Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ জুলাই ২০১৯
বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারে সরবরাহ বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এর আগে বাজারটিতে টানা দুই প্রান্তিক সরবরাহ কমেছে। গত শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পিসি সরবরাহ এক বছর আগের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে পিসি বাজারের শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীনভিত্তিক লেনোভো।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক বাজারে পিসি সরবরাহ ৬ কোটি ৩০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের ৬ কোটি ২০ লাখ ইউনিটের চেয়ে ১০ লাখ ইউনিট বেশি। অন্যদিকে আইডিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক বাজারে পিসি সরবরাহ ৬ কোটি ৪৯ লাখ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের ৬ কোটি ১৯ লাখ ইউনিটের চেয়ে বেশি।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যতসংখ্যক ইউনিট পিসি সরবরাহ হয়েছে, তার ৬৪ দশমিক ১ শতাংশই শীর্ষ তিন ভেন্ডর লেনোভো, এইচপি ও ডেল ব্র্যান্ডের। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট যতসংখ্যক ইউনিট পিসি সরবরাহ হয়েছিল, তাতে যৌথভাবে এ তিন ব্র্যান্ডের দখল ছিল ৬০ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বাজারে শীর্ষ তিন ভেন্ডরের দখল ৬৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬৪ দশমিক ৪ শতাংশ।

আইডিসির তথ্যমতে, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক পিসি বাজারের ৬ শতাংশ দখলে নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাপল। এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় এর পিসি সরবরাহ ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩৭ লাখ ইউনিটে পৌঁছেছে।

গার্টনারের জ্যেষ্ঠ প্রিন্সিপাল বিশ্লেষক মিকাকো কিতাগাওয়া বলেন, বৈশ্বিক পিসি বাজার খারাপ সময় পার করছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণের কারণে এন্টারপ্রাইজ খাতে পিসির চাহিদা কিছুটা বেড়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে ডেস্কটপ পিসি সরবরাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

তিনি বলেন, দ্বিতীয় প্রান্তিকে প্রসেসর সরবরাহ ঘাটতি থেকে বেরিয়ে আসতে পেরেছে ইন্টেল। যে কারণে চাহিদা অনুযায়ী পুরনো ক্রয়াদেশকারী ক্রেতাদের সরবরাহ দিতে পেরেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়টি পিসি সরবরাহ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে হিটাচি ব্রান্ডের নতুন নাম ‘ম্যাক্সেল’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে হিটাচি ব্রান্ডের নতুন নাম ‘ম্যাক্সেল’

২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়ার্ক ও দুর্দান্ত পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়ার্ক ও দুর্দান্ত পারফরম্যান্স

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য
টেলিকম

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
টেলিকম

১৫ মিনিটের সাথে ৫০০ এমবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে টেলিটক

৬৯৯৯ টাকায় নকিয়া ১ প্লাস
নির্বাচিত

নতুন চার বাজেট ফোন আনছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস
কিভাবে করবেন

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?
কিভাবে করবেন

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুলাই ২০১৯

বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%

Techzoom.TV |
TechzoomTV