গত এক দশকে বিশ্ব প্রযুক্তি বাজারে যে কয়টি বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তার অন্যতম হলো প্রিমিয়াম ক্যাটাগরি থেকে বেরিয়ে সাধারণ ব্যবহারকারীর হাতের নাগালে স্মার্টওয়াচের আগমন। পূর্বে যা ছিল নির্দিষ্ট কিছু প্রযুক্তিপ্রেমী বা অভিজাতদের ব্যবহৃত বিলাসী অনুষঙ্গ, তা এখন দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষা ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য এক প্রয়োজনীয় অনুষঙ্গে পরিণত হয়েছে।
প্রতিদিনের ওয়ার্কআউট ট্র্যাকিং, হার্ট রেট পর্যবেক্ষণ, গুগল ম্যাপস ব্যবহার কিংবা কন্টাক্টলেস এনএফসি (NFC) পেমেন্টের মতো ফিচারগুলো এখন আর কেবল শত ডলারের ফ্ল্যাগশিপ ওয়াচে সীমাবদ্ধ নেই। বিশ্বখ্যাত প্রযুক্তি পর্যালোচনাভিত্তিক প্ল্যাটফর্ম ‘ট্রাস্টেড রিভিউজ’ (Trusted Reviews) ল্যাব টেস্ট ও ব্যবহারিক মূল্যায়নের ওপর ভিত্তি করে ২৫০ পাউন্ড/ডলার বা তার চেয়ে কম মূল্যের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা প্রকাশ করেছে।
১. সার্বিকভাবে সেরা স্মার্টওয়াচ: শাওমি ওয়াচ ৫ (Xiaomi Watch 5)
-
দাম: ২৬৯.৯৯ পাউন্ড।
-
সুবিধা: ওয়্যার ওএস (Wear OS 6) ইকোসিস্টেম, স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ১ প্রসেসর, ইএমজি (EMG) প্রযুক্তি চালিত দারুণ জেসচার কন্ট্রোল এবং সাধারণ ব্যবহারে টানা ৬ দিন (পাওয়ার সেভিং মোডে ১৮ দিন) ব্যাটারি ব্যাকআপ।
-
সীমাবদ্ধতা: ডিজাইন কিছুটা সাধারণ এবং অ্যাপলের মতো গভীর হেলথ ইনসাইটের অভাব।
-
মূল্যায়ন: অল্পের জন্য বাজেট সীমা ছাড়ালেও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী ফিচারের কারণে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে শাওমির এই ওয়্যার ওএস ডিভাইসটি।
২. রানার্স-আপ: শাওমি রেডমি ওয়াচ ৫ (Xiaomi Redmi Watch 5)
-
দাম: ৮৯.৯৯ পাউন্ড।
-
সুবিধা: চমৎকার ২.০৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, হাইপারওএস (HyperOS) চালিত মসৃণ ইউজার ইন্টারফেস এবং রেকর্ড ২৪ দিনের ব্যাটারি লাইফ।
-
সীমাবদ্ধতা: আইফোন বা আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য মিউজিক কন্ট্রোল সুবিধা নেই, স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার বেশ সাধারণ।
৩. ফিটনেস ও রানিংয়ে সেরা: অ্যামাজফিট অ্যাক্টিভ ৩ প্রিমিয়াম (Amazfit Active 3 Premium)
-
দাম: ১৬৯.৯৯ পাউন্ড।
-
সুবিধা: স্টেইনলেস স্টিল ডিজাইন, ১.৩২ ইঞ্চির ডিসপ্লে, বিস্তৃত রানিং ওয়ার্কআউট গাইড ও ভিওটু ম্যাক্স (VO2 Max) ট্র্যাকিং এবং ১২ দিনের ব্যাটারি লাইফ।
-
সীমাবদ্ধতা: থার্ড-পার্টি অ্যাপ সমর্থন কম।
৪. অ্যাথলেটদের জন্য সেরা বাজেট ওয়াচ: কোরোস পেস ৪ (Coros Pace 4)
-
দাম: ২২৯.৯৯ পাউন্ড।
-
সুবিধা: ডুয়াল-ব্যান্ড জিপিএস (GPS), ১৯ দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ, হালকা ওজন ও বিস্তৃত স্পোর্টস ইনসাইট।
-
সীমাবদ্ধতা: এনএফসি পেমেন্ট এবং অবলাইন স্পটিফাই সাপোর্ট নেই।
৫. ১০০ পাউন্ডের নিচে সেরা স্মার্টব্যান্ড: শাওমি স্মার্ট ব্যান্ড ১০ প্রো (Xiaomi Smart Band 10 Pro)
-
দাম: ৬৯.৯৯ পাউন্ড।
-
সুবিধা: ১.৭৪ ইঞ্চির উজ্জ্বল (২০০০ নিটস) ডিসপ্লে, ১৫০টিরও বেশি স্পোর্টস মোড, নির্ভুল জিপিএস এবং ২১ দিনের ব্যাটারি ব্যাকআপ।
-
সীমাবদ্ধতা: কোনো ফিজিক্যাল বাটন বা ব্লুটুথ কলিং সুবিধা নেই।
অন্যান্য ক্যাটাগরিতে সেরা বাজেট স্মার্টওয়াচ
-
সেরা জিপিএস ওয়াচ: হালকা ও দীর্ঘ ব্যাটারির ‘হুয়াওয়ে ব্যান্ড ১১ প্রো’ (Huawei Band 11 Pro – £69.99)।
-
রানিংয়ের জন্য সেরা: ১.৯২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫ প্রো’ (Huawei Watch Fit 5 Pro – £249.99)।
-
সেরা বাজেট ফিটবিট: গুগল ম্যাপস ও ওয়ালেট সুবিধা সংবলিত ‘ফিটবিট চার্জ ৬’ (Fitbit Charge 6 – £139.00)।
-
ডিজাইনে সেরা সাশ্রয়ী ওয়াচ: নাথিংয়ের সাব-ব্র্যান্ডের ‘সিএমএফ ওয়াচ ৩ প্রো’ (CMF Watch 3 Pro – £99.00)।
-
গারমিন লাভারদের জন্য সেরা ভ্যালু: ১২ দিনের ব্যাটারি ও প্রিমিয়াম ফিনিশিংয়ের ‘গারমিন ভেনু ৪’ (Garmin Venu 4 – £379.00)।
বিশ্লেষকদের মতে, স্মার্টওয়াচ কেনার ক্ষেত্রে শুধু বাহ্যিক ডিজাইন না দেখে ব্যাটারি সক্ষমতা, অপারেটিং সিস্টেম, জিপিএস একুরেসি এবং আপনি অ্যান্ড্রয়েড নাকি আইফোন ব্যবহার করছেন—তা নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।




















