Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দেশে ডিজিটাল সংযোগ বাড়াতে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর মতে, কম দামের স্মার্টফোনের সঙ্গে সহজ কিস্তি সুবিধা নিশ্চিত করা গেলে আগামী ৬ থেকে ১২ মাসে প্রায় ৭ কোটি মানুষকে ডাটা নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে ‘স্পেকট্রাম ফর এ কানেক্টেড বাংলাদেশ: এনাবলিং ইন্টারনেট ফর অল’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রেহান আসাদ বলেন, দেশে বর্তমানে প্রায় ১৪ কোটি মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে প্রায় অর্ধেকই ২জি সুবিধার বাটন ফোন। ফলে এত বড়সংখ্যক ব্যবহারকারীকে একসঙ্গে স্মার্টফোনে নিয়ে আসা বাস্তবসম্মত নয়। তবে স্থানীয় মোবাইল ফোন নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পের সমন্বিত উদ্যোগে ধাপে ধাপে এ পরিবর্তন আনা সম্ভব।

৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন

কম দামের স্মার্টফোন তৈরির উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা বলেন, বাজেট ঘোষণার প্রায় দুই সপ্তাহ আগে এ বিষয়ে কাজ শুরু হয়। মোবাইল ফোন নির্মাতাদের সঙ্গে আলোচনা করে কম দামে স্মার্টফোন উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।

শুরুতে ৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির পরিকল্পনা করা হলেও নির্মাতারা জানান, ওই দামে পূর্ণাঙ্গ স্মার্টফোন তৈরি করা সম্ভব নয়। তবে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন তৈরি করা সম্ভব বলে তাঁরা জানিয়েছেন।

বিশ্ববাজারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ভারতের রিলায়েন্স প্রায় ৩৯ ডলারে একটি কম দামের অ্যান্ড্রয়েড ফোন বাজারজাত করছে। ফোনটির পুরো অংশ টাচস্ক্রিন নয়; প্রায় দুই-তৃতীয়াংশ টাচস্ক্রিন এবং বাকি অংশ কিপ্যাড। স্ক্রিনের আকার কমিয়ে ও কিপ্যাড ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় প্রায় ৬ ডলার কমানো হয়েছে।

বাংলাদেশেও একই ধরনের মডেল অনুসরণ করে কম দামের স্মার্টফোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় উৎপাদনে শুল্ক সুবিধার পরিকল্পনা

রেহান আসাদ বলেন, দেশের মোবাইল ফোন নির্মাতারা প্রায় ৩০ বছর ধরে এ খাতে কাজ করছেন। তাঁদের হিসাব অনুযায়ী, রিলায়েন্সের মডেল অনুসরণ করলে ৫০ থেকে ৫৫ ডলার, অর্থাৎ প্রায় ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরি করা সম্ভব।

কম দামের ফোন উৎপাদন সহজ করতে প্রয়োজনীয় কাঁচামালের ওপর কর-সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষায়, এসব কাঁচামালের ক্ষেত্রে ট্যাক্স, ডিউটি, সম্পূরক শুল্ক বা ভ্যাট না রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করলে কম দামের স্মার্টফোন উৎপাদন এবং দেশের মানুষের ডিজিটাল সংযোগ বাড়ানোর পথে থাকা সমস্যাগুলো সমাধান করা সম্ভব।

কিস্তিতে ফোন কেনার সুবিধার ওপর গুরুত্ব

শুধু কম দামে স্মার্টফোন বাজারে আনাই যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ কারণে সহজ কিস্তি সুবিধার মাধ্যমে কম আয়ের মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্তমানে ২জি বা বাটন ফোন ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষ ধীরে ধীরে স্মার্টফোন ও মোবাইল ডাটাভিত্তিক সেবার আওতায় আসতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমটব সভাপতি ও রবির সিইও জিয়াদ সাতারা, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলালিংকের সিইও ইওহান বুসে, টেলিকম বিশেষজ্ঞ নূরুল কবির এবং এমটব মহাসচিব মো. জুলফিকারসহ খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
ই-কমার্স

রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০

‘সেমিকন্ডাক্টর শিল্পের বাজেট ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব’
প্রযুক্তি সংবাদ

‘সেমিকন্ডাক্টর শিল্পের বাজেট ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব’

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস
নির্বাচিত

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা জোরদার এবং মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন...

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ আগস্ট ২০২৬

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV