Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 July 2026
জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
Share on FacebookShare on Twitter

দেশে অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মের আশঙ্কাজনক বিস্তারের পেছনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মোবাইল অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন (বিএমপিসিএ)। প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল পেমেন্টের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে তরুণ সমাজ ও সাধারণ মানুষকে এই আর্থিক ও সামাজিক ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

গতকাল দেশের এক অভিযানে পুলিশ কর্তৃক প্রায় সাড়ে ছয় হাজার অবৈধ মোবাইল সিম উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “নিয়ন্ত্রণ কমিশনের ব্যর্থতার কারণেই দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে অনলাইন জুয়া। এই দায় বিটিআরসি কোনোভাবেই এড়াতে পারে না। পাশাপাশি যত্রতত্রভাবে সিম বিক্রির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার দায় মোবাইল অপারেটরদেরও নিতে হবে।”

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, “প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু অনলাইন জুয়ার এই বিস্তার প্রমাণ করে যে প্রযুক্তির অপব্যবহার রোধে আমাদের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা ভেঙে পড়েছে। অনলাইন জুয়া বন্ধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং অবৈধ লেনদেন ও প্রচারণার পথ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে ‘দ্য পাবলিক গ্যা্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ অনুযায়ী সব ধরনের জুয়া ও বেটিং আইনিভাবে নিষিদ্ধ। এরপরও বিভিন্ন বিদেশি বেটিং ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকাশ্য প্রচারণার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বিশেষ করে অনলাইন জুয়ার অর্থ লেনদেনে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অপব্যবহার হচ্ছে, যা দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সরকারের কাছে ৬ দফা দাবি পেশ করেছে:

১. অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল ওয়েবসাইট, অ্যাপ ও ডোমেইন দ্রুত শনাক্ত করে সম্পূর্ণ ব্লক করা।
২. জুয়ার অর্থ লেনদেনে ব্যবহৃত সন্দেহজনক মোবাইল আর্থিক সেবা ও ব্যাংকিং হিসাব তাৎক্ষণিকভাবে জব্দ করা।
৩. মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত অবৈধ জুয়ার প্রচারণা ও বাল্ক এসএমএস (SMS)-এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
৪. বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী ‘স্থায়ী টাস্কফোর্স’ গঠন করা।
৫. অনলাইন জুয়ার অর্থায়ন, বিজ্ঞাপন এবং প্রযুক্তিগত সহায়তার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৬. শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা।

সংগঠনটি মনে করে, শুধু সাময়িকভাবে কিছু ওয়েবসাইট ব্লক করাই এই ব্যাধি দূর করার জন্য যথেষ্ট নয়। অবৈধ আর্থিক লেনদেন বন্ধ করা, প্রযুক্তিগত অবকাঠামোর অপব্যবহার রোধ এবং অনলাইন প্রচারণা—এই তিনটি মূল উৎসে একযোগে সমন্বিত আঘাত হানতে পারলে দেশে অনলাইন জুয়া ও ডিজিটাল জালিয়াতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপ ডেভেলপারদের ৮০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে গুগল
নির্বাচিত

অ্যাপ ডেভেলপারদের ৮০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে গুগল

সফটওয়্যার সেবায় দেশের সফল প্রতিষ্ঠান সিনটেক সল্যুশন নতুন অগ্রযাত্রায়
নির্বাচিত

সফটওয়্যার সেবায় দেশের সফল প্রতিষ্ঠান সিনটেক সল্যুশন নতুন অগ্রযাত্রায়

ফেসবুকে ১০ প্রতারক থেকে সাবধান
কিভাবে করবেন

ফেসবুকে ১০ প্রতারক থেকে সাবধান

হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন

স্যামসাং এর স্বল্প মূল্যে সংযোজন করা হল স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর
নির্বাচিত

স্যামসাং এর স্বল্প মূল্যে সংযোজন করা হল স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত ট্যাবলেট
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত ট্যাবলেট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2026

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

Techzoom.TV |
TechzoomTV