Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2026
শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
Share on FacebookShare on Twitter

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে একই আমদানিকারকের দুটি চালান থেকে ১ হাজার ১৬৭টি ল্যাপটপ এবং ১০০টি ট্যাব ও আইপ্যাড জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব চালানে মিথ্যা ঘোষণা, পণ্যের পরিমাণে অসামঞ্জস্য, অস্বাভাবিক কম মূল্য দেখানো এবং পণ্যের প্রকৃত অবস্থা গোপনের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি।

দুটি চালানের ঘোষিত মূল্য ছিল ৫ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর পণ্যগুলোর সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৮৬ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৭ লাখ ২১ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ ঘোষিত মূল্যের তুলনায় মূল্যায়িত পণ্যের দাম প্রায় ৩০ দশমিক ৫ গুণ বেশি। চালান দুটির আমদানিকারক সরদার গ্লোবাল ট্রেড। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে রয়েছে ফাহিম ৫ স্টার লিমিটেড।

সিআইআইডি সূত্র জানায়, ১৩ আগস্ট ২০২৬-এর ওই চালানে পণ্যের ঘোষিত মূল্য ছিল ৩ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে কায়িক পরীক্ষার পর চালানটির মূল্যায়িত মূল্য দাঁড়ায় ১ লাখ ৩ হাজার ৫২৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৫৮৪ টাকা। পরীক্ষায় চালানটিতে ৫৪৩টি এইচপি কোর আই৫ ও ১৮৭টি এইচপি কোর আই৩ ল্যাপটপ পাওয়া যায়। এছাড়া মিনি পিসি হিসেবে ঘোষণা করা হলেও সেগুলোর মধ্যে আরও ১০টি এইচপি কোর আই৫ ল্যাপটপ শনাক্ত হয়। একই সঙ্গে পাওয়া যায় ৫৫টি ট্যাব ও ৫টি আইপ্যাড। সব মিলিয়ে প্রথম চালানে ৭৪০টি ল্যাপটপ এবং ৬০টি ট্যাব ও আইপ্যাড পাওয়া গেছে। পরীক্ষণ প্রতিবেদনে ঘোষণার তুলনায় অতিরিক্ত ৪৩টি ল্যাপটপ পাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ১৩ আগস্টের দ্বিতীয় চালানটির ঘোষিত মূল্য ছিল মাত্র ২ হাজার ডলার। তবে পরীক্ষার পর মূল্যায়িত পণ্যের মূল্য দাঁড়ায় ৬৪ হাজার ২৫৯ ডলার বা প্রায় ৭৯ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকা। এই চালানে ৪৬টি কোর আই৩ এবং ৩৮১টি কোর আই৫— মোট ৪২৭টি ল্যাপটপ পাওয়া যায়। এর সঙ্গে ৩৫টি ট্যাব ও ৫টি আইপ্যাডও ছিল। ঘোষণার তুলনায় অতিরিক্ত ৩৯টি ল্যাপটপ পাওয়ার তথ্যও পরীক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে।

দুটি চালান মিলিয়ে মোট ১ হাজার ১৬৭টি ল্যাপটপ এবং ১০০টি ট্যাব-আইপ্যাড পাওয়া গেছে। এর বাইরে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ ও অন্যান্য পণ্যও পাওয়া যায়। কায়িক পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক ল্যাপটপ বাহ্যিক অবস্থার ভিত্তিতে ব্যবহৃত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরীক্ষণ প্রতিবেদনে এসব পণ্যকে ‘could be used as per external appearance’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সিআইআইডির তথ্য অনুযায়ী, ব্যবহৃত হিসেবে এসব পণ্য প্রচলিত আমদানি নীতি আদেশ অনুযায়ী আমদানি-নিষিদ্ধ পণ্যের আওতাভুক্ত।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট চালান দুটির খালাস কার্যক্রম স্থগিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে ২৩ আগস্ট সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধির উপস্থিতিতে চালান দুটির কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় মিথ্যা ঘোষণা, অস্বাভাবিক কম মূল্য দেখানো, ঘোষণার অতিরিক্ত পণ্য, পণ্যের প্রকৃত বর্ণনা গোপন এবং আমদানি-নিষিদ্ধ ব্যবহৃত পণ্য আনার প্রমাণ পাওয়ায় কাস্টমস আইন, ২০২৩ ও প্রযোজ্য আমদানি নীতি আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চার ক্যামেরা আর বিশাল ব্যাটারির ভিভো ভি১৭
নির্বাচিত

চার ক্যামেরা আর বিশাল ব্যাটারির ভিভো ভি১৭

কম বেতন ও কাজের পরিবেশ নিয়ে অভিযোগের পর গুগলে ছাঁটাই ২০০ চুক্তিভিত্তিক কর্মী
প্রযুক্তি সংবাদ

কম বেতন ও কাজের পরিবেশ নিয়ে অভিযোগের পর গুগলে ছাঁটাই ২০০ চুক্তিভিত্তিক কর্মী

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা রোধে অপরিহার্য ‘এনইআইআর’: নজরদারি নিয়ে ভুল ভাঙছেন বিশেষজ্ঞরা

এবারের ঈদে রিয়েলমি ফ্যানদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুযোগ
নির্বাচিত

এবারের ঈদে রিয়েলমি ফ্যানদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুযোগ

অ্যান্ড্রয়েড ১৬: বড় পরিবর্তন আসছে ‘‌‌কুইক সেটিংসে’
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬: বড় পরিবর্তন আসছে ‘‌‌কুইক সেটিংসে’

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!
প্রযুক্তি সংবাদ

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2026

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

Techzoom.TV |
TechzoomTV