Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ
Share on FacebookShare on Twitter

গ্রাহক, বিশেষ করে শিশুদের ‘সুরক্ষা’ দিতে ব্যর্থ হলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে বড় অংকের জরিমানা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে। ইইউর শীর্ষ বিচার বিষয়ক কর্মকর্তা মাইকেল ম্যাকগ্রা সম্প্রতি এ তথ্য জানান। খবর এফটি।

অনলাইন মাধ্যমে ‘গ্রাহক সুরক্ষা’ বলতে মূলত ইন্টারনেট ব্যবহারকারী, বিশেষ করে শিশু ও তরুণদের প্রযুক্তি কোম্পানিগুলোর বাণিজ্যিক কৌশল ও ফাঁদ থেকে নিরাপদ রাখাকে বোঝায়।

ইউরোপীয় কমিশন জানায়, চলতি বছরের শেষ নাগাদ অনলাইন গ্রাহক সুরক্ষা বাড়ার লক্ষ্যে একটি নতুন প্রস্তাব ঘোষণা করা হবে। একই সঙ্গে কমবয়সী ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়েও জোটের মধ্যে আলোচনা চলছে। রোববার এ বিষয়ে গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেলের মতামত শোনার পর আলোচনা আরো গতি পেয়েছে।

ইইউর বিচারবিষয়ক কমিশনার মাইকেল ম্যাকগ্রা বলেন, ‘আমাদের এমন একটি সমন্বিত পদক্ষেপ নিতে হবে, যা এ সংকটের সমাধান করবে। এটি এখন আর শুধু রাজনৈতিক মহলের আলোচনার বিষয় নয়, সাধারণ মানুষের মধ্যেও সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।’

কমিশন ২০২৬ সালের শেষে নতুন ‘ডিজিটাল ফেয়ারনেস’ বা ডিজিটাল ন্যায্যতা নিয়ম প্রস্তাব করতে যাচ্ছে। এর আওতায় ওয়েবসাইট ও অ্যাপের আসক্তিমূলক ডিজাইন, সাবস্ক্রিপশন ফাঁদ ও অন্যান্য ‘ডার্ক প্যাটার্ন’ বা কৌশলী নকশা বন্ধ করা হবে, যা মানুষকে অনলাইনে অর্থ খরচ করতে প্ররোচিত করে। এসব নিয়ম শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম সীমিত করার পাশাপাশি কার্যকর ভূমিকা রাখবে।

বর্তমানে ইইউর সদস্য রাষ্ট্রগুলো গ্রাহক সুরক্ষার নিয়মগুলো কার্যকর করার দায়িত্ব পালন করছে। তবে ম্যাকগ্রা জানান, এখন পর্যন্ত কোনো কোম্পানিকে জরিমানা বা শাস্তি দেয়া সম্ভব হয়নি। ফলে আইন অমান্যকারী বড় কোম্পানিগুলোর মধ্যে কোনো ভয় কাজ করছে না।

প্রস্তাবিত নতুন আইনের আওতায় কমিশন বড় প্রযুক্তি কোম্পানির পাশাপাশি ছোট অনলাইন ব্যবসায়ী বা ভিডিও গেম নির্মাতাদেরও জরিমানা করতে পারবে। তবে কমিশনের ভেতরে এখনো এ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এদিকে পোল্যান্ড মনে করছে, এটি বর্তমানের ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করার যে উদ্যোগ নিয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ বয়স যাচাই করার পদ্ধতিগুলো সহজেই ফাঁকি দেয়া যায়। সমালোচকদের মতে, এতে গোপনীয়তার সুরক্ষাও বিঘ্নিত হতে পারে।

ম্যাকগ্রা বলেন, নিষেধাজ্ঞা দেয়ার চেয়ে ওয়েবসাইটের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো ও ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানো বেশি জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিগগিরই ওয়ানপ্লাস এইস ৫ সিরিজের উন্মোচন চীনে
নির্বাচিত

শিগগিরই ওয়ানপ্লাস এইস ৫ সিরিজের উন্মোচন চীনে

স্ট্রিমিং, ভিডিও গেম ও ডিজিটাল কনটেন্টের বাজার ছাড়াবে ৩৩ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

স্ট্রিমিং, ভিডিও গেম ও ডিজিটাল কনটেন্টের বাজার ছাড়াবে ৩৩ হাজার কোটি ডলার

স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে হুয়াওয়ে

কক্সবাজার সমুদ্র সৈকতের ৩৫ পয়েন্টে ফ্রি ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

কক্সবাজার সমুদ্র সৈকতের ৩৫ পয়েন্টে ফ্রি ইন্টারনেট

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে বেড়েছে ওয়ালটনের টিভি রপ্তানি
নির্বাচিত

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে বেড়েছে ওয়ালটনের টিভি রপ্তানি

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ
প্রযুক্তি সংবাদ

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এক চার্জে ২ দিন চলবে ওয়ানপ্লাসের নতুন এই ফোন
নির্বাচিত

এক চার্জে ২ দিন চলবে ওয়ানপ্লাসের নতুন এই ফোন

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুলাই ২০২৬

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ

Techzoom.TV |
TechzoomTV