Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 August 2026
১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
Share on FacebookShare on Twitter

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে নতুন চমক দেখাতে প্রস্তুতি নিচ্ছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড আইকু। প্রতিষ্ঠানটির পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোন ‘আইকিউওও ১৬’ (iQOO 16)-এ উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, বড় ব্যাটারি ও নতুন ক্যামেরা নকশা যুক্ত হতে পারে। ডিভাইসটি চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ চীনের বাজারে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনা প্রযুক্তি অঙ্গনের পরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, পূর্বসূরি আইকিউওও ১৫-এর তুলনায় নতুন মডেলটিতে ডিসপ্লে প্রযুক্তিতে বড় ধরনের উন্নতি আনা হচ্ছে। বিশেষ করে গেমিং ও দ্রুতগতির ভিজ্যুয়াল কনটেন্টের জন্য ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।

১৬৫ হার্টজের ২কে ডিসপ্লে

আইকিউওও ১৬-তে স্যামসাংয়ের তৈরি ৬.৮৫ ইঞ্চির ফ্ল্যাট 2K ডিসপ্লে থাকতে পারে। প্যানেলটি সর্বোচ্চ ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে বলে দাবি করা হচ্ছে।

তুলনায়, আইকু ১৫-তে ছিল ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফলে নতুন মডেলটি বিশেষ করে গেমিংয়ের সময় আরও মসৃণ অ্যানিমেশন ও দ্রুত প্রতিক্রিয়ার অভিজ্ঞতা দিতে পারে।

ডিজাইনের দিক থেকেও কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ফোনটির পেছনের ওপরের বাম দিকে ছোট আকারের বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। তবে ডিসপ্লের বেজেল এবং ফোনের কোণার কার্ভে বড় কোনো পরিবর্তন আসছে না।

৮,৫০০ এমএএইচ ব্যাটারি

আইকিউওও ১৬-এর অন্যতম বড় আকর্ষণ হতে পারে এর ৮,৫০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার কথা শোনা যাচ্ছে।

এ ধরনের বড় ব্যাটারি দীর্ঘ সময় গেমিং, ভিডিও দেখা এবং অন্যান্য ভারী কাজের ক্ষেত্রে বাড়তি ব্যাকআপ দিতে পারে।

নতুন প্রজন্মের প্রসেসর

পারফরম্যান্সের জন্য ফোনটিতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপ ব্যবহার করা হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকতে পারে।

এ ছাড়া গ্রাফিক্স পারফরম্যান্স বাড়াতে ডেডিকেটেড Q4 গ্রাফিক্স চিপ ব্যবহারের কথাও জানা গেছে। ফলে উচ্চ গ্রাফিক্সের গেমে দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য থাকতে পারে আইকুর।

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ক্যামেরা বিভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। আইকু ১৬-এর মূল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50Q সেন্সর পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

এ ছাড়া নিরাপত্তার জন্য থাকবে থ্রিডি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পানিরোধী সক্ষমতার জন্য ফোনটিতে IP68 ও IP69 রেটিং থাকতে পারে।

সংযোগের ক্ষেত্রে USB 3.2 পোর্ট এবং উন্নত অডিও অভিজ্ঞতার জন্য সিমেট্রিক্যাল ডুয়াল স্পিকারও থাকার কথা রয়েছে।

তবে গেমিং ফোন হিসেবে আলোচনায় থাকা একটি সম্ভাব্য ফিচার—বিল্ট-ইন কুলিং ফ্যান—আইকু ১৬-এ থাকছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আইকু এখনো ফোনটির আনুষ্ঠানিক স্পেসিফিকেশন বা উন্মোচনের তারিখ ঘোষণা করেনি। ফলে ফাঁস হওয়া এসব তথ্যের কিছু পরিবর্তন চূড়ান্ত সংস্করণে দেখা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইকিউওও ১৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক

৩০ মিনিটে চার্জ হবে ফোন
নির্বাচিত

৩০ মিনিটে চার্জ হবে ফোন

রাশিয়ার ৯০ শতাংশ বাজার দখলে নেবে চীন
প্রযুক্তি সংবাদ

রাশিয়ার ৯০ শতাংশ বাজার দখলে নেবে চীন

রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি

হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!
অটোমোবাইল

৫ লাখ টাকায় ৬ নতুন গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 August 2026

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

Techzoom.TV |
TechzoomTV