Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 July 2026
২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং আগামী ২০২৭ সালের জন্য তাদের স্মার্টফোন কৌশলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। গ্যালাক্সি প্রিমিয়াম ফোনের বাজার আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি বছরজুড়ে মোট আটটি নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। কোরিয়ার প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ইটি নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

‘ফোর প্লাস ফোর’ ফ্ল্যাগশিপ কৌশল
প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং তাদের নতুন পণ্য উন্মোচন প্রক্রিয়াকে বছরে দুটি ধাপে ভাগ করে ‘ফোর প্লাস ফোর’ অর্থাৎ ‘৪+৪’ কৌশল গ্রহণ করতে যাচ্ছে। বছরের প্রথম ভাগে সাধারণ ডিজাইনের চারটি স্মার্টফোন এবং দ্বিতীয় ভাগে চারটি ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়াতেই স্যামসাংয়ের এই অভূতপূর্ব উদ্যোগ।

গ্যালাক্সি এস২৭ সিরিজ
২০২৭ সালের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি এস২৭’ সিরিজটি উন্মোচিত হতে পারে। এতদিন এই সিরিজে তিনটি করে মডেল দেখা গেলেও এবার যোগ হচ্ছে নতুন চমক। তুলনামূলক কম বাজেটের গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের পাশাপাশি সর্বোচ্চ সুবিধাযুক্ত গ্যালাক্সি এস২৭ আল্ট্রা মডেল তো থাকছেই, সেই সাথে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘গ্যালাক্সি এস২৭ প্রো’।

গুঞ্জন রয়েছে, ৬.৪৭ ইঞ্চির পর্দার গ্যালাক্সি এস২৭ প্রো মডেলটি মূলত এস২৭ আল্ট্রার একটি কমপ্যাক্ট বা ছোট আকারের বিকল্প হিসেবে আসবে, যেখানে শক্তিশালী ক্যামেরা ও প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে।

ফোল্ডেবল স্মার্টফোনের বিস্তার
বছরের দ্বিতীয় ভাগে আসবে স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইসের নতুন সিরিজ। এতে থাকছে গ্যালাক্সি জি ফ্লিপ ৯, গ্যালাক্সি জি ফোল্ড ৯, গ্যালাক্সি জি ফোল্ড ৯ আল্ট্রা এবং দ্বিতীয় প্রজন্মের ত্রি-ভাঁজযোগ্য ফোন ‘গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ২’। সাম্প্রতিক কিছু গুঞ্জনে গ্যালাক্সি ফ্লিপ সিরিজ বন্ধ হয়ে যাওয়ার যে কথা ছড়িয়েছিল, এই গ্যালাক্সি জি ফ্লিপ ৯ মডেলের আগমনী বার্তা তাকে ভুল প্রমাণ করেছে।

একই সাথে ‘গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ২’ ডিভাইসটির প্রাথমিক উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং মূল যন্ত্রাংশ সরবরাহকারীদের সাথেও যোগাযোগ শুরু করেছে স্যামসাং। ৯.৯৬ ইঞ্চির মূল পর্দা বজায় রেখে আগের চেয়ে বেশ কিছুটা পাতলা ডিজাইনে বাজারে আসতে পারে তিন ভাঁজের বিশেষ এই স্মার্টফোনটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্ল্যাগশিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোটোরোলা এজ ৩০ প্রো ফোনের দাম কত হতে পারে? জেনে নিন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলা এজ ৩০ প্রো ফোনের দাম কত হতে পারে? জেনে নিন

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
নির্বাচিত

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

নতুন রূপে সিটিসেলের ফেরা: বাস্তবতা নাকি শুধুই গুজব?
টেলিকম

নতুন রূপে সিটিসেলের ফেরা: বাস্তবতা নাকি শুধুই গুজব?

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
প্রযুক্তি সংবাদ

দেশের বড় প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে: গবেষণা

নিষেধাজ্ঞা এড়াতে সরানো হচ্ছে ব্লাড অক্সিজেন অ্যাপ
নির্বাচিত

নিষেধাজ্ঞা এড়াতে সরানো হচ্ছে ব্লাড অক্সিজেন অ্যাপ

ইউটিউব শর্টস ভিডিওর দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৩ মিনিট
প্রযুক্তি সংবাদ

ইউটিউব শর্টস ভিডিওর দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৩ মিনিট

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2026

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV