Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ জুলাই ২০২৬
আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক
Share on FacebookShare on Twitter

ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই ফাঁস অ্যাপলের দীর্ঘদিনের গোপনীয় সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করেছে। একই সঙ্গে ভারতের টাটা ইলেকট্রনিকসের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কেও চাপ তৈরি করতে পারে। অ্যাপল সাধারণত কোন সরবরাহকারী কোন যন্ত্রাংশ তৈরি করে, সে ধরনের তথ্য প্রকাশ করে না।

টাটা ইলেকট্রনিকস বর্তমানে অ্যাপলের জন্য যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি চুক্তিভিত্তিকভাবে আইফোন সংযোজনও করে। চীনের বাইরে উৎপাদন বিস্তারের কৌশলে টাটা দ্রুত অ্যাপলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন অংশীদারে পরিণত হয়েছে। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটিকে বৈশ্বিক ইলেকট্রনিকস উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগেরও গুরুত্বপূর্ণ অংশ।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, অন্তত ছয়টি ফাইলে আইফোন ১৮ প্রো মডেলের বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে নির্দিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সংযোগ দেখানো হয়েছে। এর মধ্যে মূল সার্কিট বোর্ডে ব্যবহৃত চিপ, ব্যাটারির উপাদান এবং ক্যামেরার বিভিন্ন অংশের তথ্য রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রটি জানিয়েছে, বাজারে এখনো না আসা পণ্যের ক্ষেত্রে অ্যাপল এ ধরনের তথ্যকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে। কারণ এসব নথি সরাসরি আইফোনের নির্দিষ্ট যন্ত্রাংশের সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহকারীদের যুক্ত করছে, যা প্রতিষ্ঠানটির প্রকাশ্য সরবরাহকারী তালিকায় উল্লেখ থাকে না।

নথিগুলোতে আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের শত শত যন্ত্রাংশের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে কোথায় অ্যাপল একাধিক সরবরাহকারীর ওপর নির্ভর করছে এবং কোথায় সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল, সেই চিত্রও উঠে এসেছে।

এই বিষয়ে জানতে চাইলে অ্যাপল ও টাটার মুখপাত্ররা রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। রয়টার্স এর আগে জানিয়েছিল, ওয়ার্ল্ড লিকস নামে একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া দুই লাখের বেশি ফাইল ডার্ক ওয়েবে প্রকাশ করে। ওই ফাইলগুলোর মধ্যে পুরোনো আইফোনের যন্ত্রাংশ নকশা, টেসলার কিছু উপাদান এবং আইফোনে ব্যবহৃত যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএমসি ও কোয়ালকমের নথিও ছিল।

ওয়ার্ল্ড লিকস এর আগে নাইকির সিস্টেমে অনুপ্রবেশের দায়ও স্বীকার করেছিল। তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এবং তাৎক্ষণিকভাবে গোষ্ঠীটির মন্তব্যও পাওয়া যায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপলইনসাইডার গত সপ্তাহে প্রথম জানায় যে, টাটা থেকে ফাঁস হওয়া তথ্যের মধ্যে আইফোন ১৮ প্রো সম্পর্কিত নথিও রয়েছে। রয়টার্স এর আগে আরও জানিয়েছিল, অ্যাপল বিষয়টি তদন্ত করছে এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টাটার সঙ্গে কাজ করছে। তদন্ত চলাকালে টাটা সংবেদনশীল সিস্টেমে অভ্যন্তরীণ প্রবেশাধিকার সীমিত করেছে এবং ফরেনসিক অডিট পরিচালনার জন্য একটি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে।

ফাঁস হওয়া কয়েকটি ফাইলে অ্যাপলের ‘Confidential’ ওয়াটারমার্ক বা জলছাপ দেওয়া ছিল এবং আইফোন ১৮ প্রজন্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ কোডনাম দেখা গেছে বলে সূত্রটি জানিয়েছে। এ ছাড়া আইফোন ১৮ প্রো–সংক্রান্ত ফোল্ডারে ২০২৬ সালের শুরুর দিকে টাটার একটি কারখানায় পরিচালিত ড্রপ-টেস্টের ছবিও ছিল। ছবিতে ধূসর রঙের, সমতল নকশার একটি ফোন দেখা গেছে, যার পেছনে তিনটি ক্যামেরা ও অ্যাপলের লোগো ছিল।

রয়টার্স ছবির ফোনটির মডেল স্বাধীনভাবে শনাক্ত করতে পারেনি। তবে সূত্রটির দাবি, সেগুলো আইফোন ১৮ প্রো মডেলের ছবি। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বে উৎপাদিত মোট আইফোনের ২৬ শতাংশ ভারতে তৈরি হওয়ার পথে। চার বছর আগে এই হার ছিল মাত্র ৬ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের
টেলিকম

ডিজিটালাইজেশন ত্বরাণ্বিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো গ্রামীণফোন

সবচেয়ে সাশ্রয়ী ফোরজি ফোন…
নির্বাচিত

সবচেয়ে সাশ্রয়ী ফোরজি ফোন…

ফেসবুক পেজের কমেন্ট ও চ্যাটের রিপ্লাই করা যাবে রিভ চ্যাট থেকে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক পেজের কমেন্ট ও চ্যাটের রিপ্লাই করা যাবে রিভ চ্যাট থেকে

আইফোনের যে অ্যাপগুলো এখনই সরাতে হবে
প্রযুক্তি সংবাদ

আইফোনের যে অ্যাপগুলো এখনই সরাতে হবে

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমেছে ১২%

অর্থ পাচারের অভিযোগে ধামাকা শপিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ই-কমার্স

ধামাকার সিইও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুলাই ২০২৬

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix