Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ জুলাই ২০২০
আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৬
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করে আসছে। একই সঙ্গে নতুন অ্যাপল ওয়াচ ও অন্যান্য পণ্য উন্মোচন করে প্রতিষ্ঠানটি। চলতি বছর নতুন আইফোনের সঙ্গে বাজারে আসবে অ্যাপল ওয়াচ সিরিজ ৬।

বরাবরের মতোই অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লেসহ বাজারে আসবে নতুন অ্যাপল ওয়াচ। ডিভাইসটির সঙ্গে দুই পাশে থাকবে চামড়ার বেল্ট। এটি দেখতে আগের অ্যাপল ওয়াচের চেয়ে আরো বেশি নজরকাড়া হবে।

একবার চার্জে টানা দুই দিন সচল থাকবে অ্যাপল ওয়াচ সিরিজ ৬। ডিভাইসটি চলবে ওয়াচওএস ৭ অপারেটিং সিস্টেমে। ওয়াচ সিরিজ ১ ও ওয়াচ সিরিজ ২ বাদে অন্য সব অ্যাপল ওয়াচে ওএসটি কাজ করবে। ওএসটির কারণে স্লিপ ট্র্যাকিং সম্ভব হবে। ব্যবহারকারীর কতক্ষণ ঘুম হয়েছে, ঘুমের মান কেমন ছিল তা ফিচারটি থেকে জানা যাবে। ওয়ার্কআউট অ্যাপের মাধ্যমে বলিউড, কারডিও ড্যান্স, হিপ-হপ ও লাতিন ধাঁচের নাচ ট্র্যাক করা যাবে। নাচতে নাচতে কত ক্যালোরি কমল বা হূদস্পন্দনের গতি কত তা জানা যাবে।

কভিড-১৯ রোগ মোকাবেলায় আরো থাকবে অটোমেটিক হ্যান্ড ওয়াশিং ডিটেকশন। ওয়্যারেবল ডিভাইসে এ রকম ফিচার এবারই প্রথম আসছে। বাইরে থেকে বাসায় আসা মাত্র ফিচারটি হাত ধোয়ার কথা মনে করিয়ে দেবে। ২০ সেকেন্ডের কম সময় ধরে হাত ধোয়া শেষ করলে সতর্কবার্তা দেবে।

এছাড়া বেশি ভলিউম দিয়ে হেডফোন ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই ভলিউম কমানোর ফিচার থাকবে ওয়াচ সিরিজ ৬-এ। টানা সাতদিন ১০০ শতাংশ ভলিউম দিয়ে হেডফোন ব্যবহার করলে ফিচারটি সতর্কবার্তা দেখাবে।

সম্প্রতি আইওএসের নতুন সংস্করণ ‘আইওএস ১৪’ উন্মোচন করেছে অ্যাপল। বিভিন্ন ফিচারের কারণে প্রযুক্তি জায়ান্টটির নতুন অপারেটিং সিস্টেম আইফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন এ সফটওয়্যারচালিত আইফোন ব্যবহার করা যাবে গাড়ির চাবির বিকল্প হিসেবে। আইওএসের মতো ওয়াচওএসেও বিভিন্ন নতুন ফিচার নিয়ে আসছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল ওয়াচঅ্যাপল ওয়াচ সিরিজ ৬ রিভিউআইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
প্রযুক্তি সংবাদ

এক ফোনে পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট লগইন রাখার উপায়

জানুয়ারিতে পুরনো উইন্ডোজে এজের সাপোর্ট বন্ধ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে পুরনো উইন্ডোজে এজের সাপোর্ট বন্ধ হচ্ছে

১৩শ’ পর্ন তারকার অ্যাকাউন্ট ডিলিট করল ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

১৩শ’ পর্ন তারকার অ্যাকাউন্ট ডিলিট করল ইনস্টাগ্রাম

দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু
নির্বাচিত

দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু

Load More

ট্রেন্ডিং টপিক

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

বাংলাদেশের মোবাইল ফোন বাজারে হেলিও এখন একটি জনপ্রিয়...

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুলাই ২০২০

আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৬

Techzoom.TV |
TechzoomTV