Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে গোপন নজরদারি ঠেকাতে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 June 2026
স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে প্রয়োজনীয় সেবা দেওয়ার পাশাপাশি অনেক অ্যাপ গোপনে ব্যবহারকারীদের নানা ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে। কখনো কখনো এসব তথ্য সংগ্রহের পরিমাণ ব্যবহারকারীর ধারণার চেয়ে বেশি হয়ে থাকে। আর তাই কোন কোন অ্যাপ গোপনে তথ্য সংগ্রহ করতে পারে তা জানার পাশাপাশি নজরদারি ঠেকাতে বেশ কিছু কৌশল মেনে চলতে হবে।

১. অ্যাপের সংগ্রহ করা অনুমতি যাচাই

স্মার্টফোনে থাকা অ্যাপগুলো ইনস্টলের সময় কোন ধরনের তথ্য বা সুবিধা ব্যবহারের অনুমতি নিয়েছে, তা প্রথমে যাচাই করতে হবে। ধরা যাক, একটি টর্চলাইট অ্যাপ যদি ব্যবহারকারীর অবস্থান, মাইক্রোফোন, ক্যামেরা কিংবা যোগাযোগের তালিকায় প্রবেশাধিকার চায়, তাহলে বিষয়টি সন্দেহজনক। কারণ, অ্যাপটির কাজের সঙ্গে এসব যন্ত্র ব্যবহারের প্রয়োজন নেই।

২. অবস্থানের তথ্য ব্যবহারের অনুমতি পর্যালোচনা

অনেক অ্যাপ প্রয়োজন না থাকলেও ব্যবহারকারীর অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করতে চায়। আর তাই ফোনের সেটিংসে প্রবেশ করে দেখে নিতে হবে, কোন অ্যাপগুলো সব সময় লোকেশন ব্যবহারের অনুমতি নিয়েছে। প্রয়োজন না হলে ‘অলওয়েজ অ্যালাউ’ অপশন বন্ধ করে ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ নির্বাচন করতে হবে। এতে অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের ঝুঁকি কমবে।

৩. মাইক্রোফোন ও ক্যামেরা ব্যবহারের অনুমতি পর্যালোচনা

অনেক অ্যাপ প্রয়োজন ছাড়াই স্মার্টফোনের মাইক্রোফোন ও ক্যামেরা ব্যবহারের অনুমতি নিয়ে থাকে। কিন্তু পরে আর সেটির প্রয়োজন হয় না। তাই ফোনে থাকা অ্যাপগুলোর মাইক্রোফোন ও ক্যামেরা ব্যবহারের অনুমতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। যেসব অ্যাপের মাইক্রোফোন ও ক্যামেরা ব্যবহারের প্রয়োজন নেই, সেগুলোকে দেওয়া অনুমতি বাতিল করতে হবে।

৪. প্রাইভেসি ড্যাশবোর্ড ব্যবহার

অ্যান্ড্রয়েডের প্রাইভেসি ড্যাশবোর্ড এবং আইফোনের প্রাইভেসি সেটিংসে সাম্প্রতিক সময়ে কোন অ্যাপ ব্যবহারকারীর অবস্থান, ক্যামেরা, মাইক্রোফোন বা যোগাযোগের তালিকা ব্যবহার করেছে, তা দেখা যায়। স্মার্টফোনে থাকা অ্যাপের গোপনে নজরদারি ঠেকাতে প্রাইভেসি ড্যাশবোর্ড নিয়মিত ব্যবহার করতে হবে।

৫. ব্যবহার না করা অ্যাপ মুছে ফেলা

অনেক সময় দীর্ঘদিন ব্যবহার না করলেও বিভিন্ন অ্যাপ ফোনে থেকে যায়। এসব অ্যাপ আগের দেওয়া অনুমতি ব্যবহার করে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে পারে। তাই যেসব অ্যাপের আর প্রয়োজন নেই, সেগুলো নিয়মিত মুছে ফেললে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় নজরদারির ঝুঁকিও কমানো সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস
প্রযুক্তি সংবাদ

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস

ওয়ালটনের ৯ মাসে ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি বেড়েছে সাড়ে ৮ গুণ
প্রযুক্তি বাজার

ওয়ালটনের ৯ মাসে ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি বেড়েছে সাড়ে ৮ গুণ

অবশেষে ‘মোবাইলের বদলে পেঁয়াজ’ চক্রের ৭ সদস্য গ্রেফতার
নির্বাচিত

অবশেষে ‘মোবাইলের বদলে পেঁয়াজ’ চক্রের ৭ সদস্য গ্রেফতার

ডিএসএলআর ক্যামেরাও হার মানবে রিয়েলমির এই স্মার্টফোনের কাছে
নির্বাচিত

ডিএসএলআর ক্যামেরাও হার মানবে রিয়েলমির এই স্মার্টফোনের কাছে

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন: পলক
টেলিকম

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন: পলক

আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড-২
নির্বাচিত

আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড-২

Load More

ট্রেন্ডিং টপিক

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 June 2026

স্মার্টফোনে গোপন নজরদারি ঠেকাতে যা করতে হবে

Techzoom.TV |
TechzoomTV