Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
Share on FacebookShare on Twitter

চীনের কালোবাজারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের দাম অর্ধেকের বেশি বেড়েছে। অবৈধ রফতানি বন্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও চীনা কোম্পানিগুলোর বাড়তি চাহিদার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খুচরা চিপ বিক্রেতারা জানান, এনভিডিয়ার ফ্ল্যাগশিপ ‘ডিজিএক্স বি৩০০’ সার্ভারের দাম গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। আগে এর দাম ছিল ৪০ লাখ আরএমবি বা চীনা ইউয়ান। বর্তমানে তা বেড়ে ৮০ লাখ আরএমবি বা ১১ লাখ ডলারে ঠেকেছে। যুক্তরাষ্ট্রে সার্ভারটির স্বাভাবিক খুচরা মূল্য প্রায় ৪ লাখ ডলার। অন্যদিকে নতুন স্টার্টআপগুলোর পছন্দের ‘আরটিএক্স ৬০০০ প্রো’ চিপের দাম বছরের শুরুতে ছিল ৫০ হাজার আরএমবি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার আরএমবিতে।

ওয়াশিংটনের বিধিনিষেধের কারণে চীনে এসব চিপ রফতানি করা নিষিদ্ধ। এছাড়া যুক্তরাষ্ট্রের কড়াকড়ির কারণে চীনে চিপ ‘পাচারের’ পথগুলোও সংকুচিত হয়ে এসেছে। তবে বেইজিং স্থানীয় চিপ ব্যবহারে জোর দিলেও এনভিডিয়ার প্রসেসরের চাহিদা কমেনি।

নাম উল্লেখ না করার শর্তে এক বিক্রেতা জানান, মধ্যস্থতাকারীদের জন্য এখন এসব চিপের ব্যবসা চালিয়ে নেয়া অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত বছরের শেষ দিকে মার্কিন প্রশাসন অবৈধভাবে চিপ রফতানির বিরুদ্ধে তদন্ত জোরদার করে। এর পরই চিপের সরবরাহ কমে যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মার্চে প্রায় ২৫০ কোটি ডলারের এনভিডিয়া এআই সার্ভার চীনে পাচারের অভিযোগে সুপারমাইক্রোর একজন সহপ্রতিষ্ঠাতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তাইওয়ান ও মালয়েশিয়ার কর্তৃপক্ষও এখন চিপ পাচার রুখতে তদন্ত শুরু করেছে।

এনভিডিয়া জানায়, চোরাই পণ্য দিয়ে ডেটা সেন্টার তৈরি করা একটি ভুল পথ। এআই ডেটা সেন্টার অনেক বড় ও জটিল। চোরাই চিপের জন্য কোম্পানি কোনো ধরনের মেরামত বা কারিগরি সহায়তা দেয় না।

এদিকে চীন সরকারও হুয়াওয়ের মতো স্থানীয় কোম্পানির তৈরি প্রসেসর ব্যবহারে গতি বাড়াতে চাইছে। সম্প্রতি ফ্ল্যাগশিপ এআই প্রসেসর ‘অ্যাসেন্ড ৯৫০পিআর’ বাজারে এনেছে হুয়াওয়ে। তবে নিজস্ব চিপের সীমাবদ্ধতার কারণে অনেক চীনা ক্রেতা বিকল্প পথ খুঁজছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোবট চালাবে গাড়ি
অটোমোবাইল

রোবট চালাবে গাড়ি

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সিতে অনুদান নেবে না মজিলা

ত্রাণ তহবিল : লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো বিকাশ
নির্বাচিত

ত্রাণ তহবিল : লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো বিকাশ

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল
নির্বাচিত

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল

ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্মক নিরাপত্তা ত্রুটি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্মক নিরাপত্তা ত্রুটি

চ্যাম্পিয়ন সিরিজের সি৩৩ ফোনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

চ্যাম্পিয়ন সিরিজের সি৩৩ ফোনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো রিয়েলমি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন
বিবিধ

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়
নির্বাচিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক
প্রযুক্তি সংবাদ

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুন ২০২৬

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

Techzoom.TV |
TechzoomTV