Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রায় ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে দ. কোরিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 February 2022
অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
Share on FacebookShare on Twitter

চলতি বছর সেমিকন্ডাক্টর চিপ শিল্পে ৫৬ দশমিক ৭ ট্রিলিয়ন ওন (৪ হাজার ৭৪০ কোটি ডলার) বিনিয়োগের জন্য প্রস্তুত দক্ষিণ কোরিয়া। কর্মসংস্থান তৈরি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণের লক্ষ্যে এ অর্থ বিনিয়োগ করা হবে। মূলত মেধা সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। সম্প্রতি একটি লবি গ্রুপের দেয়া তথ্যে এমনটা উঠে আসে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুসারে, চলতি বছর দেশজুড়ে থাকা দেড়শর মতো কোম্পানির বিনিয়োগের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা গত বছরের মোট বিনিয়োগের তুলনায় ১০ শতাংশের মতো বেশি। গত বছর সেমিকন্ডাক্টর শিল্পে কোরিয়ার স্থানীয় কোম্পানিগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৫১ দশমিক ৬ ট্রিলিয়ন ওন।

বিনিয়োগ লক্ষ্যমাত্রার পূর্বাভাস দেয়া লবি গ্রুপটি বর্তমানে স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট লি জং বে দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি কোম্পানিটির মেমোরি চিপ ব্যবসার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। লবি গ্রুপের দেয়া তথ্যমতে, সামগ্রিক বিনিয়োগ লক্ষ্যমাত্রার মধ্যে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করা হবে ক্ষুদ্র ও মাঝারি মাত্রার প্রতিষ্ঠানগুলোয়; যারা কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, উপকরণ, সেমিকন্ডাক্টরের প্রাক-প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পর্কিত। ১ দশমিক ৩ ট্রিলিয়ন ব্যয় করা হবে এসএমই খাতে। যেসব প্রতিষ্ঠান চিপ ডিজাইন এবং সিলিকন ও কার্বাইডের মাধ্যমে সেমিকন্ডাক্টরকে যৌগ মিশ্রণে পরিণত করে।

গতকাল দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী মুন সাং উক এবং সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিনিধিদের সঙ্গে দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত এক বৈঠকের সময় এ পরিকল্পনা উন্মোচন করা হয়। বৈঠকে স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট লি জং বেও উপস্থিত ছিলেন।

এ সময় চলতি বছরের শেষ নাগাদ সেমিকন্ডাক্টর শিল্পে পেশাদার তৈরির লক্ষ্যে কলেজগুলোয় কারিকুলাম প্রণয়ন করা হবে বলে জানান শিল্পমন্ত্রী মুন সাং উক। এর মাধ্যমে প্রতি বছর ১ হাজার ২০০ পেশাদার চিপ প্রফেশনালকে পরিচর্যা করা হবে।

২০২১ সালে সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি বৃহৎ পরিকল্পনা প্রকাশ করে দক্ষিণ কোরিয়া। এ পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে দেশটির সেমিকন্ডাক্টর শিল্পে ৫১০ ট্রিলিয়ন ওন বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেয়। ‘কো-সেমিকন্ডাক্টর বেল্ট ইনিশিয়েটিভ’ অনুসারে সরবরাহ শৃঙ্খল নিরাপদ করতে এ বৃহৎ আকারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করবে দক্ষিণ কোরিয়া।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস
নির্বাচিত

চলতি বছর বিশ্বজুড়ে পিসি বিক্রি কমতে পারে ৯ শতাংশ

গুগল-অ্যাপলের বিরুদ্ধে সংগীত চুরির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

গুগল-অ্যাপলের বিরুদ্ধে সংগীত চুরির অভিযোগ

স্যামসাং এস১০ বিস্ফোরণ
নির্বাচিত

স্যামসাং এস১০ বিস্ফোরণ

এক চার্জে চলবে ২৪০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে চলবে ২৪০ কিলোমিটার

সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র
টেলিকম

সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2022

প্রায় ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে দ. কোরিয়া

Techzoom.TV |
TechzoomTV