Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 June 2026
সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
Share on FacebookShare on Twitter

প্যাকেটের খাবারের মতো আমাদের হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিরও নির্দিষ্ট এক্সপায়ারি ডেট বা মেয়াদ রয়েছে। এক্ষেত্রে যেদিন থেকে নির্মাতা কোম্পানি ফোনে নিরাপত্তা আপডেট দেওয়া বন্ধ করে দেয় সেদিন থেকেই বাড়ে হ্যাকিং ও ম্যালওয়্যারের ঝুঁকি।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ‘এন্ড-অফ-লাইফ’ বা মেয়াদ শেষের তারিখ বলতে কী বোঝায় এবং ডিভাইসের ক্ষেত্রে এমনটা কখন ঘটবে তা কম ব্যবহারকারীই জানেন। এ মেয়াদ শেষ মানে কী এবং স্যামসাং, গুগল ও অন্যান্য কোম্পানি তাদের ডিভাইসগুলোকে কতদিন পর্যন্ত সাপোর্ট দেয় তা জানা জরুরি।

প্রযুুক্তি সংবাদের সাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন থেকে স্মার্টফোনের এ ‘এন্ড-অফ-লাইফ’ বা মেয়াদ শেষের তারিখটি কবে এবং তা কীভাবে সহজে খুঁজে পাওয়া যাবে জেনে নেওয়া যাক–

মেয়াদ শেষের তারিখ বলতে কী বোঝায়?

আইফোনের মতো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বা আদর্শ আপডেট পলিসি নেই। গুগল মূল অপারেটিং সিস্টেমটি তৈরি করলেও একটি ডিভাইস কতদিন পর্যন্ত আপডেট পাবে তা সম্পূর্ণ নির্ভর করে সেই ফোনটির নির্মাতা কোম্পানির ওপর, সেক্ষেত্রে ফোনটি স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস বা অন্য যে কোনো ব্র্যান্ডই হোক না কেন।

ফোনের এন্ড-অফ-লাইফ বা মেয়াদ শেষের তারিখ হচ্ছে সেই সময়, যখন নির্মাতা কোম্পানিটি এতে নতুন কোনো আপডেট পাঠানো বন্ধ করে দেয়। এর মানে এই নয় যে আপডেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনটি অচল হয়ে যাবে।

তবে ফোনটি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়তে থাকবে, বিশেষ করে সেই ফোন দিয়ে অনলাইন ব্যাংকিং, কেনাকাটা বা কোনো সংবেদনশীল তথ্য আদান-প্রদানের বেলায়।

নির্মাতা কোম্পানি এসব ডিভাইসকে কতদিন সাপোর্ট দেয়?

সাম্প্রতিক বছরগুলোতে আপডেট দেওয়ার এ সময়সীমা বেড়েছে। এ ক্ষেত্রে স্যামসাং ও গুগল পথ দেখিয়েছে এবং অন্যান্য নির্মাতারাও তাদের অনুসরণ করেছে, যার আংশিক কারণ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-এর প্রবর্তিত ‘ইকোডিজাইন ফর সাসটেইনএবল প্রোডাক্টস রেগুলেশন’ নামের আইন।

এ আইনটি ২০২৫ সালের জুন থেকে কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে ডিভাইসের আপডেটের ক্ষেত্রে সর্বনিম্ন আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে।

২০২৫ সালের ২০ জুনের পর থেকে বাজারে আসা সব নতুন স্মার্টফোন মডেলের ক্ষেত্রে নির্মাতা কোম্পানিগুলো সেই মডেলটির উৎপাদন বা বিক্রি বন্ধের পর থেকে অন্তত পাঁচ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দিতে বাধ্য থাকবে।

ডিভাইসের সাপোর্ট কখন শেষ হবে তা যেভাবে জানবেন

প্রথমেই ফোনের ব্র্যান্ড, মডেলের নাম ও মডেল নম্বরটি জানা প্রয়োজন। এসব তথ্য নিশ্চিত জানা না থাকলে ফোনের সেটিংসে গিয়ে ‘অ্যাবাউট ফোন’ অপশনে গেলে ডিভাইসের পুরো মডেলের নাম পেয়ে যাবেন।

মডেলটি নিশ্চিত হওয়ার পর সুনির্দিষ্ট ‘এন্ড-অফ-লাইফ’ বা মেয়াদ শেষের তারিখ জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ‘এন্ডঅফলাইফডটডেট’ নামের ওয়েবসাইট।

