Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 June 2026
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
Share on FacebookShare on Twitter

দেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও বৈজ্ঞানিক উদ্ভাবনকে গতিশীল করার লক্ষ্যে নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য মোট ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে পেশ করা নতুন সরকারের প্রথম ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেটে এই বিশেষ বরাদ্দের কথা জানানো হয়। প্রস্তাবিত এই মোট বরাদ্দের মধ্যে দৈনন্দিন প্রাতিষ্ঠানিক বা পরিচালন ব্যয় খাতে ৭১১ কোটি টাকা এবং গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প বা উন্নয়ন ব্যয় খাতে ১৭ হাজার ৪০৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

আর্থিক খাতের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই নতুন বরাদ্দটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ২০ হাজার ৬৫৮ কোটি টাকার তুলনায় কিছুটা কম হলেও মূল বাজেটের ১৫ হাজার ১৩ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। প্রসঙ্গত, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয়টির প্রাথমিক বরাদ্দ ছিল ১৭ হাজার ৭৯২ কোটি টাকা।

এছাড়া বিগত ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল ১০ হাজার ৬৩০ কোটি টাকা। পরবর্তীতে ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা কিছুটা কমে দাঁড়ায় প্রায় ১২ হাজার ৭৯৯ কোটি টাকা। সেই ধারাবাহিকতায়, পূর্ববর্তী মূল বাজেটের তুলনায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে প্রকৃত বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৩১৬ কোটি টাকা। এই বর্ধিত বরাদ্দ দেশের বিজ্ঞান চর্চা, আইসিটি অবকাঠামো এবং মেধাভিত্তিক উদ্ভাবন প্রকল্পগুলোকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা।

এদিকে ১১ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এ সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১-২ শতাংশ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এবারের বাজেটে অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্ভূত সুযোগ কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী বিজ্ঞানমনস্ক জাতি গঠনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি আমাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেমেটিক্স) শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং গবেষণাকে সরাসরি বিশ্ব বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা প্রচলিত গবেষণার গ-ি পেরিয়ে রিসার্চ টু মার্কেট (আর টু এম) এবং ইনোভেট টু মার্কেট (১২এম) কৌশল গ্রহণ করেছি। এর মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি বা পণ্য সরাসরি বাণিজ্যিকীকরণে সহায়তা করা হবে। এছাড়া মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং ভূমিকম্প ও সিসমোগ্রাফি গবেষণায় নিজেদের অবস্থান তৈরিতে নতুন করে উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তিনির্ভর পরমাণু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের একটি ন্যাশনাল ইনস্টিটিউটসহ ২২টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের মাধ্যমে সাধারণ ও পরমাণু চিকিৎসা সেবা নিশ্চিতকরণে অনলাইন নেটওয়ার্কিংভিত্তিক একটি ‘সমন্বিত নিউক্লিয়ার মেডিসিন তথ্য ব্যবস্থা’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমুদ্র উপকূলীয় ও নদীবিধৌত দ্বীপ এলাকায় বিরল খনিজ অনুসন্ধানে ভূতাত্ত্বিক গবেষণার সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেন্টমার্টিনে প্রবাল পুনরুদ্ধার এবং উপকূলীয় অগভীর সমুদ্রে বায়ুপ্রবাহ বিশ্লেষণ করে অফশোর উইন্ড এনার্জির ম্যাপিংয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটো জি স্টাইলাসের সব তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

মটো জি স্টাইলাসের সব তথ্য ফাঁস

নিজের ফোনে অ্যানড্রয়েড কিউ বিটা ৩ ইনস্টল করবেন কীভাবে?
নির্বাচিত

দুর্দান্ত ফিচারে আসছে অ্যানড্রয়েড ১০, পাল্টে যাবে স্মার্টফোন

টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করল ইইউ
প্রযুক্তি সংবাদ

টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করল ইইউ

মাত্র ১০ মিনিট চার্জে ২০০ ঘণ্টা চলবে ইয়ারবাড
নির্বাচিত

মাত্র ১০ মিনিট চার্জে ২০০ ঘণ্টা চলবে ইয়ারবাড

টেলিটকের কাছে ৫হাজার ৩শত কোটি টাকা পাওনা আদায়ে নির্দেশ
টেলিকম

টেলিটকের কাছে ৫হাজার ৩শত কোটি টাকা পাওনা আদায়ে নির্দেশ

পডকাস্টে রেটিং সুবিধা চালু করল স্পটিফাই
প্রযুক্তি সংবাদ

পডকাস্টে রেটিং সুবিধা চালু করল স্পটিফাই

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2026

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix