Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 July 2026
গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের রোমাঞ্চকর জয় আর লিওনেল মেসির ম্যাজিকে সার্চ দুনিয়ায় অতীতের সব রেকর্ড ভেঙেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগলে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই রমরমা যুগেও সার্চ ইঞ্জিনটি এখনও কতটা প্রাসঙ্গিক তা প্রমাণ করতে যেন প্রতি সেকেন্ডে সর্বোচ্চ সার্চের এ অনন্য মাইলফলক স্পর্শ করল কোম্পানিটি।

মঙ্গলবার বিশ্বকাপের নকআউট পর্বের এক রোমাঞ্চকর ম্যাচের শেষদিকে বিস্ময়করভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা দল। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে ব্যবধান কমান, আর ঠিক ৮৩ মিনিটে লিওনেল মেসি গোল করে সমতা ফিরিয়ে দলকে এনে দিয়েছেন জয়।

বুধবার গুগলের ‘নলেজ অ্যান্ড ইনফরমেশন’ বিভাগের প্রধান নিক ফক্স বলেছেন, “গতকালের ম্যাচে আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক পরই গুগল সার্চ আগের সব রেকর্ড ভেঙেছে, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ সার্চের রেকর্ড স্পর্শ করেছে।”

কোনো সংখ্যা প্রকাশ না করলেও কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, “জয়সূচক গোলটি হওয়ার ঠিক পরপরই প্রতি সেকেন্ডে ইতিহাসের সবচেয়ে বেশি সার্চ বা অনুসন্ধানের ঘটনাটি ঘটে।”

গুগল যখন এমনটা প্রমাণ করতে মরিয়া যে, এআইয়ের এ রমরমা যুগেও তাদের সার্চ ইঞ্জিনটি এখনও সবার সেরা, ঠিক তখনই এ অনন্য মাইলফলকে পৌঁছল সার্চ জায়ান্টটি।

এরইমধ্যে সার্চ বাজারের ৯০ শতাংশ দখলে রয়েছে গুগলের। গেল এক বছরে তাদের শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে এবং এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব বা আয় বেড়ে যাওয়ার গতি ছিল ২০২২ সালের পর দ্রুততম।

গুগল বলেছে, খেলা শেষ হওয়ার পর তাদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি খোঁজা বা সার্চ করা বিষয়টি ছিল ‘আর্জেন্টিনা বনাম মিশর’।

বিশ্বজুড়ে মানুষ আরও কিছু বিষয় নিয়ে অনেক সার্চ করেছে, যার মধ্যে রয়েছে ‘আর্জেন্টিনা বনাম কলম্বিয়া’ ও ‘বিশ্বকাপে মেসির মোট গোল কয়টি’।

পাশাপাশি অন্যান্য জনপ্রিয় সার্চের তালিকায় ছিল, ‘খেলার মাঠে এক খেলোয়াড় অন্য খেলোয়াড়কে আঘাত করলে তাকে কী বলে’ ও ‘এটাই কি মেসির শেষ বিশ্বকাপ’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল
নির্বাচিত

ইনফিনিক্স ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল

বায়ুদূষণ কমাতে পারে এমন গাড়ি আনছে চীন
অটোমোবাইল

বায়ুদূষণ কমাতে পারে এমন গাড়ি আনছে চীন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন মডেল টেস্টের আয়োজন করছে রবি-টেন মিনিট স্কুল
প্রযুক্তি সংবাদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন মডেল টেস্টের আয়োজন করছে রবি-টেন মিনিট স্কুল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে পিটার হাস- এর সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে পিটার হাস- এর সাক্ষাৎ

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
প্রযুক্তি সংবাদ

২০ বছরের ওয়্যারেন্টি সুবিধা দিচ্ছে স্যামসাং!

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 July 2026

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

Techzoom.TV |
TechzoomTV