Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 June 2026
মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের প্রভাবে বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে নতুন চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মেমোরি ও স্টোরেজ চিপের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নিজেদের জনপ্রিয় কয়েকটি পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও মাইক্রোসফট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অ্যাপল তাদের ম্যাক ও আইপ্যাড সিরিজের বিভিন্ন ডিভাইসের নতুন মূল্য ঘোষণা করেছে। এতে কয়েকটি মডেলের দাম ২০ শতাংশ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেস মডেলের ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৯৯ ডলারে পৌঁছেছে। একইভাবে ম্যাকবুক প্রোর এন্ট্রি-লেভেল সংস্করণের মূল্য ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার।

আইপ্যাড সিরিজেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আইপ্যাড এয়ারের প্রারম্ভিক মূল্য ৫৯৯ ডলার থেকে বেড়ে ৭৪৯ ডলার এবং আইপ্যাড প্রোর দাম ৯৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ১৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অ্যাপলের বাজেট-সেগমেন্টের ম্যাকবুক নিওর মূল্য ৫৯৯ ডলার থেকে ৬৯৯ ডলারে উন্নীত করা হয়েছে।

সবচেয়ে বড় মূল্যসংশোধন দেখা গেছে ম্যাক স্টুডিও এম৩ আল্ট্রা ডেস্কটপ কম্পিউটারে। ডিভাইসটির দাম ৩ হাজার ৯৯৯ ডলার থেকে বেড়ে ৫ হাজার ২৯৯ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাপলের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বাড়তি উৎপাদন ব্যয় নিজেদের মধ্যে বহন করে গ্রাহকদের সুরক্ষা দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, এআই ডেটা সেন্টার সম্প্রসারণের ফলে মেমোরি ও স্টোরেজ উপাদানের চাহিদায় নজিরবিহীন চাপ তৈরি হয়েছে এবং এত দ্রুত উপকরণের দাম বৃদ্ধি আগে দেখা যায়নি।

মূল্যবৃদ্ধির ঘোষণার পর শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দরেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিষ্ঠানটির শেয়ার ৬ শতাংশের বেশি কমে যায়।

অন্যদিকে, মাইক্রোসফটও মেমোরি ও স্টোরেজ ব্যয় বৃদ্ধির প্রভাব থেকে বের হতে পারেনি। প্রতিষ্ঠানটি তাদের এক্সবক্স গেমিং কনসোলের ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট সংস্করণের দাম যথাক্রমে ১০০ ও ১৫০ ডলার বাড়িয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, সরবরাহকারীদের সঙ্গে বিকল্প সমাধান নিয়ে আলোচনা করা হলেও কনসোলে ব্যবহৃত মেমোরি ও স্টোরেজ উপাদানের মূল্য আড়াই গুণের বেশি বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় প্রয়োজন হয়ে পড়ে। তাদের আশঙ্কা, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামো সম্প্রসারণের প্রতিযোগিতা আগামী কয়েক বছরে বৈশ্বিক ইলেকট্রনিকস বাজারে মূল্যচাপ আরও বাড়াতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
নির্বাচিত

ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে টিকটক

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে যে স্কুটার
অটোমোবাইল

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে যে স্কুটার

৪ টাকায় এক জিবি ইন্টারনেট!
টেলিকম

৪ টাকায় এক জিবি ইন্টারনেট!

পোস্ট, টেলিকম এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রতিমন্ত্রী পলকের
প্রযুক্তি সংবাদ

পোস্ট, টেলিকম এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রতিমন্ত্রী পলকের

দেশে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু করলো সিঙ্গার
নির্বাচিত

দেশে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু করলো সিঙ্গার

আইজেসিএআই ২০২৪-এ অপো’র অত্যাধুনিক এআই উদ্ভাবনের প্রদর্শনী
নির্বাচিত

আইজেসিএআই ২০২৪-এ অপো’র অত্যাধুনিক এআই উদ্ভাবনের প্রদর্শনী

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 June 2026

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV