Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসার আগেই স্টক-আউটের শঙ্কায় অ্যাপলের ফোল্ডেবল আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 July 2026
কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
Share on FacebookShare on Twitter

অ্যাপলের বহুপ্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল (ভাঁজযোগ্য) আইফোন বাজারে আসার পর উৎপাদন জটিলতার কারণে শুরুতেই তীব্র সরবরাহ সংকটে পড়তে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রায় আড়াই হাজার ডলার মূল্যের এই ‘আল্ট্রা’ ফোনের চাহিদা আকাশচুম্বী হলেও প্রথম প্রান্তিকে চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত সংখ্যক ডিভাইস বাজারে ছাড়তে পারবে অ্যাপল।

বিখ্যাত প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও’র সাম্প্রতিক এক সমীক্ষার বরাত দিয়ে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কুও বলেছেন, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের শেষদিকে ফোনটি বাজারে আসার পর শুরুতে অ্যাপল কেবল ৫ লাখ থেকে ১০ লাখ ডিভাইস তৈরি করতে পারে। তবে এই প্রাথমিক ধাক্কা পার হওয়ার পর অ্যাপল তাদের উৎপাদন গতি বাড়াবে এবং ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় ৭০ থেকে ৮০ লাখ ইউনিট বাজারে সরবরাহ করতে পারবে।

শুরুতে এই ধীরগতির মূল কারণ আইফোন আল্ট্রা’র উদ্ভাবনী ফোল্ডিং ডিজাইন, যার কারণে উৎপাদন শুরুর প্রথম দিকে ফোনটিকে বেশ কিছু জটিলতার মুখে পড়তে হবে। এই পরিস্থিতিটি অনেকটাই ২০১৭ সালের ‘আইফোন এক্স’ বাজারে আসার সময়ের মতো হবে বলে মনে করা হচ্ছে। ওই সময়েও অল-স্ক্রিন ওএলইডি ডিসপ্লে এবং ‘ট্রু-ডেপথ ফেইসআইডি’ ক্যামেরার মতো নতুন প্রযুক্তির কারণে শুরুতে ফোনটির উৎপাদন বেশ ধীরগতির ছিল।

মোবাইল অপারেটর ও রিসেলারদের সঙ্গে আলোচনার সূত্র ধরে কুও জানান, বিপুল দাম হওয়ার পরও ২০২৬ সালের শেষদিকে বিশেষ এই আইফোন মডেলের চাহিদা থাকবে তুঙ্গে। তার অনুমান, প্রি-অর্ডার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনটি পুরোপুরি স্টক-আউট হয়ে যাবে এবং ডিসেম্বর পর্যন্ত ফোনটি হাতে পাওয়ার জন্য ক্রেতাদের ছয় সপ্তাহ বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

নিজের নোটে কুও লিখেছেন, শুরুতে সীমিত সরবরাহ ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বাজারে আসার পর অল্প সময়ের জন্য ফোনটি কালোবাজারে বা বাড়তি দামে পুনরায় বিক্রির (রিসেল) প্রবণতা তৈরি হতে পারে।

অ্যাপল এখনও এই ফোল্ডএবল ফোন নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও, তাদের সাম্প্রতিক আইওএস ২৭ (iOS 27) বিটা সংস্করণটি এই ফোনের আগমন যে একেবারে সন্নিকটে, সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এই নতুন সফটওয়্যারে ‘ফোল্ডস্টেইজ’ ও ‘অ্যান্জেলডিগ্রিস’-এর মতো কিছু টেকনিক্যাল টার্মের দেখা মিলেছে, যার পাশাপাশি মূল ডিভাইসে মোট কতটি বিল্ট-ইন ডিসপ্লে রয়েছে তা নির্ধারণের একটি ভেরিয়েবলও যোগ হয়েছে।

গুঞ্জন রয়েছে, ‘আইফোন আল্ট্রা’ বা ‘আইফোন ফোল্ড’ নামের এই ফোনে ৫ দশমিক ৫ ইঞ্চির বাইরের ডিসপ্লে এবং একটি ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে থাকবে, যা আইপ্যাড মিনি’র চেয়ে কিছুটা ছোট। ভাঁজ করা অবস্থায় ‘স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭’-এর তুলনায় এই আইফোনটি কিছুটা বেশি কোনা আকৃতির হতে পারে, যার ফলে ভাঁজ খুললে তা বেশ চওড়া দেখাবে। ভাঁজের ওপর চাপ কমাতে এতে লেজার দিয়ে তৈরি মেটাল সাপোর্ট প্লেটসহ নমনীয় ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে, যাতে স্ক্রিনের ভাঁজটি প্রায় অদৃশ্য থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোল্ডেবল

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবার জন্য শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১
প্রযুক্তি সংবাদ

সবার জন্য শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১

সারা দেশে ইন্টারনেট ও টিভি কেবল বন্ধ রাখার হুঁশিয়ারি
প্রযুক্তি সংবাদ

সারা দেশে ইন্টারনেট ও টিভি কেবল বন্ধ রাখার হুঁশিয়ারি

দারাজ অ্যাপ রেফার করে আয় করুন
ই-কমার্স

দারাজ অ্যাপ রেফার করে আয় করুন

ফ্রি ফায়ার গেমারদের জন্য সেরা ৫ টিপস, গেমিং হবে আরও মজাদার
প্রযুক্তি পরামর্শ

ফ্রি ফায়ার গেমারদের জন্য সেরা ৫ টিপস, গেমিং হবে আরও মজাদার

রেডমির প্রথম ফিটনেস ব্র্যান্ড এলো
নির্বাচিত

স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৪ হাজার কোটি রুপি ছুঁয়েছে

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল
নির্বাচিত

নিজস্ব সেলুলার মডেম চিপ তৈরি করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2026

বাজারে আসার আগেই স্টক-আউটের শঙ্কায় অ্যাপলের ফোল্ডেবল আইফোন

Techzoom.TV |
TechzoomTV