Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 June 2026
১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী
Share on FacebookShare on Twitter

দেশের হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনী চিন্তাভাবনা ছড়িয়ে দিতে আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিকেআইআইসিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে এই সমাপনী আসর বসবে। একই দিন বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এটিএম জিয়াউল ইসলাম এবং প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মোঃ জাফরুল আলম খান।

ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, “আজ যারা কোড লিখছে, আগামী দিনে তারাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেবে। তরুণদের এই যৌক্তিক চিন্তাধারা জাতীয় উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, ২০১৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতাটি ইতিমধ্যে সফলতার সাথে এক যুগেরও বেশি সময় পার করেছে। এর মূল উদ্দেশ্য প্রোগ্রামিংকে শুধু কোড লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে, একটি সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এনসিএসএ (NCSA) মহাপরিচালক ড. মোঃ তৈয়বুর রহমান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশ থেকে রেকর্ডসংখ্যক ৯ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। অনলাইন বাছাই পর্ব শেষে ৭ হাজার ২২৭ জন শিক্ষার্থী আঞ্চলিক পর্বের জন্য নির্বাচিত হয়। গত ১৬ মে দেশের ২৪টি ভেন্যুতে প্রোগ্রামিং এবং ১৬টি ভেন্যুতে কুইজ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ৪,৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। আঞ্চলিক পর্বের লড়াই শেষে মোট ৮৩১ জন প্রতিযোগী জাতীয় বা চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এর মধ্যে ৩৮৭ জন প্রোগ্রামিং এবং ৪৪৪ জন কুইজ প্রতিযোগী রয়েছে। চূড়ান্ত প্রতিযোগিতাটি কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে মোট ৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
নির্বাচিত

সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?
প্রযুক্তি সংবাদ

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?

ভুলবশত চ্যানেল ব্যান করায় ইউটিউবের দুঃখ প্রকাশ
নির্বাচিত

ভুলবশত চ্যানেল ব্যান করায় ইউটিউবের দুঃখ প্রকাশ

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

ধর্ম-রাজনীতিসহ চার তথ্য দেখাবে না ফেসবুক

ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে যে টি-শার্ট
নির্বাচিত

ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে যে টি-শার্ট

প্রযুক্তি সংবাদ

টুইটারে ফলোয়ার বাড়াবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2026

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী

Techzoom.TV |
TechzoomTV