Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 July 2026
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। তাই ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া ব্যবহারকারীদের অন্যতম বড় উদ্বেগ। এ কারণেই দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম ব্যাটারির চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

এই চাহিদা পূরণে স্মার্টফোন নির্মাতারা ব্যাটারির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি, নতুন প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে টাইটান ব্যাটারি। এতে প্রথাগত গ্রাফাইট এনোডের পরিবর্তে সিলিকন-কার্বন ব্যবহৃত এনোড রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে একই জায়গায় তুলনামূলক বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা সম্ভব হয়। ফলে, স্মার্টফোনের আকার খুব বেশি বড় না করেও দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করা যায়। পাশাপাশি, এফিশিয়েন্ট পাওয়ার ম্যানেজমেন্ট ব্যাটারির স্থায়িত্বও বাড়ায়।

এই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে রিয়েলমি তাদের নতুন প্রজন্মের স্মার্টফোনে টাইটান ব্যাটারি সংযুক্ত করছে। বড় ব্যাটারি সক্ষমতার সাথে উন্নত পাওয়ার ম্যানেজমেন্টের সমন্বয়ে ব্যবহারকারীরা দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে কাজ, বিনোদন কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে পারবেন। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করতে নতুন প্রযুক্তির এই প্রয়োগ স্মার্টফোন বাজারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি রিয়েলমি ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত রিয়েলমি সি১০০আই স্মার্টফোন বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারির স্মার্টফোনটি একবার পূর্ণ চার্জে তিনদিন পর্যন্ত চলতে সক্ষম। সারাদিনের কাজ ও নিরবচ্ছিন্ন বিনোদনের জন্য তৈরি এই ডিভাইসে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যায়। বড় ব্যাটারি হওয়ার পরও স্মার্টফোনটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম, যা এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ডিভাইস।

এছাড়াও, ফ্লুইড স্ক্রলিং, গেমিং ও ভিডিও ভিউইংয়ের জন্য রিয়েলমি সি১০০আইয়ে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে ৩০০% পর্যন্ত ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে, যেন ব্যবহারকারী যেকোনো পরিবেশে লাউড ও ক্লিয়ার অডিও শুনতে সক্ষম হন। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিতে ডিভাইসটিতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স, ডিউরেবল আর্মরশেল প্রোটেকশন ও ১,৬০০-এরও বেশি চার্জ সাইকেল সহ ৬ বছর পর্যন্ত ব্যাটারি লাইফস্প্যান রয়েছে।

রিয়েলমি সি১০০আই ডন পার্পল ও ডাস্ক গ্রে, এই দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ও ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম মাত্র ১৮,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

সুবিশাল টাইটান ব্যাটারির স্মার্টফোনটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে। এই প্রযুক্তি শুধু দীর্ঘ সময় চার্জ ধরে রাখাই নিশ্চিত করে না, বরং স্মার্টফোন ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি১০০আই

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জারে স্ক্রিনশট নিলেই পাবেন নোটিফিকেশন
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে স্ক্রিনশট নিলেই পাবেন নোটিফিকেশন

ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট
টেলিকম

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট

শুরু হচ্ছে ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এর চূড়ান্ত পর্ব
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এর চূড়ান্ত পর্ব

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

বিশ্বজুড়ে ভিভো’র গ্রাহক ৩৮ কোটি

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
সোশ্যাল মিডিয়া

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের...

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2026

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix