Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 July 2026
স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের ভি৫ রেসিডেনসিয়াল ডিশ উন্মোচন করেছে। নতুন এই ডিশে ইন্টারনেটের গতি না বাড়লেও এতে বেশ কিছু আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। আগের ভি৪ ডিশ মডেলের তুলনায় নতুন ভি৫ মডেলটি আকারে বেশ ছোট এবং ওজনে অনেক হালকা। ফলে গ্রাহকরা এটি খুব সহজে স্থাপন করতে পারবেন। এ ছাড়া মাসিক বিদ্যুৎ বিলও আগের তুলনায় বেশ কমে আসবে।

ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে, শুরুতে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে এটি পাওয়া যাবে। ২০২৩ সালে বাজারে আসা আগের ভি৪ মডেলের ধারাবাহিকতায় এটি আনা হয়েছে এবং রেসিডেনসিয়াল প্ল্যানের মাধ্যমে এটি সরবরাহ করা হবে। স্টারলিংকের অফিশিয়াল সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, ভি৪ ডিশের তুলনায় নতুন ভি৫ ডিশের আকার অনেক ছোট, এর নতুন নকশা বেশ হালকা এবং এটি অনেক বেশি বিদ্যুৎসাশ্রয়ী।

নতুন এই ডিশে গতির বড় উন্নতি আশা করা হলেও, এটি মূলত আগের চেয়ে সামান্য কম ডেটা রেট সমর্থন করে। ভি৪ মডেলে যেখানে ৪০০ এমবিপিএস বা তার বেশি ডেটা গতি পাওয়া যেত, সেখানে ভি৫ মডেলে ৩৭৫ এমবিপিএস গতির ইন্টারনেট মিলবে। তবে নতুন ডিশের ওজন আগের ৬ দশমিক ৫ পাউন্ডের বদলে মাত্র ২ দশমিক ৪ পাউন্ড। এর আকারও আগেরটির চেয়ে অনেক ছোট। পাশাপাশি এটি মাত্র ৩৫ থেকে ৫০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যেখানে আগের মডেলটির প্রয়োজন হতো ৭৫ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ।

পোর্টেবল স্টারলিংক মিনির ওজনের প্রায় সমান হলেও ভি৫ ডিশটি চলন্ত অবস্থায় ব্যবহারের উপযোগী নয়। ছাদে সঠিকভাবে স্থাপনের সুবিধার জন্য এর সঙ্গে ‘রাউটার মিনি’ এবং একটি বিশেষ ‘পাইপ অ্যাডাপ্টার’ দেওয়া হবে। রেডিটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মন্টানার ড্রামন্ডে বর্তমানে শুধু ৫৫ ডলারের সবচেয়ে কম দামি ১০০ এমবিপিএস প্ল্যানের সঙ্গে ডিশটি পাওয়া যাচ্ছে। বেশি দামি প্ল্যানগুলোতে এখনো শক্তিশালী রাউটারসহ ভি৪ ডিশ দেওয়া হচ্ছে। ইলন মাস্ক জানিয়েছেন, নতুন এই ডিশটি আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় উৎপাদন করা হবে। এদিকে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ১৫০ এমবিপিএস গতির স্টারলিংক মোবাইল নেটওয়ার্ক চালুর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন টিকিট’ দিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে
প্রযুক্তি সংবাদ

অনলাইন টিকিট’ দিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে

১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের আয়, আইফোন বিক্রিতে রেকর্ড
প্রযুক্তি সংবাদ

১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের আয়, আইফোন বিক্রিতে রেকর্ড

শীতে রুম হিটার চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে
নির্বাচিত

শীতে রুম হিটার চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে

আইফোনের জন্য কি-বোর্ড কেস আনছে ক্লিকস
নির্বাচিত

আইফোনের জন্য কি-বোর্ড কেস আনছে ক্লিকস

দেশে মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপন করছে ইডটকো
টেলিকম

দেশে মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপন করছে ইডটকো

এসপিসির আল আমিন গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

এসপিসির আল আমিন গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2026

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

Techzoom.TV |
TechzoomTV