এ ওয়েবসাইটের ‘ডিভাইসেস’ ট্যাবের অধীনে নির্মাতা কোম্পানি হিসেবে স্যামসাং, গুগল, ওয়ানপ্লাস ইত্যাদির একটি তালিকা দেখতে পাবেন। নির্দিষ্ট নির্মাতার ওপর ক্লিক করলেই সেখানে একটি টেবিল চলে আসবে, যেখানে প্রতিটি মডেলের পাশে ঠিক কোন তারিখ থেকে সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে যাবে তা উল্লেখ রয়েছে।

বিকল্প উপায় হিসেবে ইন্টারনেটে নিজের ফোনের মডেলের নামের সঙ্গে ‘এন্ড অফ সফটওয়্যার সাপোর্ট’ বা ‘আপডেট গ্যারান্টি’ লিখে সার্চ করতে পারেন। যেমন, ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এন্ড অফ সাপোর্ট’ বা ‘পিক্সেল ৮ প্রো সফটওয়্যার আপডেট আনটিল হোয়েন’।

এ ছাড়া, সাধারণ ধারণা পেতে ফোনের সেটিংস থেকে সর্বশেষ ‘সিকিউরিটি প্যাচ’-এর তারিখটি দেখে নিতে পারেন। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে অপশনটি সেটিংসের ‘অ্যাবাউট ফোন’-এর ‘অ্যান্ড্রয়েড ভার্সন’ বা ‘সিকিউরিটি প্যাচ লেভেল’-এ পেয়ে যাবেন।

সেই তারিখটি যদি তিন থেকে ছয় মাসের বেশি পুরানো হয়ে থাকে তবে প্রাথমিক সংকেত যে, আপনার ডিভাইসটি হয়ত আর কোনো আপডেট বা সাপোর্ট পাচ্ছে না।

মেয়াদ শেষ হলে কী করা উচিত?

যে স্মার্টফোনটি আর কোনো আপডেট পাচ্ছে না সেটিকে যে এখনই ড্রয়ারে বন্দি করে ফেলে রাখতে হবে বিষয়টি এমন নয়। তবে এর সঙ্গে জড়িত বিভিন্ন ঝুঁকি ও কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত।

আপডেট বন্ধ হওয়া ফোনটি দিয়ে অনলাইন ব্যাংকিং, কেনাকাটা, ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার বা পাসওয়ার্ড ম্যানেজার অ্যাক্সেস করা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। কারণ যে নিরাপত্তা ত্রুটি বা লুপহোলগুলোর সমাধান আর করা হচ্ছে না সেগুলোকে কাজে লাগিয়ে ম্যালওয়্যার সহজেই আপনার ফোনে হানা দিতে পারে।

তবে ডেডিকেটেড মিডিয়া ডিভাইস হিসেবে, যেমন গান শোনা, ভিডিও দেখা, সাধারণ গেইম খেলা বা গাড়ির নেভিগেশন বা জিপিএস হিসেবে আপডেট ছাড়াও ফোনটি আরও কিছুদিন ব্যবহার করতে পারেন। তবে শর্ত হচ্ছে, এতে যেন কোনো সংবেদনশীল বা গোপন তথ্য না থাকে।

নতুন কোনো ডিভাইস কেনার সময় ব্যবহারকারীর বিশেষভাব নজর দেওয়া উচিত এর ‘আপডেট গ্যারান্টি’র ওপর। অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে বর্তমানে গুগল পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি’র ‘এস’ বা ‘জেড’ সিরিজের ডিভাইসগুলো সবচেয়ে দীর্ঘ, অর্থাৎ সাত বছর পর্যন্ত সাপোর্টের নিশ্চয়তা দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে
নির্বাচিত

আইফোন ১৭-তে ২৫ হাজার টাকা বৃদ্ধি: সিন্ডিকেটের কবলে মোবাইল মার্কেট

২০২৩ সালে যেসব পাসওয়ার্ড বেশি ব্যবহার হয়েছে
টিপস

২০২৩ সালে যেসব পাসওয়ার্ড বেশি ব্যবহার হয়েছে

স্বামী ও স্ত্রী দুজনই ফ্রিল্যান্সার, মাসে আয় কত জানেন?
অর্থ ও বাণিজ্য

স্বামী ও স্ত্রী দুজনই ফ্রিল্যান্সার, মাসে আয় কত জানেন?

অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2026

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix