Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 August 2026
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ‘ফাস্ট ডেলিভারি’ চালু করছে। এর মাধ্যমে ক্রেতা বা বিক্রেতার কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যোগ্য পণ্য আরও দ্রুত পৌঁছে দেওয়া হবে।

দেশজুড়ে চালু হতে যাওয়া ফাস্ট ডেলিভারি গ্রাহকদের অনলাইন কেনাকাটা আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করবে। একই সঙ্গে, এটি বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে দারাজের চলমান প্রচেষ্টার অংশ। ‘ফাস্ট ডেলিভারি’ ট্যাগ থাকা পণ্যগুলো এমন বিক্রেতাদের কাছ থেকে আসবে, যারা নিয়মিত ভালোভাবে পণ্য প্রস্তুত ও সময়মতো ডেলিভারি দিয়ে থাকেন। এটি গ্রাহকদের এমন পণ্য শনাক্ত করতে সাহায্য করবে যা দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে ডেলিভারি করা সম্ভব।

উদ্বোধনের সময় লাইফস্টাইল, এফএমসিজি (গ্রোসারিস), ইলেকট্রনিক্স ও ফ্যাশন বিভাগের প্রায় ৫০ হাজার পণ্য ফাস্ট ডেলিভারির জন্য পাওয়া যাবে। এই সুবিধা দেবে সারা দেশের ২,৫০০-এর বেশি বিক্রেতা, যারা ইতিমধ্যেই ফাস্ট ডেলিভারি প্রোগ্রামের নির্ধারিত মান পূরণ করছেন। ক্রেতা ও বিক্রেতার জন্য কোনো অতিরিক্ত খরচ না রেখে দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে দারাজ দেশজুড়ে তার লজিস্টিকস ব্যবস্থা আরও শক্তিশালী করেছে।

“আজকের গ্রাহকরা চান অনলাইন শপিং তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সহজেই মানিয়ে চলুক। ফাস্ট ডেলিভারি সেই চাহিদা পূরণেরই একটি উদ্যোগ,” বলেন দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান। এটি শুধু একটি সেবা উন্নয়নের উদ্যোগ নয়। এর মাধ্যমে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য ও দ্রুত ডেলিভারি পাবেন, পাশাপাশি বিক্রেতারাও দ্রুত বাড়তে থাকা ই-কমার্স বাজারে আরও ভালোভাবে প্রতিযোগিতা করতে পারবেন। লজিস্টিকস ব্যবস্থায় বিনিয়োগের মাধ্যমে দারাজ গ্রাহকদের নিশ্চিন্তে কেনাকাটা এবং বিক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার সুযোগ তৈরি করছে।

আগামী ১৪ আগস্ট থেকে কেনাকাটার সময় ‘ফাস্ট ডেলিভারি’ সুবিধা সহজেই দেখা যাবে। যোগ্য পণ্যগুলো চিহ্নিত করতে প্রোডাক্ট পেজে বিশেষ ট্যাগ ও নতুন সার্চ ফিল্টার থাকবে। সাধারণ চেকআউট মূল্যের বাইরে এই সেবার জন্য কোনো অতিরিক্ত ফি, কমিশন বা সারচার্জ দিতে হবে না। বিক্রেতাদের জন্য, ‘ফাস্ট ডেলিভারি’ তাদের ভালো পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি গ্রাহকদের দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে।

“আমার স্টোর ফাস্ট ডেলিভারির জন্য যোগ্য হওয়ায় গ্রাহকরা আরও বেশি আস্থা রাখতে পারবেন যে তাদের অর্ডার দ্রুত পৌঁছে যাবে,” বলেন দারাজের ঢাকা-ভিত্তিক বিক্রেতা নোমান আলী। “আমার মতো ছোট ব্যবসার জন্য এই আস্থা খুবই গুরুত্বপূর্ণ।একটি ভালো ডেলিভারি অভিজ্ঞতা একজন গ্রাহককে পরেরবার কেনাকাটার সময়ও আপনার স্টোরটি বেছে নিতে উৎসাহিত করতে পারে।”

বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দারাজ দেশজুড়ে লক্ষ লক্ষ গ্রাহকের জন্য অনলাইন কেনাকাটাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও সুবিধাজনক করে তুলতে প্রযুক্তি, লজিস্টিকস এবং বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

দারাজ বাংলাদেশের ফাস্ট ডেলিভারি সার্ভিস সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে www.daraz.com.bd ওয়েবসাইট ভিজিট করুন অথবা দারাজ অ্যাপ ব্রাউজ করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে জালিয়াতি ধরার উপায়
নির্বাচিত

অনলাইনে জালিয়াতি ধরার উপায়

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
নির্বাচিত

টিকটক নিষিদ্ধ করতে পারে এমন বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার এখন পাবেন আইফোনে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার এখন পাবেন আইফোনে

গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে বিশ্ব খাদ্য কর্মসূচি’র সাথে কাজ করছে ফুডপ্যান্ডা
ই-কমার্স

গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে বিশ্ব খাদ্য কর্মসূচি’র সাথে কাজ করছে ফুডপ্যান্ডা

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার
নির্বাচিত

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার

ওসমান হাদি গুলিবিদ্ধ
প্রযুক্তি সংবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2026

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

Techzoom.TV |
TechzoomTV