Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2026
নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
Share on FacebookShare on Twitter

দুর্বল মার্কিন ডলার ও বাজারে মুদ্রার অবমূল্যায়ন নিয়ে নতুন করে তৈরি হওয়া শঙ্কায় ঊর্ধ্বমুখী হয়েছে বিটকয়েনের দাম। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সিটির দাম গতকাল ৮০ হাজার ডলার ছাড়িয়েছে।

একপর্যায়ে দাম ৮১ হাজার ২৩৭ ডলার ৯৪ সেন্টে উঠে যায়। এটি গত মে মাসের মাঝামাঝির পর বিটকয়েনের সর্বোচ্চ দাম। খবর রয়টার্স।

চলতি আগস্টে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিটির দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এর মধ্য দিয়ে ২০২৪ সালের নভেম্বরের পর মাসভিত্তিক সবচেয়ে বড় দরবৃদ্ধির পথে রয়েছে বিটকয়েন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতিও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে ক্রিপ্টোকারেন্সি খাতের জন্য আরো স্পষ্ট সংজ্ঞা নির্ধারণের একটি বিল পাস করার আহ্বান জানান। এর পর থেকে বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদি বন্ড পুনরায় কেনার পরিকল্পনা ঘোষণা করেছে। দীর্ঘমেয়াদি বন্ডের সুদহারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে ডলারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সি ও স্বর্ণের মতো বিকল্প সম্পদের প্রতি আগ্রহও বাড়ছে।

সর্বশেষ জুলাইয়ের মাঝামাঝিতে বিশ্ববাজারে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিটকয়েনের দরপতন হয়। ওই সময় ক্রিপ্টোকারেন্সির শীর্ষ টোকেনটির দাম প্রায় ২ শতাংশ কমে ৬২ হাজার ৮০০ ডলারে নামে। গত বছরের শেষ দিকে বিটকয়েনের দাম রেকর্ড ১ লাখ ২৬ হাজার ডলারে উঠেছিল, ক্রমাগত বিক্রির চাপে তা নেমে আসে ৬০ হাজার ডলারের ঘরে। তবে আগস্টেই চাঙ্গা হতে শুরু করে ক্রিপ্টো বাজার।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে ক্রিপ্টোকারেন্সির পক্ষে অবস্থান নিচ্ছেন। নির্বাচনী প্রচারে তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

বাজার বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারের ওপর স্থায়ীভাবে উঠতে পারলে সামনে আরো বড় উত্থানের সুযোগ তৈরি হতে পারে।

আইজির বাজার বিশ্লেষক টনি সাইকামোর মতে, এ অবস্থান ধরে রাখতে পারলে বিটকয়েনের দাম ৯৫ হাজার থেকে ১ লাখ ডলারের দিকে এগোতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটকয়েন

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজে অদৃশ্য ফোল্ডার তৈরি করবেন যেভাবে
কিভাবে করবেন

উইন্ডোজ পিসিতে গোপন ফোল্ডার তৈরি করবেন যেভাবে

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি
নির্বাচিত

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ
অটোমোবাইল

পাঠাওসহ ৭ প্রতিষ্ঠান পেল সরকারি অর্থ!

আজ দারাজে কেনা যাবে ১ টাকায় গাড়ি
ই-কমার্স

আজ দারাজে কেনা যাবে ১ টাকায় গাড়ি

আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া
প্রযুক্তি পরামর্শ

আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া

শাওমি ও রিয়েলমি’র ইভেন্ট বাতিল
প্রযুক্তি সংবাদ

শাওমি, রিয়েলমিদের হাত ধরেই বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক দেশ ভারত

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2026

৮০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

Techzoom.TV |
TechzoomTV