Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 29 August 2026
স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
Share on FacebookShare on Twitter

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন কম্পিউটার কিনে ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। নতুন পিসি কেনার পরপরই ত্রুটি দেখা দেওয়া, দীর্ঘ সময় সার্ভিস সেন্টারে রেখে দেওয়া, মেরামতের পর যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ত্রুটিপূর্ণ পণ্য আনা-নেওয়ার কুরিয়ার খরচ গ্রাহকের কাছ থেকে নেওয়ার অভিযোগ করেছেন মাহফুজুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহফুজুর রহমান জানান, চলতি মাসের ৩ তারিখে স্টার টেক থেকে পিসিটি কেনার পর সেটি ঠিকমতো ব্যবহার করতে পারেননি। ত্রুটির বিষয়ে প্রতিষ্ঠানকে জানানোর পর কম্পিউটারটি সার্ভিস সেন্টারে পাঠানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁর।

নতুন পিসি, শুরুতেই ত্রুটি

গ্রাহকের ভাষ্য অনুযায়ী, কেনার পর কম্পিউটারটি কয়েক মিনিটের বেশি ব্যবহার করা সম্ভব হয়নি। পরে সেটি স্টার টেকের সার্ভিস সেন্টারে পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষার পর পণ্যটি ফেরত দেওয়া হলেও আগের সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নতুন কম্পিউটার কেনার পরপরই একাধিকবার সার্ভিস সেন্টারে পাঠাতে হওয়ায় তাঁর ব্যক্তিগত ও পেশাগত কাজ ব্যাহত হয়েছে বলেও দাবি করেন মাহফুজুর রহমান।

সার্ভিসের পর কুলার বাঁকা

সার্ভিসিংয়ের পর কম্পিউটারের একটি যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়ার অভিযোগও করেছেন ওই গ্রাহক।

মাহফুজুর রহমানের দাবি, সার্ভিস সেন্টার থেকে পিসি ফেরত পাওয়ার পর তিনি সিপিইউ কুলারটি বাঁকা অবস্থায় দেখতে পান। এ বিষয়ে কুরিয়ারে পরিবহনের সময় যন্ত্রাংশটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে তাঁকে জানানো হয়েছে বলে দাবি তাঁর।

তবে পিসির বাইরের কেসিংয়ে দৃশ্যমান কোনো ক্ষতি না থাকায় ভেতরের যন্ত্রাংশ কীভাবে ক্ষতিগ্রস্ত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

কুরিয়ার খরচ নিয়েও ক্ষোভ

ত্রুটিপূর্ণ পণ্য সার্ভিসিংয়ের জন্য পাঠানোর পর সেটি আনা-নেওয়ার কুরিয়ার খরচও তাঁকেই বহন করতে হয়েছে বলে অভিযোগ করেছেন মাহফুজুর রহমান।

তাঁর প্রশ্ন, কেনার পরপরই পণ্যে ত্রুটি দেখা দিলে সেটি সার্ভিস সেন্টারে পাঠানোর পরিবহন খরচ গ্রাহককেই বহন করতে হবে।

এ ঘটনায় নতুন পণ্য কেনার পর বিক্রয়োত্তর সেবা, যন্ত্রাংশের নিরাপত্তা এবং ত্রুটিপূর্ণ পণ্য পরিবহনের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন ওই গ্রাহক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টার টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হলো ই-বিজনেস ক্লাবের
নির্বাচিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হলো ই-বিজনেস ক্লাবের

ফিচার ফোনে ছবি তুলে ভাইরাল রিকশাচালক
প্রযুক্তি সংবাদ

ফিচার ফোনে ছবি তুলে ভাইরাল রিকশাচালক

অভিজ্ঞতা ছাড়াই লোক নিচ্ছে সিস্ফনি, নিয়োগ ৬ জেলায়
প্রযুক্তি সংবাদ

অভিজ্ঞতা ছাড়াই লোক নিচ্ছে সিস্ফনি, নিয়োগ ৬ জেলায়

হুয়াওয়ে পরিণতি হতে চলেছে টিকটকের
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে পরিণতি হতে চলেছে টিকটকের

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
প্রযুক্তি সংবাদ

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2026

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV