Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 August 2026
মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের ডিজিটাল সংযোগ ও সেবার অভিজ্ঞতাকে আমূল বদলে দেওয়ার এক দশক উদযাপন করতে মাইজিপি’র ১০ম বর্ষপূর্তি পালন করছে গ্রামীণফোন। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে মাইজিপি একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বিবর্তিত হয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে ২ কোটি ৩০ লাখেরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে এবং গ্রামীণফোনের ৯৯ শতাংশেরও বেশি পণ্য ও সেবাকে একক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে অ্যাপটি।

পার্সোনালাইজড অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক রিওয়ার্ড, বোনাস অফার, জিপি পয়েন্টস এবং জিপি স্টার সুবিধার মতো ফিচারগুলোর মাধ্যমে এআই চালিত হাইপার-পার্সোনালাইজড অভিজ্ঞতা দিচ্ছে মাইজিপি। নিজ নিজ প্রয়োজন অনুযায়ী বিনোদন, লাইফস্টাইল সুবিধা, ডিজিটাল সাবস্ক্রিপশন, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট ও ফিন্যান্সিয়াল সেবা ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের নিজস্ব সংযোগ ব্যবস্থাপনার সুযোগ করে দিচ্ছে প্ল্যাটফর্মটি।

 

সংযোগের বাইরেও গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মাইজিপি। অ্যাপটি ‘লিঙ্কড অ্যাকাউন্ট’ এবং ‘ফ্যামিলি প্যাক’-এর মাধ্যমে পরিবার ও প্রিয়জনদের যুক্ত রাখার সুবিধা দিচ্ছে। পাশাপাশি অ্যাপটিতে রয়েছে খেলাধূলা ও বিনোদনমূলক কনটেন্ট; সম্প্রতি তুমুল জনপ্রিয় ফিফা বিশ্বকাপ ২০২৬-ও স্ট্রিম করেছে প্ল্যাটফর্মটি। নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে রয়েছে নেটফ্লিক্স, হৈচৈ, চরকি ও আইটিউনসসহ বিনোদনমূলক প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল সাবস্ক্রিপশন ও ভাউচার সুবিধা। মাইজিপি অ্যাপ ব্যবহার করেই বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার উভয় মুদ্রাতেই সহজে আন্তর্জাতিক রোমিং সেবা চালু করতে পারছেন গ্রাহকরা। লাখ লাখ মানুষের জন্য এই অ্যাপের ‘ইবাদাহ’ সেবাটি একটি বিশ্বস্ত সহচরে পরিণত হয়েছে, যা নামাজের রিমাইন্ডার, সেহরি ও ইফতারের সময়সূচি এবং অন্যান্য ইসলামিক সেবা প্রদান করে থাকে।

মাইজিপি’র ১০ম বর্ষপূর্তির এই মাইলফলক উদযাপন করতে মাইজিপি গ্রাহকদের জন্য নানা ধরনের আকর্ষণীয় অফার নিয়ে এসেছে গ্রামীণফোন। এই উদযাপনের অংশ হিসেবে নির্দিষ্ট মানদণ্ডে উপযুক্ত ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট, একটি আইফোন ১৭ প্রো জেতার সুযোগ এবং রয়েছে অন্যান্য আকর্ষণীয় সব সুবিধা।

এই উপলক্ষ্যে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘গত এক দশকে গ্রাহকদের প্রত্যাশা যেভাবে পরিবর্তিত হয়েছে, মাইজিপিও ঠিক সেভাবেই পরিবর্তিত হয়েছে; যার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও সময়োপযোগী করে তোলা। প্রত্যাশাগুলো যেভাবে ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে, আমরাও হাইপার-পার্সোনালাইজড অভিজ্ঞতা, ইন্টেলিজেন্ট রিকমেন্ডেশন এবং ব্যক্তিগত লাইফস্টাইলের সাথে মানানসই সেবার মাধ্যমে আমাদের গ্রাহকদের চাহিদা বোঝার জন্য প্রতিনিয়ত উদ্ভাবন করে যাচ্ছি। আজ মাইজিপি শুধু একটি টেলিকম অ্যাপের চেয়ে অনেক বেশি কিছু; এটি এমন একটি ডিজিটাল সঙ্গী যা গ্রাহকদের একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে নির্বিঘ্নে সংযুক্ত হতে, লেনদেন করতে, বিনোদন উপভোগ করতে এবং তাদের ডিজিটাল জীবন পরিচালনা করতে সহায়তা করছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে, আমরা এমন সব অভিজ্ঞতা প্রদানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যাতে প্রতিটি নতুন উদ্ভাবনের কেন্দ্রে থাকেন গ্রাহক।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে
নির্বাচিত

ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে

এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারকেরা, নিরাপদ থাকতে যা করতে হবে
প্রযুক্তি সংবাদ

এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারকেরা, নিরাপদ থাকতে যা করতে হবে

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর
প্রযুক্তি সংবাদ

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর

মৃত্যুঝুঁকি জানাবে বাঙালি বিজ্ঞানীর কোভিড ক্যালকুলেটর
প্রযুক্তি সংবাদ

মৃত্যুঝুঁকি জানাবে বাঙালি বিজ্ঞানীর কোভিড ক্যালকুলেটর

নতুন আইনস্টাইন! আবিষ্কার দেখে চমকে যান হকিংও
নির্বাচিত

নতুন আইনস্টাইন! আবিষ্কার দেখে চমকে যান হকিংও

আসছে অ্যাপলের নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আইক্লাউড সেবায় বিভ্রাট

Load More

ট্রেন্ডিং টপিক

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 August 2026

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix