Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2026
নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস
Share on FacebookShare on Twitter

অ্যাপলের মালিকানাধীন অডিও ব্র্যান্ড বিটস খুব শিগগিরই নতুন একটি ওভার-ইয়ার হেডফোন বাজারে আনতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি স্পেনের ফুটবল তারকা লামিন ইয়ামাল-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে একটি অঘোষিত বিটস হেডফোন দেখা গেছে, যা প্রযুক্তি বিশ্বের নজর কাড়ছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে ইয়ামালকে উজ্জ্বল গোলাপি রঙের একটি বিটস হেডফোন ব্যবহার করতে দেখা যায়। কখনো সেটি তার গলায় ঝুলছিল, আবার কখনও ব্যাগের সঙ্গে লাগানো অবস্থায় দেখা গেছে। হেডফোনটির ইয়ার কাপের ওপর বিটসের পরিচিত ‘বি’ লোগো স্পষ্টভাবে দেখা যায়। তবে এর নকশা বর্তমানে বাজারে থাকা বিটস স্টুডিও প্রো মডেলের তুলনায় বেশ আলাদা বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ফাঁস হওয়া ছবিগুলো প্রকাশের কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এফসিসি-এর নথিতে এ৩৫৭৭ মডেল নম্বরের একটি অজানা অডিও ডিভাইসের তথ্য সামনে আসে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই ডিভাইসের ডিজাইন এবং ইয়ামালের ব্যবহৃত হেডফোনের মধ্যে বেশ মিল রয়েছে। ফলে অনেকেই মনে করছেন, এটি বিটসের পরবর্তী প্রজন্মের হেডফোন হতে পারে।

নতুন হেডফোনটিতে আগের তুলনায় কিছু ডিজাইন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। হেডব্যান্ডের সঙ্গে ইয়ার কাপের সংযোগ অংশ আরও সরু করা হয়েছে এবং ইয়ার কাপের বাইরের অংশও তুলনামূলকভাবে সমতল দেখা যাচ্ছে। এর ফলে ডিভাইসটি আরও আধুনিক ও হালকা ডিজাইনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি ২০২৩ সালে বাজারে আসা বিটস স্টুডিও প্রো-এর উত্তরসূরি হতে পারে। যদিও এখন পর্যন্ত বিটস বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে নিয়মক সংস্থার নথিতে উপস্থিতি এবং জনপ্রিয় ক্রীড়াবিদের মাধ্যমে প্রকাশ্যে আসা দুই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে পণ্যটির ঘোষণা খুব বেশি দূরে নয়।

এখন দেখার বিষয়, নতুন এই হেডফোনে অ্যাপলের উন্নত অডিও প্রযুক্তি, নয়েজ ক্যানসেলেশন বা নতুন কোনো চিপসেট যুক্ত করা হয় কি না। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষা করতেই হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ভিডিও গেম
প্রযুক্তি সংবাদ

পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ভিডিও গেম

অনরের ম্যাজিক ওয়াচ
প্রযুক্তি সংবাদ

অনরের ম্যাজিক ওয়াচ

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে
প্রযুক্তি সংবাদ

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
প্রযুক্তি সংবাদ

সার্ভিসে যুগান্তকারী পরিবর্তন আনবে টেলিটক: মোস্তাফা জব্বার

হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি কমেছে ১৯ শতাংশ

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট
নির্বাচিত

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

Load More

ট্রেন্ডিং টপিক

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2026

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix