Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট গ্লাস ও এআইতে জোর, অ্যাপলের দুই শতাধিক কর্মী ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 August 2026
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

স্মার্ট গ্লাস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির ভিশন প্রো হেডসেট ও সিরি সফটওয়্যার বিভাগ থেকে দুই শতাধিক কর্মীকে চাকরি হারাতে হয়েছে বলে জানিয়েছেন অ্যাপলবিষয়ক বিশ্লেষক মার্ক গুরম্যান। খবর এনগ্যাজেটের।

প্রতিবেদন অনুযায়ী, ভিশন প্রো বিভাগের প্রায় ১০০ এবং সিরি-সংশ্লিষ্ট সফটওয়্যার দলের আরও প্রায় ১০০ কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। ভিশন প্রো বিভাগে গেমিং ও ইমার্সিভ ভিডিও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত কর্মীরাই তুলনামূলকভাবে বেশি প্রভাবিত হয়েছেন।

অন্যদিকে, সিরি বিভাগের পুরোনো প্রযুক্তিভিত্তিক দলের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। অ্যাপলের নতুন এলএলএমভিত্তিক এআই ব্যবস্থা পরিচালনায় ভিন্ন ধরনের প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হওয়ায় এই পুনর্গঠন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কর্মী ছাঁটাই ও সাংগঠনিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, পণ্যের পরিকল্পনা ও ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের কারণে কিছু পদ বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন দক্ষতার প্রয়োজনীয়তা পূরণে কিছু নতুন পদও তৈরি করা হবে। ছাঁটাই হওয়া কর্মীদের অ্যাপলের অন্যান্য পদে আবেদন করার সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিশন প্রো থেকে স্মার্ট গ্লাসে নজর

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের এই পুনর্গঠনের পেছনে ভিশন প্রোর প্রত্যাশিত সাফল্য না পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৩ হাজার ৫০০ ডলারের বেশি দামের ভিশন প্রো হেডসেটটি বাজারে ব্যাপক ভোক্তা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি।

এ পরিস্থিতিতে অ্যাপল ভিশন প্রোর পরিবর্তে মেটার মতো এআই সুবিধাসমৃদ্ধ স্মার্ট গ্লাস তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইমার্সিভ ভিডিও কনটেন্ট তৈরিতে বড় ধরনের ব্যয় কমানোর দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে ভিশন প্রো প্রকল্প পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না অ্যাপল। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, হেডসেট এবং এর অপারেটিং সিস্টেমের উন্নয়ন অব্যাহত থাকবে এবং ২০২৮ সালের দিকে নতুন মডেল বাজারে আসতে পারে।

অর্থাৎ, ভিশন প্রো থেকে পুরোপুরি সরে না গিয়ে অ্যাপল এখন এআই, স্মার্ট গ্লাস এবং নতুন প্রজন্মের কম্পিউটিং প্রযুক্তিকে ভবিষ্যৎ পণ্যের কৌশলের কেন্দ্রে আনছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনায় হুয়াওয়ে

আইফোনের সঙ্গে টেক্কা দেবে নাথিং ফোন ১, দাম হবে কত
প্রযুক্তি বাজার

আইফোনের সঙ্গে টেক্কা দেবে নাথিং ফোন ১, দাম হবে কত

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম
গেম

এক বছরে ৯২ কোটি ডলার আয় করেছে পাবজি

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
প্রযুক্তি সংবাদ

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
অর্থ ও বাণিজ্য

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস
নির্বাচিত

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ...

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2026

স্মার্ট গ্লাস ও এআইতে জোর, অ্যাপলের দুই শতাধিক কর্মী ছাঁটাই

Techzoom.TV |
TechzoomTV