Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 July 2026
যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীর যমুনা ফিউচার পার্কের স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘Mobile Buzz BD’ (মোবাইল বাজ বিডি)-এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রতারণামূলক ভুয়া ভার্সনের হ্যান্ডসেট দেওয়া, দাম নিয়ে জালিয়াতি এবং পরবর্তীতে অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকার পরও গ্রাহককে হয়রানি ও অপদস্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ক্রেতা ইশতিয়াক আহমেদ লিখন প্রতিষ্ঠানটির কাছ থেকে রেডমি নোট ১৪ প্রো প্লাস (Redmi Note 14 Pro+) কিনতে গিয়ে এই চরম জালিয়াতির শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

ভুক্তভোগী গ্রাহকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারণা ও গ্রাহক হয়রানির মূল চিত্রটি নিচে তুলে ধরা হলো:

গত ৩০ জুন, ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে ইশতিয়াক আহমেদ লিখন মোবাইল বাজ বিডি’র যমুনা ফিউচার পার্কের আউটলেটে যান। দোকানে ফোনটির দাম প্রথমে ৩১,৮০০ টাকা চাওয়া হলেও গ্রাহক তাদের ওয়েবসাইটে দাম ৩০,৫০০ টাকা দেখাচ্ছে বলে জানান। তখন শপ থেকে দাবি করা হয় যে ফোনের দাম বেড়েছে কিন্তু ওয়েবসাইট আপডেট করা হয়নি। পরবর্তীতে আগের রাতে (২৯ জুন) তাদের কাস্টমার সাপোর্টের বায়েজিদ নামের এক কর্মকর্তার সাথে কথা বলার রেফারেন্স দিলে তারা ৩০,৫০০ টাকায় ফোনটি দিতে রাজি হয়।

প্রতারণার এখানেই শেষ নয়; মাত্র দুদিন পর ২ জুলাই শপে পুনরায় একই ফোনের দাম জিজ্ঞেস করলে তারা ৩৩,০০০ টাকার বেশি দাবি করে। অথচ তার ঠিক পরের দিন (৩ জুলাই) তাদের অফিশিয়াল ফেসবুক মেসেঞ্জারে দাম জানতে চাওয়া হলে তারা আবারও ৩০,৫০০ টাকা উল্লেখ করে গ্রাহকদের সাথে স্পষ্ট মূল্য জালিয়াতি করে।

গ্রাহক শপটিতে সুনির্দিষ্টভাবে ‘চাইনিজ ভ্যারিয়েন্ট’-এর ইনট্যাক্ট ফোন কিনতে চেয়েছিলেন এবং শপের কর্মীরাও তাকে ইনট্যাক্ট ও চায়না ভার্সন বলেই ফোনটি হস্তান্তর করে। কিন্তু প্রকৃতপক্ষে তাকে ‘চাইনিজ গ্লোবাল’ নামের একটি অননুমোদিত মডিফাইড ফোন ধরিয়ে দেওয়া হয়। প্রযুক্তি বাজারে মূলত ‘চাইনিজ গ্লোবাল’ বলতে অফিশিয়াল কোনো ভ্যারিয়েন্ট হয় না। এটি মূলত চাইনিজ সংস্করণের ফোনের বুটলোডার আনলক করে জোরপূর্বক ইন্ডিয়ান রম (Indian ROM) ফ্ল্যাশ করার একটি থার্ড-পার্টি প্রক্রিয়া।

ফোনে পর্যাপ্ত চার্জ না থাকায় শপে তাৎক্ষণিকভাবে বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি। পরবর্তীতে বাসায় এসে ঘাটাঘাটি করে দেখা যায়, ফোনের বক্সের মডেল নম্বরের শেষে চাইনিজ সংস্করণের জন্য ‘C’ থাকার কথা থাকলেও ফোনে ‘G’ লেখা রয়েছে। এছাড়া ওএস (OS) সংস্করণে ‘CNXM’-এর পরিবর্তে ‘INXM’ (ইন্ডিয়ান রম) দেওয়া রয়েছে। এমনকি ফোনের সিকিউরিটি অ্যাপে ডিভাইসটির ফার্স্ট ইউজ বা প্রথম ব্যবহার ‘এপ্রিল ২০২৬’ দেখাচ্ছিল, যা ফোনটি যে আগেই ব্যবহৃত বা রিফারবিশড ছিল, তা প্রমাণ করে।

