Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
Share on FacebookShare on Twitter

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্স। গত মঙ্গলবার স্পেসএক্সের শেয়ারের দাম এক লাফে ১৪ শতাংশের বেশি বাড়লে এই মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।

শেয়ারের বর্তমান বাজারমূল্যের ওপর ভিত্তি করে স্পেসএক্সের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার। এর আগে লেনদেনের এক পর্যায়ে স্পেসএক্স মাইক্রোসফটের ২ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যকেও টপকে গিয়েছিল। বাজারমূল্যের দিক থেকে স্পেসএক্সের চেয়ে এগিয়ে আছে যথাক্রমে এনভিডিয়া, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যাপল ও মাইক্রোসফট।

বিশ্বের শীর্ষ ১০টি প্রযুক্তিপ্রতিষ্ঠানের বাজারমূল্যের দিকে তাকালে দেখা যায়, ৫ দশমিক ০৯ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। এরপর ৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং ৪ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চতুর্থ অবস্থানে থাকা মাইক্রোসফটের বাজারমূল্য ২ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার। পঞ্চম স্থানে থাকা স্পেসএক্সের বাজারমূল্য ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন ডলার হলেও তার ঠিক পেছনে ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে অ্যামাজন। তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ১ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলারের ব্রডকম, ১ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলারের মেটা, ১ দশমিক ৫১ ট্রিলিয়ন ডলারের টেসলা এবং ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন।

শেয়ারবাজারে স্পেসএক্সের সদ্য তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগকারীদের লেনদেনের নতুন সুবিধা দিতে সম্প্রতি ‘স্টক অপশন’ চালু করা হয়েছে। আর এই সুবিধা চালুর সঙ্গে সঙ্গেই শেয়ারবাজারে স্পেসএক্সের জয়জয়কার শুরু হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার স্পেসএক্সের শেয়ারের লেনদেন ছিল এনভিডিয়া, মাইক্রোসফট, টেসলা ও অ্যাপলের সম্মিলিত লেনদেনের চেয়ে কয়েক গুণ বেশি। শেয়ারবাজারের এই চমকের মধ্যেই একই দিনে এন্টারপ্রাইজ কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এআই কোডিং এজেন্ট ‘কারসর’–এর মূল উদ্ভাবক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’কে ৬ হাজার কোটি (৬০ বিলিয়ন) মার্কিন ডলারে কিনে নিচ্ছে তারা।

২০২২ সালে যাত্রা শুরুর পর থেকেই কোডিংয়ের জন্য দক্ষ ও নির্ভুল এআই এজেন্ট তৈরি করে প্রযুক্তি বিশ্বে বেশ সাড়া ফেলেছে কারসর। এই অধিগ্রহণের ফলে ইলন মাস্কের আরেকটি আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই’ বড় ধরনের প্রযুক্তিগত সুবিধা পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি সামিট আয়োজন করবে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

ফাইভজি সামিট আয়োজন করবে রিয়েলমি

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি
টেলিকম

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা
নির্বাচিত

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা

আকাশ ডিটিএইচ সংযোগে এক হাজার টাকা মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

আকাশ ডিটিএইচ সংযোগে এক হাজার টাকা মূল্যছাড়

বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুন ২০২৬

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix