Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 August 2026
দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে সেপ্টেম্বরে রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে শাওমি। নতুন সিরিজে থাকছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭—এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শাওমির দাবি, নতুন সিরিজে ব্যাটারি সক্ষমতা, চার্জিং গতি, ডিসপ্লে, স্থায়িত্ব ও ক্যামেরা প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সিরিজের শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপারচার্জ সুবিধা।

রেডমি নোট ১৭ প্রো ৫জিতে ৮,৩৪০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৬৭ ওয়াট হাইপারচার্জ এবং রেডমি নোট ১৭-তে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপারচার্জ দেওয়া হয়েছে।

ডিসপ্লেতে বড় আকার ও অ্যামোলেড প্যানেল

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও প্রো ৫জি—দুই মডেলেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে। শাওমির ভাষ্য, উচ্চ রেজল্যুশনের এই প্যানেল ভিডিও দেখা, গেমিং ও অন্যান্য মাল্টিমিডিয়া ব্যবহারে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

অন্যদিকে, রেডমি নোট ১৭ মডেলে থাকছে ৬.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। সিরিজের তিন ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে।

তিন মডেলে তিন চিপসেট

কর্মক্ষমতার জন্য তিনটি মডেলে ভিন্ন প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, প্রো ৫জিতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭তে স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২।

শাওমির দাবি, এসব চিপসেটের মাধ্যমে দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, গেমিং ও বিনোদনে সাবলীল পারফরম্যান্স পাওয়া যাবে।

পানি ও ধুলা প্রতিরোধে বাড়তি সুরক্ষা

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও প্রো ৫জিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফোন দুটিতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং রয়েছে।

শাওমি জানিয়েছে, নির্দিষ্ট পরীক্ষায় ফোন দুটি তিন মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার পরও টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

রেডমি নোট ১৭ মডেলে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ রেটিং।

৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই ফিচার

ছবি ও ভিডিও ধারণের জন্য সিরিজের তিনটি ফোনেই ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবস্থা রাখা হয়েছে। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে শাওমি।

প্রতিষ্ঠানটির মতে, এসব প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন মুহূর্ত ধারণের পাশাপাশি ছবি সম্পাদনা ও কনটেন্ট তৈরিতে আরও সুবিধা পাওয়া যাবে।

সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের পর এর দাম ও ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমি নোট ১৭ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির নতুন ফোনের পুরোটাই ডিসপ্লে!
নির্বাচিত

শাওমির নতুন ফোনের পুরোটাই ডিসপ্লে!

৪১ বিলিয়ন ডলারে পুরো টুইটার কেনার প্রস্তাব এলন মাস্কের
প্রযুক্তি সংবাদ

টুইটার হ্যাক, ২০ কোটি গ্রাহকের ইমেইল ফাঁস

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা
নির্বাচিত

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা

পুরনো অ্যাপল ওয়াচ কেনার সময় করণীয়
নির্বাচিত

পুরনো অ্যাপল ওয়াচ কেনার সময় করণীয়

যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি
নির্বাচিত

যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2026

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

Techzoom.TV |
TechzoomTV