Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 June 2026
ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
Share on FacebookShare on Twitter

২৮ মে একাধিক ফেসবুক গ্রুপে ভোটার তালিকা বিক্রির পোস্ট ছড়িয়ে পড়ে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আসনভিত্তিক ও দেশব্যাপী ভোটার তালিকা ৩০ থেকে ৬০ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়।

ডিসমিসল্যাবের অনুসন্ধানে ৫০০টির বেশি পোস্ট শনাক্ত করা হয়েছে। অন্তত ১৫টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে এসব পোস্ট করা হয়। একই ধরনের ক্যাপশন ব্যবহার করে বিভিন্ন গ্রুপে ভোটার তালিকা বিক্রির প্রস্তাব দেওয়া হয়।

শুধু গ্রুপ পোস্ট নয়, ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমেও তালিকা বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। ফেসবুক Ad Library-তে অন্তত পাঁচটি সক্রিয় বিজ্ঞাপন পাওয়া গেছে। সেখানে PDF আকারে Google Drive-এর মাধ্যমে ভোটার তালিকা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।

ডিসমিসল্যাব ২৫০ টাকা পরিশোধ করে একটি Google Drive লিংক সংগ্রহ করে। সেখানে আট বিভাগের নামে আলাদা ফোল্ডারে আসনভিত্তিক ভোটার তালিকা পাওয়া যায়। যাচাই করে দেখা যায়, তালিকায় থাকা তথ্য বাস্তব ভোটারদের তথ্যের সঙ্গে মিলে গেছে।

তালিকায় ভোটারের নাম, ভোটার নম্বর, জন্মতারিখ, পিতা-মাতার নাম, পেশা ও স্থায়ী ঠিকানাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য রয়েছে।

ফেসবুকের পাশাপাশি টেলিগ্রামেও ভোটার তালিকা ছড়িয়ে পড়ছে। একটি টেলিগ্রাম গ্রুপে বিনামূল্যে বিভিন্ন এলাকার ভোটার তালিকা শেয়ার করা হচ্ছে। ভবিষ্যতে ছবিসহ তালিকা প্রকাশের ঘোষণাও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীদের PDF আকারে ভোটার তালিকা দেওয়া হয়েছিল। তবে এগুলো বিক্রি বা বিতরণের কোনো অনুমতি নির্বাচন কমিশন দেয়নি।

তিনি বলেন, প্রার্থীরা তালিকা প্রিন্ট করার সময় কম্পিউটার দোকান বা অন্য কোনো উৎস থেকে তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।

ডিসমিসল্যাবের সঙ্গে কথা বলা এক বিক্রেতা দাবি করেন, তিনিও সামাজিক মাধ্যম থেকেই তালিকাটি সংগ্রহ করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে জাল পরিচয়পত্র তৈরি, ব্যাংক জালিয়াতি, অনলাইন অ্যাকাউন্ট দখল এবং ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে সাইবার অপরাধ করা সম্ভব।

তিনি বলেন, সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংরক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, নিয়মিত নিরাপত্তা অডিট এবং তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন বা অন্য কোনো প্রয়োজনে ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘Need-to-Know Principle’ অনুসরণ করা উচিত। অর্থাৎ, যতটুকু তথ্য অপরিহার্য, শুধু ততটুকুই সরবরাহ করা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: apple iphone 18 pro maxআইফোন ১৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে যে টি-শার্ট
নির্বাচিত

ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে যে টি-শার্ট

২০২১ সালে অর্ধেক স্মার্টফোনেই থাকবে ৩ ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে অর্ধেক স্মার্টফোনেই থাকবে ৩ ক্যামেরা

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক
টেলিকম

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে
নির্বাচিত

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে

সস্তা ভেন্টিলেটর বানালো আফগান নারীদের রোবোটিকস দল
প্রযুক্তি সংবাদ

সস্তা ভেন্টিলেটর বানালো আফগান নারীদের রোবোটিকস দল

আবারও বন্ধ অ্যাপল স্টোর
নির্বাচিত

জার্মানিতে সিলিকন ডিজাইন কেন্দ্র স্থাপন করবে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2026

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

Techzoom.TV |
TechzoomTV