Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মে ২০২৬
৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে
Share on FacebookShare on Twitter

ডিজিটাল যুগে এসে স্মার্টফোন অপরিহার্য ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা থেকে বিশ্বের খবর জানা, কিংবা বাজার করা-বাসার বিদ্যুৎ বিল দেওয়া স্মার্টফোনে কয়েক ক্লিকেই কাজ হয়ে যাচ্ছে। এজন্য বাইরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না। তবে বাজেট কম থাকায় অনেকেই স্মার্টফোন কিনতে পারেন না।

এবার দেশে স্মার্টফোন ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। খুব শিগগিরই ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ যেন সহজে ফোন কিনতে পারেন, সেজন্য চালু হতে পারে কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধাও। ফলে কৃষক, শ্রমিক, রিকশাচালক থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষও কম টাকা দিয়েই হাতে পেতে পারেন ৪জি বা ৫জি স্মার্টফোন।

রাজধানীর একটি গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, দেশে এখনো স্মার্টফোন ব্যবহারকারীর হার ৫০ শতাংশের নিচে। অথচ ডিজিটাল সেবা, অনলাইন শিক্ষা, মোবাইল ব্যাংকিং কিংবা সরকারি সুবিধা নিতে স্মার্টফোন এখন প্রায় অপরিহার্য।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের বাজারে সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম প্রায় ১০ হাজার টাকা। কিন্তু অনেক সাধারণ মানুষ ২ থেকে ৪ হাজার টাকার মধ্যে ফোন খোঁজেন। এজন্য সরকার ও মোবাইল নির্মাতারা মিলে কম দামের স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে।’

কীভাবে কিস্তিতে ফোন কেনা যাবে?
পরিকল্পনা অনুযায়ী, মোবাইল অপারেটর, ব্যাংক এবং স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করবে। ইএমআই চালু হলে ফোনের দাম যদি ৬ হাজার টাকাও হয় একজন গ্রাহক মাত্র ১ হাজার থেকে দেড় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই ফোন নিতে পারবেন। বাকি টাকা ৬ মাস থেকে ১২ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই সুবিধা চালু হলে গ্রামের মানুষও সহজে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এতে অনলাইন ক্লাস, টেলিমেডিসিন, কৃষি তথ্য, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল সেবার ব্যবহার আরও বাড়বে।

কিস্তিতে ফোন কিনতে কী কী লাগতে পারে?
যদিও এখনো আনুষ্ঠানিক নীতিমালা ঘোষণা হয়নি, তবে সাধারণত কিস্তিতে স্মার্টফোন কিনতে যেসব কাগজপত্র প্রয়োজন হয়, সেগুলোর মধ্যে থাকতে পারে।

কেন এখনো কম দামে স্মার্টফোন পাওয়া কঠিন?
উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, একটি বেসিক ৪জি অ্যান্ড্রয়েড ফোন তৈরি করতে আন্তর্জাতিক বাজারে চিপ, ডিসপ্লে, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ মিলিয়ে প্রায় ৬০ ডলার খরচ হয়। ফলে খুব কম দামে মানসম্মত স্মার্টফোন তৈরি করা সহজ নয়। তবুও সরকার স্থানীয় উৎপাদন বাড়িয়ে খরচ কমানোর চেষ্টা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু নেটওয়ার্ক বাড়ালেই হবে না, মানুষের হাতে স্মার্টফোন পৌঁছাতে হবে। আর সেটি সম্ভব হলে দেশের ডিজিটাল রূপান্তর আরও দ্রুত এগিয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক

অ্যান্ড্রয়েডেও চালু হলো এক্সের কলিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডেও চালু হলো এক্সের কলিং ফিচার

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম ৩২: স্যামসাংয়ের পারফেক্ট ফোন
নির্বাচিত

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১

চার ক্যামেরাসহ আসছে অপো এ৯ ২০২০
নির্বাচিত

চার ক্যামেরাসহ আসছে অপো এ৯ ২০২০

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে
প্রযুক্তি সংবাদ

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মে ২০২৬

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

Techzoom.TV |
TechzoomTV