Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 July 2026
অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমলের ১ নম্বর বেজমেন্টের ৪১ ও ৪২ নম্বর দোকানে তাদের নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার মাধ্যমে ব্র্যান্ডটি বাংলাদেশের প্রিমিয়াম স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় পরিবেশে ডিজাইন করা নতুন এই প্রজন্মের ফ্ল্যাগশিপ স্টোরটিতে ক্রেতারা অপোর অত্যাধুনিক স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজগুলো সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন। চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতিতে ফুটবল থিমভিত্তিক একটি প্রাণবন্ত ফ্যান এনগেজমেন্ট ইভেন্ট অত্যন্ত সফলভাবে উদযাপন করা হয়েছে।

এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অপোর ‘ওয়ান ডে শপ ম্যানেজার’ হিসেবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দায়িত্ব পালন, যেখানে তিনি নতুন স্টোরে আগত ক্রেতাদের স্বাগত জানানোর পাশাপাশি, ভক্তদের সাথে মতবিনিময় ও সাধারণ দর্শনার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তার এই অনন্য উপস্থিতি ফুটবলপ্রেমী ও অপো ফ্যানদের একই ছাদের নিচে নিয়ে এসে পুরো স্টোরকে ফুটবল ও প্রযুক্তির একটি প্রাণবন্ত উৎসবে পরিণত করেছে। একইসাথে, ব্র্যান্ডটি স্মার্টফোনের গণ্ডি ছাড়িয়ে ক্রেতাদের জন্য অর্থপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতিকে আরও জোরালো করে তুলেছে।

এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জন ভাগ্যবান ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা এক্সক্লুসিভ লিমিটেড এডিশন টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি, অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নেওয়া ক্রেতারা অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবল সহ আরও অনেক আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ পেয়েছেন।

দিনটির আরেকটি অন্যতম আকর্ষণ ছিল জামাল ভূঁইয়ার সাথে আয়োজিত একটি এক্সক্লুসিভ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন। এই সেশনে অপোর ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ও ‘শুট অ্যান্ড উইন’ নামক বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের সাথে সরাসরি দেখা করার দুর্লভ সুযোগ পান। যেখানে ফ্যানরা প্রিয় তারকার কাছ থেকে অটোগ্রাফ নেওয়া ও তার সাথে ছবি তোলার পাশাপাশি, ফুটবলের প্রতি তাদের ভালোবাসাকে একসাথে উদযাপন করেন।

ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে, অপো গত ১৬ জুলাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে জামাল ভূঁইয়ার উপস্থিতিতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের লাইভ স্ক্রিনিংয়ের আয়োজন করে। এই ক্যাম্পাস অ্যাক্টিভেশনে ফুটবল-থিমভিত্তিক নানা আয়োজন, ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি ও জামাল ভূঁইয়ার বিশেষ উপস্থিতি শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী তরুণদের মাঝে দারুণ উদ্দীপনা তৈরি হয়। সফল এ আয়োজনটি ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধনের আগে সবার মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করে, যা বাংলাদেশের প্রাণবন্ত তরুণ প্রজন্মের সাথে অপোর বন্ধনকে আরও সুদৃঢ় করে।

এই জমকালো উদ্বোধনী আয়োজনে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন; বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া; অপো হেডকোয়ার্টারের রিটেইল অপারেশন ম্যানেজার কাইল ও সায়েন্স; বাংলাদেশের ঢাকা ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব জিটিএম লিউ বো (জেড); অপো বাংলাদেশের ব্র্যান্ড স্টোর বিজনেস ডেভেলপমেন্টের হেড অব ডিপার্টমেন্ট ওয়াং হাইনিং (ভিক); ব্র্যান্ড স্টোর অপারেশনসের হেড অব ডিপার্টমেন্ট লিয়া; অপো হেডকোয়ার্টারের মার্কেটিং ডিরেক্টর ক্যাথি ও অপো বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয়। তাদের এই উপস্থিতি বাংলাদেশে অপোর প্রিমিয়াম রিটেইল কার্যক্রমকে আরও অর্থবহ করে তুলে বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিকে আরও সুনিশ্চিত করেছে।

বসুন্ধরা সিটি শপিংমল দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক শপিংমল; যা কেনাকাটার ক্ষেত্রে দেশের মানুষের জন্য বিশ্বমানের ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে যাচ্ছে। দেশের অন্যতম প্রিমিয়াম এই লোকেশনের স্টোরে অপোর প্রতিনিধিত্ব কাস্টমার এনগেজমেন্টের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “আমাদের নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি, পুরো বাংলাদেশের ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও সেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে অপোর নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। ফিফা ওয়ার্ল্ড কাপ যেভাবে লাখো ফুটবলপ্রেমীকে ঐক্যবদ্ধ করে, ঠিক সেভাবেই প্রথাগত রিটেইল ধারণার বাইরে গিয়ে অনন্য এক অভিজ্ঞতা তৈরির মাধ্যমে আমরা এই মাইলফলকটি উদযাপন করতে চেয়েছিলাম। জামাল ভূঁইয়াকে আমাদের ‘ওয়ান ডে শপ ম্যানেজার’ হিসেবে আমন্ত্রণ জানানোয় এই স্টোর উদ্বোধনটি একটি স্মরণীয় উদযাপনে পরিণত হয়েছে; যেখানে ক্রেতারা একইসাথে অপো ব্র্যান্ড ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুটবল আইকনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেলেন।”

গামা কোম্পানি স্টোর ৩.০ প্রোর শুভ উদ্বোধন বাংলাদেশে অপোর ব্র্যান্ড সম্প্রসারণ কৌশলে আরেকটি নতুন মাইলফলক স্থাপন করেছে। বিশ্বমানের রিটেইল ডিজাইনের সাথে চমৎকার প্রোডাক্ট অভিজ্ঞতার স্মরণীয় ফ্যান এনগেজমেন্টের সমন্বয় ঘটিয়ে অপো স্মার্টফোন রিটেইল ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছে; যা ক্রেতাদের অত্যাধুনিক প্রযুক্তির কাছাকাছি আনার পাশাপাশি, তাদের প্রিয় মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে রাখতে সহায়তা করবে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ফলো করুন বা অফিসিয়াল ওয়েবসাইট https://www.oppo.com/bd/ ভিজিট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন জব সার্ভিস হায়ার বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

অনলাইন জব সার্ভিস হায়ার বন্ধ করছে গুগল

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু
নির্বাচিত

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এ বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের বিশ্ববাজারে শীর্ষস্থানে স্যামসাং

ডিজিটাল বাংলাদেশ দিবস আজ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

Load More

ট্রেন্ডিং টপিক

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2026

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix