Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 July 2026
একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ঢাকার মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, ট্যাব, ডিসপ্লে ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

র‍্যাব জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিনির্ভর ট্র্যাকিং এড়াতে চক্রটির সদস্যরা মোবাইল ফোন খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করতো। পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে অপরাধীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করতো।

রোববার (১২ জুলাই) মোহাম্মদপুরে র‍্যাব-২ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান। গ্রেফতাররা হলেন- মুন্না শেখ (২৯), নাসির উদ্দিন শান্ত (২৬) ও মো. নাসিম (২৮)।

নিফাজ রহমান বলেন, সম্প্রতি রাজধানীতে মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় চোরাই ফোন কেনাবেচা চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) বিকেলে নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি পুরোনো মোবাইল ফোন, ১৬৫টি পুরোনো মোবাইল ডিসপ্লে, ১৬টি পুরোনো ট্যাব এবং ৬৫টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ফোন কিনে কম দামে বিক্রি করার কথা স্বীকার করেছে।

এক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ের চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হলেও কেনাবেচা চক্রের সদস্যরা আড়ালে থাকতো। এ চক্রে আরও অনেকে জড়িত। তাদের ধরতে কাজ চলছে।

গ্রেফতার সদস্যরা ব্যাচেলর হিসেবে বাসা ভাড়া নিয়ে সেখানে লোকচক্ষুর আড়ালে মোবাইল ফোন ও যন্ত্রাংশ কেনাবেচা করতো বলেও জানান তিনি।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, যদি মোবাইল সার্ভিসিং করে থাকে তাহলে গ্রাহকদের কাছ থেকে মোবাইল জমা রাখার রিসিট তাদের কাছে থাকতো। কিন্তু তারা আমাদের কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। সাধারণভাবেই কেউ যখন তার মোবাইল ফোন সার্ভিস করতে দেয় তখন তার ফোন জমা রাখার রিসিট দেওয়া হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে, যার কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই।
উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে হারানোর পর জিডির কোনো তথ্য পেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা কাজ করছি। যেহেতু উদ্ধার হওয়া ফোনের সংখ্যাটা অনেক, ফলে প্রতিটি ফোনের আইএমইআই নম্বর, সিরিয়াল নম্বর আমরা যাচাই-বাছাই করছি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে নিফাজ রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও চোরাই মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোন চুরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ১০ লক্ষ টাকা বেতনের চাকরি দিচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ লক্ষ টাকা বেতনের চাকরি দিচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ড

শক্তিশালী প্রসেসরসহ মটোরোলা এজ ৩০ ফিউশনে যা থাকছে
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরসহ মটোরোলা এজ ৩০ ফিউশনে যা থাকছে

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

পাঁচ মিনিটে করোনা শনাক্ত করবে ল্যাব-ইন-অ্যা-বক্স
প্রযুক্তি সংবাদ

পাঁচ মিনিটে করোনা শনাক্ত করবে ল্যাব-ইন-অ্যা-বক্স

প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার
নির্বাচিত

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 July 2026

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

Techzoom.TV |
TechzoomTV