Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রিপল-ফোল্ডিং আইফোন নিয়ে কাজ করছে অ্যাপল?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 September 2024
ট্রিপল-ফোল্ডিং আইফোন নিয়ে কাজ করছে অ্যাপল?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলে আসছিল যে টেক জায়ান্ট অ্যাপল ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ করছে।

চলতি মাসের জুলাইয়ে প্রযুক্তিভিত্তিক পাবলিকেশন কোম্পানি দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, সম্ভবত ২০২৬ সালে যত দ্রুত সম্ভব ফোল্ডেবল আইফোন উন্মোচন করা হবে। তবে টেক জায়ান্টটি আরো বড় কিছু ভেবে থাকতে পারে।

সম্প্রতি এমন এক পেটেন্ট আবেদন সম্পর্কে জানা গেছে যার মাধ্যমে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি ট্রিপল-ফোল্ডিং আইফোন নিয়ে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে (ইউএসপিটিও) ‘ইলেকট্রনিক ডিভাইসেস উইথ ডিসপ্লে অ্যান্ড টাচ সেন্সর স্ট্রাকচারস’ শিরোনামে ২০২৪০৩১০৯৪২ নম্বরের পেটেন্ট আবেদন জমা দিয়েছিল অ্যাপল। এতে ফোল্ডেবল ডিসপ্লের ভেতরের অংশে টাচ সেন্সর স্ট্রাকচার বিষয়ে উল্লেখ ছিল। এবার পেটেন্ট আবেদনে বেশকিছু পরিবর্তন এনে ফোল্ডিং ডিসপ্লে প্রযুক্তির পরিসর বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়ে থাকতে পারে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

পেটেন্টটি সম্পর্কে প্রথম জানতে পারে অ্যাপলের উদ্ভাবন, প্রযুক্তি ও পেটেন্ট-বিষয়ক তৃতীয় পক্ষের ওয়েবসাইট পেটেন্টলি অ্যাপল। প্রথমে যে পেটেন্ট আবেদন ছিল সেটিতে ডিসপ্লে একবার ভাঁজ করা যাবে। অর্থাৎ ডিসপ্লে ভাঁজ করার পর ভেতরের দিকে থাকবে টাচ প্যানেল। কিন্তু সংশোধিত আবেদনে আউটার ডিসপ্লের উল্লেখ আছে। আর বাইরের এ ডিসপ্লে ভেতরের টাচ প্যানেলের সঙ্গে যুক্ত। ভাঁজ করা অবস্থায় ওপর থেকে বাইরের ডিসপ্লেটি স্বতন্ত্র ডিসপ্লে হিসেবে দেখা যাবে। তবে ভাঁজ খুললে সম্পূর্ণটি বড় আকারের টাচ প্যানেল ডিসপ্লেতে পরিণত হবে।

পেটেন্টের একটি ইলাস্ট্রেশনে একাধিক ভাঁজের ডিসপ্লে দেখা গেছে। যেখানে দুবার ভাঁজ করা ডিসপ্লেতে তিনটি প্যানেল ও তিনবার ভাঁজ করা ডিসপ্লেতে চারটি প্যানেলের উল্লেখ করা হয়। ধারণাটি হুয়াওয়ের মেট এক্সটির সঙ্গে মিলে যায়। যেখানে ভাঁজ করার পর ভেতরের পুরো একটি লেয়ার বাইরে থেকে দেখা যায় না।

পেটেন্ট আবেদন থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে অ্যাপল ট্রিপল-ফোল্ডিং আইফোন কবে উন্মোচন করবে। আদৌ করবে কিনা সে প্রশ্নও দেখা দিয়েছে। তবে ২০২৬ সালে ফোল্ডেবল আইফোন আসার যে গুঞ্জন রয়েছে তাতে একাধিক ফোল্ডের আইফোনের সম্ভাবনা দেখছেন প্রযুক্তি সমালোচকরা।

এদিকে চলতি বছরের শুরুতে গিজচায়না জানায়, অধিকাংশ স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি এ ক্যাটাগরিতে প্রবেশ করলেও অ্যাপল পিছিয়ে রয়েছে। শিগগিরই এ ক্যাটাগরিতে প্রবেশ করবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। ২০২৬ বা ২০২৭ সাল নাগাদ নিজেদের প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করতে পারে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ
টেলিকম

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ

অপো এ৫৩ এস ৫জি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

অপো এ৫৩ এস ৫জি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

জিডি অনলাইন
প্রযুক্তি সংবাদ

ডিএমপির ৫০ থানায় অনলাইনে জিডি সেবা চালু

নগদের ৫০০ কোটি টাকা ঋণের দায়ভার নেবে না ডাক বিভাগ
প্রযুক্তি সংবাদ

নগদের ৫০০ কোটি টাকা ঋণের দায়ভার নেবে না ডাক বিভাগ

নতুন ইমেজ সেন্সর কারখানা স্থাপনের কথা ভাবছে সনি
প্রযুক্তি সংবাদ

নতুন ইমেজ সেন্সর কারখানা স্থাপনের কথা ভাবছে সনি

অ্যান্ড্রয়েড কিউ বেটা প্রোগ্রামে ফিরেছে হুয়াওয়ে মেট ২০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড কিউ বেটা প্রোগ্রামে ফিরেছে হুয়াওয়ে মেট ২০ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2024

ট্রিপল-ফোল্ডিং আইফোন নিয়ে কাজ করছে অ্যাপল?

Techzoom.TV |
TechzoomTV