Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 July 2026
নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ
Share on FacebookShare on Twitter

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা চরমভাবে লঙ্ঘন করে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে কমার্শিয়াল শোরুম ও ‘মোবাইল মার্কেট’ গড়ে তোলার দায়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডকে চূড়ান্ত নোটিশ জারি করা হয়েছে। নকশা বহির্ভূতভাবে নির্মিত এসব দোকানপাট দ্রুত অপসারণের পরিকল্পনা পেশ করতে নির্দেশ দিয়েছে রাজউক।

রাজউকের পরিচালক (জোন-৫)-এর কার্যালয় থেকে জারিকৃত নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, ইমারত নির্মাণ আইন অমান্য করে তৈরি এই মোবাইল মার্কেট বৈধ করার বা নকশা সংশোধনের কোনো সুযোগ নেই।

অভিযোগকারী এম. এ সরোয়ার হোসেনের অভিযোগের ভিত্তিতে রাজউক সরেজমিনে তদন্ত পরিচালনা করে ব্যাপক নকশা লঙ্ঘনের সত্যতা পেয়েছে:

বেজমেন্ট-১-এ দখল: অনুমোদিত নকশায় বেজমেন্ট-১-এর একাংশে কার পার্কিং ও দোকান দেখানো থাকলেও, রাজউকের পরিদর্শনে দেখা যায় সেখানে নকশা বহির্ভূতভাবে প্রায় ১১,৫৪৭.০০ বর্গফুট জুড়ে নতুন মোবাইল শপ ও দোকান নির্মাণ করা হয়েছে।

বেজমেন্ট-২ সম্পূর্ণ দখল: এই তলটি সম্পূর্ণ অংশ কার পার্কিং হিসেবে অনুমোদিত থাকলেও রাজউকের পরিদর্শনে প্রায় ৩১,৩৭২.৫৪ বর্গফুট জুড়ে অবৈধভাবে কমার্শিয়াল মার্কেট গড়ে তোলার প্রমাণ মিলেছে।

অতিরিক্ত তলা নির্মাণ: ভবনের উঁচুতেও রাজউকের অনুমোদন অমান্য করার প্রমাণ পাওয়া গেছে। অনুমোদন ছিল ১৮ (আঠারো) তলার, অথচ বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ সম্পূর্ণ নকশাবহির্ভূতভাবে ১৯ (উনিশ) তলা পর্যন্ত নির্মাণ কাজ করেছে, যা ‘ইমারত নির্মাণ আইন, ১৯৫২’ এবং ‘ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮’-এর সরাসরি পরিপন্থী।

পূর্বে জারি করা শোকজ নোটিশের জবাবে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড পার্কিংয়ের জায়গা ভূমি ব্যবহারে রূপান্তরের জন্য রাজউকের কাছে আবেদন করেছিল।

তবে রাজউক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রতি এক শুনানিতে বসুন্ধরা সিটির দুই প্রতিনিধি উপস্থিত থাকলেও তাদের আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান (Rejection) করা হয়। রাজউক জানিয়েছে, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে পার্কিংয়ের জায়গায় মোবাইল শপ বা মার্কেট ব্যবহারের আর কোনো সুযোগ নেই।

বসুন্ধরা সিটি শপিংমলের পার্কিং এরিয়া আগের নকশায় ফিরিয়ে আনতে এবং অবৈধ দোকানপাট অপসারণ করতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছে রাজউক।

নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত অপসারণ পরিকল্পনা জমা দিতে ব্যর্থ হলে বা আদেশ অমান্য করা হলে রাজউক নিজ উদ্যোগে অবৈধ অংশ অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ

উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ আপগ্রেড
কিভাবে করবেন

উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ আপগ্রেড

অ্যান্ড্রয়েডেও চ্যাটজিপিটি আনছে ওপেনএআই
নির্বাচিত

অ্যান্ড্রয়েডেও চ্যাটজিপিটি আনছে ওপেনএআই

বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন
নির্বাচিত

বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন

অনলাইন ক্লাস কি সামনা সামনি ক্লাসের বিকল্প হতে পারে?
প্রযুক্তি সংবাদ

অনলাইন ক্লাস কি সামনা সামনি ক্লাসের বিকল্প হতে পারে?

অ্যালফাবেটের জন্য দ্বিতীয় প্রান্তিক কঠিন হবে
প্রযুক্তি সংবাদ

অ্যালফাবেটের জন্য দ্বিতীয় প্রান্তিক কঠিন হবে

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বিক্রির সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর ডিসপ্লেতে ‘পিঙ্ক-গ্রিন লাইন’ বিভ্রাট
প্রযুক্তি সংবাদ

বিক্রির সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর ডিসপ্লেতে ‘পিঙ্ক-গ্রিন লাইন’ বিভ্রাট

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2026

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

Techzoom.TV |
TechzoomTV