Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2026
পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
Share on FacebookShare on Twitter

পায়রা বন্দরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমুদ্রবন্দরে রূপ দিতে ১৭৫ কোটি টাকার একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রকল্পের প্রস্তাবে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটির মোট ব্যয়ের প্রায় ৮৬ শতাংশই নির্দিষ্ট খাত বা পণ্যভিত্তিক বিস্তারিত হিসাব ছাড়াই ‘থোক’ বরাদ্দ হিসেবে দেখানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।

২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পটির বিভিন্ন ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)। সংশ্লিষ্টদের কাছে প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ ও বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পিইসির কার্যপত্র অনুযায়ী, প্রকল্পের তিনটি প্রধান খাতেই প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আইসিটি সরঞ্জাম কেনার জন্য ৯৭ কোটি ৫০ লাখ টাকা, পরামর্শক সেবায় ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং কম্পিউটার ও সফটওয়্যার খাতে ২৫ কোটি ৬১ লাখ টাকা রাখা হয়েছে।

তবে এসব ব্যয়ের বিপরীতে কোন ধরনের সরঞ্জাম কেনা হবে, প্রতিটির পরিমাণ ও স্পেসিফিকেশন কী এবং কোন সফটওয়্যার কত দামে সংগ্রহ করা হবে—এসব বিষয়ে ডিপিপিতে পর্যাপ্ত তথ্য নেই বলে আপত্তি জানিয়েছে কমিশন।

পরামর্শক ব্যয় নিয়েও প্রশ্ন

প্রকল্পে ১৮৮ জন-মাস পরামর্শক সেবার জন্য ২৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। হিসাব অনুযায়ী, এ খাতে একজন পরামর্শকের গড় মাসিক ব্যয় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।

এত বেশি ব্যয়ের যৌক্তিকতা, পরামর্শকদের কাজের পরিধি, প্রয়োজনীয় বিশেষজ্ঞের ধরন এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে পরিকল্পনা কমিশন।

অফিস ভাড়া ও আসবাবেও আপত্তি

প্রকল্পের আওতায় অফিস ভাড়া, নতুন আসবাবপত্র ও ফটোকপিয়ার কেনার প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব স্থায়ী কার্যালয় থাকার পরও এসব ব্যয় কেন প্রয়োজন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ছাড়া প্রকল্পে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নয়জনকে প্রেষণে নিয়োগ এবং প্রশিক্ষণ খাতে নির্দিষ্ট বিবরণ ছাড়াই থোক বরাদ্দ রাখার বিষয়েও আপত্তি জানিয়েছে কমিশন।

প্রকল্পটির অর্থায়নের কাঠামোতেও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মোট ব্যয়ের ৯০ শতাংশ সরকারি ঋণ এবং বাকি ১০ শতাংশ পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়ন থেকে দেওয়ার কথা রয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শর্ত অনুসরণ করে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করতে বলা হয়েছে।

বন্দরের ডিজিটাল ব্যবস্থাপনার যুক্তি

পায়রা বন্দর কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), সেফটি অব লাইফ অ্যাট সি (এসওএলএএস) এবং আইএসওর সংশ্লিষ্ট মানদণ্ড অনুসরণ করে বন্দর পরিচালনায় আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালু করা প্রয়োজন।

বন্দর কর্তৃপক্ষ বলছে, পণ্য পরিবহন ও জাহাজ চলাচল বছরে প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এ পরিস্থিতিতে জাহাজ ব্যবস্থাপনা, কার্গো হ্যান্ডলিংসহ বন্দরের বিভিন্ন কার্যক্রমে সমন্বিত ডিজিটাল অপারেটিং সিস্টেম চালু করা জরুরি।

তবে পরিকল্পনা কমিশনের অবস্থান হলো, বন্দরের অটোমেশন ও আইসিটি অবকাঠামোর প্রয়োজনীয়তা থাকলেও শতকোটি টাকার প্রকল্পে কোন খাতে কত টাকা এবং কী পণ্য বা সেবা কেনা হবে, তার স্বচ্ছ ও বিস্তারিত হিসাব থাকতে হবে। সেই তথ্য ছাড়া প্রকল্পটি অনুমোদনের জন্য এগিয়ে নেওয়া হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি সি৭১: তরুণদের জন্য বাজেটের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি৭১: তরুণদের জন্য বাজেটের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি
ই-কমার্স

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি

ভিভো ওয়াই১৯এস জিটি ৫জি
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড স্মার্টফোন আনল ভিভো

’বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’
প্রযুক্তি সংবাদ

’বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল শেয়ারের সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল শেয়ারের সুবিধা চালু

করোনাভাইরাস: স্টোর বন্ধ রাখছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এবার ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিলো মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2026

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix