Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 July 2026
দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, বাংলাদেশে তাদের যাত্রা শুরুর পর থেকে দেশের রাস্তায় ১,০০০-এর অধিক এনইভি’র যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালের ০৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিওয়াইডি। তখন থেকেই বিভিন্ন দামের একাধিক এনইভি মডেলের মাধ্যমে নিজেদের পোর্টফলিও সমৃদ্ধ করার পাশাপাশি, বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে বিওয়াইডি। এই সময়ের মধ্যে দেশের বাজারে ১ হাজারেরও বেশি এনইভি গাড়ি সরবরাহ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের রাস্তায় ১,০০০-এর অধিক এনইভি’র এই যুগান্তকারী সাফল্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার (১২ জুলাই) ঢাকার একটি হোটেলে এ উপলক্ষে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, সম্মানিত ক্রেতা, ডিলার পার্টনার, এই খাতের অংশীজন, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে টেকসই মোবিলিটিকে ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে এ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন ও চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান বলেন, “১,০০০ এনইভি বিক্রির মাইলফলকে পৌঁছানো বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এটি আমাদের ওপর ক্রেতাদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে বিওয়াইডি চালুর পর থেকেই বিশ্বমানের পণ্য ও প্রযুক্তির মাধ্যমে টেকসই মোবিলিটিকে আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। পরিবেশবান্ধব যাতায়াতের এই যাত্রায় অংশ নেওয়ায় আমরা আমাদের ক্রেতা, ডিলার পার্টনার ও স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশে ইভি খাতের প্রতিষ্ঠা ও সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছে বিওয়াইডি। আজ ১,০০০ এনইভি বিক্রির মাইলফলক অর্জন বাংলাদেশে টেকসই মোবিলিটির ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিফলন। একটি টেকসই আগামীর দিকে দেশকে এগিয়ে নিতে সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী এনইভি সল্যুশন নিয়ে আসা ও ক্রেতাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।”

বিওয়াইডির লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমিয়ে আনা। এ লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী নিউ এনার্জি ভেহিকেল নিয়ে আসার মাধ্যমে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও টেকসই যাতায়াত ব্যবস্থার প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ আগামীতে তাদের কার্যক্রম আরও বাড়াবে। একইসাথে পরিচ্ছন্ন, স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি গাড়ি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণে সব হাসপাতালে থাকবে ডিজিটাল সিস্টেম: পলক
প্রযুক্তি সংবাদ

নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণে সব হাসপাতালে থাকবে ডিজিটাল সিস্টেম: পলক

মেতে উঠুন ‘ভাইবার কিউপিডে’
নির্বাচিত

মেতে উঠুন ‘ভাইবার কিউপিডে’

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’
প্রযুক্তি বাজার

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

কিভাবে করবেন

কোথায় আছেন জানবে না ফেসবুক! কীভাবে করবেন?

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির টিমকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির টিমকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে: পলক

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
নির্বাচিত

এক বছর ঘরে বসে কাজের সুযোগ পাচ্ছেন গুগলের কর্মীরা

Load More

ট্রেন্ডিং টপিক

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 July 2026

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

Techzoom.TV |
TechzoomTV