Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 July 2026
আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

ইউরোপীয় ইউনিয়নের নতুন ব্যাটারি নীতিমালার জেরে নিজেদের জনপ্রিয় অ্যাক্সেসরি ‘পেন্সিলে’র ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল।

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসতে যাওয়া নতুন দুটি অ্যাপল পেন্সিলের মডেলে সহজেই ব্যাটারি পরিবর্তনের সুবিধা যোগ করছে আইফোন নির্মাতা।

এর আগে ব্যাটারি বদলানোর সুযোগ না থাকায় গ্যাজেট মূল্যায়নকারী কোম্পানি ‘আইফিক্সিট’-এর কাছে সবগুলো অ্যাপল পেন্সিলই সারানোর অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল, যা এবার দূর হতে চলেছে বলে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি রিপোর্টার মার্ক গারম্যান বলেছেন, ২০২৭ সালের প্রথমার্ধে নতুন বিভিন্ন আইপ্যাড মডেলের সঙ্গে এসব স্টাইলাস পেন উন্মোচিত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নতুন ব্যাটারি নিয়মনীতির সঙ্গে সংগতি রেখেই এ পরিবর্তন আনা হচ্ছে।

আসন্ন নতুন মডেল দুটির একটির কোডনেইম ‘বি৫৮২’, যা ‘ইউএসবি-সি’ পোর্টওয়ালা বর্তমান এন্ট্রি-লেভেলের অ্যাপল পেন্সিলের একটি আপডেট সংস্করণ হবে। দ্বিতীয় মডেলটির কোডনেইম ‘বি৬৩২’, যা প্রিমিয়াম ঘরানার ‘অ্যাপল পেন্সিল প্রো’র জায়গা নেবে।

বর্তমান অ্যাপল পেন্সিল প্রো’তে স্কুইজ সেন্সরসহ বেশ কিছু উন্নত ফিচার থাকলেও নতুন সংস্করণে এর ‘সারানো’র সুবিধা বাড়ানোর ওপর জোর দিচ্ছে অ্যাপল।

ভোক্তা ইলেকট্রনিক্স পণ্যে যাতে সহজেই ব্যাটারি পরিবর্তন বা প্রতিস্থাপন করা যায় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কিছু কঠোর নিয়ম জারি করেছে।

অ্যাপল বর্তমানে সেসব নিয়মনীতি মেনে চলার চেষ্টা করছে। ফলে নতুন অ্যাপল পেন্সিলগুলোতে এমন ব্যাটারি ডিজাইন দেখা যেতে পারে, যা আগের চেয়ে অনেক সহজে ও ব্যবহারবান্ধব উপায়ে পরিবর্তন করা সম্ভব হবে।

‘আইফিক্সিট’-এর চোখে অ্যাপলের আগের সবকটি অ্যাপল পেন্সিল মডেলই ‘রিপেয়ারেবিলিটি ফেইল’ বা সারানোর অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে। এসব পেন্সিলের ভেতরের ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা পরিবর্তনের কোনো উপায় না থাকায় এগুলো ‘ওয়ান-টাইম ডিভাইস’ হিসেবে বিবেচিত হত।

ফলে ২০২৭ সালের নতুন মডেলে ব্যাটারি সহজে পরিবর্তনের সুবিধা যোগ হলে তা অ্যাপল গ্রাহকদের জন্য বড় ও স্বস্তিদায়ক পরিবর্তন হতে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের কড়া নিয়মনীতির কারণে অ্যাপল পণ্যের ডিজাইনে পরিবর্তন আনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ইইউ-এর একক চার্জিং পোর্ট নীতিমালার চাপেই অ্যাপল তাদের আইফোন ১৫ সিরিজ থেকে দীর্ঘদিনধরে প্রচলিত লাইটনিং পোর্ট বাদ দিয়ে বিশ্বজুড়ে ইউএসবি-সি পোর্ট ব্যবহারে বাধ্য হয়েছিল।

এবার একইরকম আইনি বাধ্যবাধকতার মুখে পড়ে নিজেদের অন্যতম জনপ্রিয় অ্যাক্সেসরি অ্যাপল পেন্সিলের ব্যাটারি ডিজাইনেও পরিবর্তন আনতে যাচ্ছে কুপারটিনোর এই প্রযুক্তি জায়ান্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল ‘ওয়ান টিম’
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল ‘ওয়ান টিম’

স্যামসাংয়ের নতুন ফিচার ‘সেলফিটাইপ’
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন ফিচার ‘সেলফিটাইপ’

বেসিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

বেসিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

ওয়ালটন আর এক্স ৮ মিনি: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

ওয়ালটন আর এক্স ৮ মিনি: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

গেমারদের জন্য ইন্টেলের নতুন গ্রাফিকস চিপ
গেম

গেমারদের জন্য ইন্টেলের নতুন গ্রাফিকস চিপ

আর ব্লাস্ট হবেনা স্মার্টফোন, নতুন ব্যাটারি আবিষ্কার করলো গবেষকরা
প্রযুক্তি সংবাদ

আর ব্লাস্ট হবেনা স্মার্টফোন, নতুন ব্যাটারি আবিষ্কার করলো গবেষকরা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2026

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV