Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 July 2026
নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

“বর্তমান সময়ে আমরা এমন একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে তথ্যপ্রযুক্তি শুধু একটি খাত নয়; আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকা শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণরা তাদের জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করবে। তারা চাকরির পেছনে না ছুটে বরং নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করবে। বৈশ্বিক প্রযুক্তির বাজারে ভোক্তা হিসেবে নয়, নতুন নতুন উদ্ভাবনের কাতারে অভিষিক্ত হবে।”

১৪ জুলাই, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে ছয়টি নির্বাচিত স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয় এবং জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন করা হয়। মন্ত্রী ও উপদেষ্টাকে সঙ্গে নিয়ে গ্রিন স্টার্টআপ ‘বেনোভা বায়োমেটারিয়ালস’ ও ‘বাজ শিল্ড’; এডটেক ‘চর্চ’,‘কারেক্ট’ ও ‘ইন্টারভিউ বস এআই’ এবং আরও জামদানি শাড়ি বিশ্ব ছড়িয়ে দেয়ার ফ্যাশন স্টার্টআপ রাফিহা ফ্যাশন হাউস উদ্যোক্তাদের হাতে ১০ লাখ টাকার একটি করে ডামি চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যের শেষ ভাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “ওরা এত সুন্দর সুন্দর উদ্ভাবন নিয়ে এসেছে। তাদের প্রত্যেকটি ছেলেমেয়েকে যদি আমরা হেল্প করতে পারতাম…। এজন্য আমাদের এগিয়ে আসতে হবে, তাদেরকে হেল্প করতে হবে। সরকার যেহেতু এগিয়ে এসেছে; আশা করি, তারা এই সহায়তায় নতুন কর্মসংস্থান (জব) সৃষ্টি করতে পারবে। তারুণ্যের এই অবিনাশী শক্তি গৌরবময় বাংলাদেশের সংস্কৃতিতে প্রযুক্তি সমৃদ্ধির নিয়ামক হয়ে উঠবে।”

“আজকের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটি আমার কাছে কেবলই একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের শুরু,” যোগ করেন ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেন, “এই উদ্যোগই সুস্পষ্টভাবে প্রমাণ করে আমাদের সরকারের সামগ্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম।”

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়াও অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নূরুল হাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) আল মোজাদ্দেদী আলফেছানি এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টার্টআপস্টার্টআপ বাংলাদেশ লিমিটেড

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট কম? ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ৫টি স্মার্টফোন!
নির্বাচিত

বাজেট কম? ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ৫টি স্মার্টফোন!

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চীনে স্মার্টফোনের চালান কমেছে ১৬ শতাংশ

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখবেন যেভাবে

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগমন্ত্রী বললেন, ‘মন চাইছে আত্মহত্যা করি’

এই ফোন দ্রুত চার্জ হয়
প্রযুক্তি সংবাদ

এই ফোন দ্রুত চার্জ হয়

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2026

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV