Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ জুন ২০২৬
বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
Share on FacebookShare on Twitter

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার তো আছেন। অনেক সময় স্মার্টফোনে বা স্মার্ট টিভিতে সিনেমা, ওয়েব সিরিজ বা লাইভ ক্রিকেট দেখার সময় হঠাৎ ভিডিও থেমে যাওয়া বা বারবার বাফারিং হওয়া খুবই বিরক্তিকর একটি সমস্যা। অনেকেই এমন পরিস্থিতিতে টিভিকে দায়ী করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার মূল কারণ থাকে ওয়াই-ফাই রাউটারের একটি গুরুত্বপূর্ণ সেটিংসে।

মজার বিষয় হলো, একই ওয়াই-ফাই নেটওয়ার্কে মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট স্বাভাবিক গতিতে চললেও টিভিতে ভিডিও আটকে যেতে পারে। এর কারণ হলো রাউটার সব ডিভাইসকে সমানভাবে ব্যান্ডউইথ বিতরণ করে, ফলে বেশি ডাটা প্রয়োজন এমন ডিভাইস সবসময় পর্যাপ্ত ইন্টারনেট পায় না।

কিউওএস কী এবং কেন গুরুত্বপূর্ণ?
এই সমস্যার সমাধানে বেশিরভাগ আধুনিক রাউটারে কোয়ালিটি অব সার্ভিস বা কিউওএস নামে একটি ফিচার থাকে। অনেক ক্ষেত্রে এটি ডিফল্টভাবে বন্ধ অবস্থায় থাকে, ফলে ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারেন না।

কিউওএস মূলত রাউটারের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে। এটি নির্ধারণ করে কোন ডিভাইস বা কোন ধরনের অনলাইন কার্যক্রম বেশি অগ্রাধিকার পাবে। ফলে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর জন্য প্রয়োজনীয় ইন্টারনেট গতি নিশ্চিত করা সম্ভব হয়।

কীভাবে কাজ করে এই ফিচার?
কিউওএস চালু থাকলে আপনি নির্দিষ্ট ডিভাইসকে ‘হাই প্রায়োরিটি’ হিসেবে নির্বাচন করতে পারবেন। উদাহরণস্বরূপ, স্মার্ট টিভি, গেমিং কনসোল বা স্ট্রিমিং ডিভাইসকে অগ্রাধিকার দিলে ভিডিও দেখা বা অনলাইন গেম খেলার সময় ইন্টারনেটের ঘাটতি কম হবে।

এছাড়া অনেক রাউটার নির্দিষ্ট কাজের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার সুযোগ দেয়। যেমন ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল বা অনলাইন গেমিংয়ের মতো ব্যান্ডউইথ-নির্ভর কাজগুলিকে বেশি গুরুত্ব দেওয়া যায়।

কীভাবে চালু করবেন কিউওএস?
এই ফিচার সক্রিয় করতে সাধারণত কয়েক মিনিটের বেশি সময় লাগে না।
১. প্রথমে ফোন বা কম্পিউটারের ব্রাউজারে রাউটারের আইপি অ্যাড্রেস লিখে লগইন করুন।
২. সেটিংস, অ্যাডভান্সড সেটিংস, ট্র্যাফিক ম্যানেজমেন্ট অথবা ব্যান্ডউইচ কন্ট্রোল মেনুতে প্রবেশ
করুন।
৩. সেখানে কিউওএস অপশন খুঁজে সেটি চালু করুন।
৪. এরপর ডিভাইস তালিকা থেকে আপনার স্মার্ট টিভি বা পছন্দের ডিভাইস নির্বাচন করে হাই প্রাওরিটি হিসেবে সেট করুন।
৫. পরিবর্তনগুলো সংরক্ষণ করে রাউটার রিস্টার্ট দিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাডভান্সড সেটিংসকম্পিউটারট্র্যাফিক ম্যানেজমেন্টল্যাপটপসেটিংসস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনের অপব্যবহার
ই-কমার্স

মোবাইল উইক-এ জলের দরে স্মার্টফোন দিচ্ছে দারাজ

বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

প্রকাশকদের বছরে ৩০ লাখ ডলার দেবে ফেসবুক

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

যে তিন ফিচারের জন্য অনন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো
নির্বাচিত

যে তিন ফিচারের জন্য অনন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো

স্পার্ক ৩০ সিরিজ থেকে ট্রান্সফরমারস এডিশন ডিভাইস নিয়ে এলো টেকনো
নির্বাচিত

স্পার্ক ৩০ সিরিজ থেকে ট্রান্সফরমারস এডিশন ডিভাইস নিয়ে এলো টেকনো

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব, ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব, ক্যামেরা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ
প্রযুক্তি সংবাদ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
নির্বাচিত

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ জুন ২০২৬

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

Techzoom.TV |
TechzoomTV