পছন্দের চাইনিজ সংস্করণের পরিবর্তে থার্ড-পার্টি রম যুক্ত এই ভুয়া ফোনটি দেওয়ার ফলে গ্রাহক ক্যামেরায় মেজর ডাউনগ্রেড বা ব্লারিনেস (ভিডিও ও ছবিতে চরম ঝাপসা হওয়া) এবং কড়া হিটিং (অতিরিক্ত গরম হওয়া) ইস্যু ফেস করতে থাকেন। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, এই ধরনের জোরপূর্বক রম পরিবর্তনের ফলে ফোনটিতে ভবিষ্যতে অফিশিয়াল কোনো সিকিউরিটি প্যাচ বা সফটওয়্যার আপডেট আসার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে।

ফোনের ৭ দিনের অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পিরিয়ডের মধ্যে (৭ জুলাই) ভুক্তভোগী গ্রাহক এই সকল সুনির্দিষ্ট জালিয়াতির প্রমাণসহ শপে যান। কিন্তু মোবাইল বাজ বিডি’র কর্মীরা ক্যামেরার স্পষ্ট ঝাপসা ভিডিও এবং রমের গরমিল দেখার পরও কোনো সমস্যা মানতে অস্বীকৃতি জানায়। উল্টো তারা দাবি করে যে ফোন বিক্রির সময়ই তারা ‘চাইনিজ গ্লোবাল’ বলে বিক্রি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা।

একপর্যায়ে দোকানের দায়িত্বরত এক সিনিয়র কর্মী গ্রাহকের সাথে অত্যন্ত বেয়াদবিপূর্ণ ও আগ্রাসী আচরণ শুরু করেন। তিনি রিপ্লেসমেন্ট দিতে সরাসরি অস্বীকার করেন এবং দিন গণনার ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনকেও কূটতর্কের মাধ্যমে বাদ দেওয়ার চেষ্টা করেন। গ্রাহক ও তার বন্ধু পরিস্থিতি ভিডিও করার চেষ্টা করলে দোকানের কর্মীরা চড়াও হতে উদ্যত হয়, যার ফলে ভুক্তভোগীরা সেখানে চরম নিরাপত্তাহীনতা বোধ করেন। কোনো সমাধান না দিয়ে গ্রাহককে চরম অপমান ও অপদস্ত করে শপ থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী এই জালিয়াতি ও হেনস্থার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং সাধারণ ক্রেতাদের এই ‘ধান্দাবাজ বিডি’ তথা মোবাইল বাজ বিডি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল বাজ বিডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’
নির্বাচিত

ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’

কল প্রতারণা রুখতে ট্রুকলারে স্ক্যামফিড–সুবিধা চালু
নির্বাচিত

কল প্রতারণা রুখতে ট্রুকলারে স্ক্যামফিড–সুবিধা চালু

আইফোনের ব্যাটারির ক্ষমতা নিয়ে প্রতারণা!
নির্বাচিত

আইফোনের ব্যাটারির ক্ষমতা নিয়ে প্রতারণা!

আপনার মোবাইলটি আসল না নকল বুঝবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার হ্যান্ডসেটটি কি নিবন্ধিত কিনা দেখার উপায়

শুধু ই-সিম নিয়ে আসছে গুগল পিক্সেল ১০?
নির্বাচিত

শুধু ই-সিম নিয়ে আসছে গুগল পিক্সেল ১০?

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ
নির্বাচিত

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 July 2026

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV