Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
Share on FacebookShare on Twitter

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ আইডিএলসি কিকস্টার্ট ৩.০ আয়োজন করে আইডিএলসি ফাইন্যান্স। রোমাঞ্চকর এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার প্রদানে আজ ১৬ আগস্ট গুলশানের লেকশোর হাইটস হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠান আয়োজন করে আইডিএলসি।

প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে মো আতিকুল ইসলাম রাব্বি জিতে নিয়েছেন থাইল্যান্ডের দু’টি বিমান টিকেট। এছাড়াও বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বের মোট ৩৫ জন বিজয়ীর হাতে তুলে দেয়া হয় ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকার-সহ নানা আকর্ষণীয় পুরস্কার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রুপ সিএফও মাসুদ করিম মজুমদার, হেড অফ অপারেশনস ইন্দ্রজিৎ মল্লিক, হেড অফ ট্রেজারি নুরুল করিম পাটোয়ারী, চিফ টেকনোলজি অফিসার মো নুরুল আলম জুয়েল সহ আইডিএলসি’র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ফুটবল বিশ্বকাপ চলাকালে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ ফুটবলপ্রেমী কিকস্টার্ট ৩.০-এ অংশ নেন। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের সময় আয়োজিত যথাক্রমে কিকস্টার্ট ১.০ ও কিকস্টার্ট ২.০-এর সাফল্যের ধারাবাহিকতায় এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সহায়তায় বিশেষ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমী তরুণ শিক্ষার্থীদের কিকস্টার্টের সাথে সম্পৃক্ত করা হয়। খেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে আর্থিক পরিকল্পনার মৌলিক ধারণাগুলো আরো সহজ করে তোলাই ছিল এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

অংশগ্রহণকারীদেরকে টুর্নামেন্টের সাথে সামঞ্জন্স্য রেখে একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রতি সপ্তাহে সেরা দল গঠন, কৌশলগতভাবে খেলোয়াড় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত নিতে হয়। এর মাধ্যমে তারা বাস্তব জীবনেও যথাযথ আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং কার্যকর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চর্চা করেন।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “জনপ্রিয় একটি আয়োজনের সাথে একই সময়ে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করে তোলাই আইডিএলসি কিকস্টার্ট-এর লক্ষ্য। আমরা আশা করি, এই আয়োজনটি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একই ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা ও কৌশলগত চিন্তাভাবনা প্রয়োগে উৎসাহিত করবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইডিএলসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সফটওয়্যার আপডেট পেলো ওয়ানপ্লাস এইট
নির্বাচিত

সফটওয়্যার আপডেট পেলো ওয়ানপ্লাস এইট

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

ইউটিউবে ভিডিও দেখা পরিবেশবান্ধব নয়

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে
নির্বাচিত

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব
নির্বাচিত

ইউটিউব মিউজিকে এসেছে নতুন ফিচার

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ আগস্ট ২০২৬

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

Techzoom.TV |
TechzoomTV