Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 September 2026
বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
Share on FacebookShare on Twitter

দেশে একের পর এক হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ এবং এসব প্রকল্পে ক্রমাগত বাজেট বরাদ্দের পরও প্রত্যাশিত সুফল মিলছে না বলে মনে করছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্টরা।

তাদের মতে, হাইটেক পার্ক নির্মাণে ভৌত অবকাঠামোকে অগ্রাধিকার দেওয়া হলেও দক্ষ জনবল তৈরি, শিল্প-একাডেমিয়া সংযোগ, প্রশিক্ষণ, ইউটিলিটি সুবিধা এবং উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায়নি। ফলে পার্ক স্থাপনের লক্ষ্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের ব্যবধান।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘আজকের অ্যাজেন্ডা’ ভার্চুয়াল সিরিজের সর্বশেষ পর্বে শনিবার ‘হাইটেক পার্কস: মিশন কী? বাস্তবতা কী?’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. রকনুজ্জামান বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে ৩৯টি হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলা হয়েছে।

তার ভাষ্য, অবকাঠামো তৈরি করলেই হাইটেক শিল্পে বিপ্লব ঘটবে এবং বিনিয়োগ আসবে—এমন ধারণা থেকেই মূলত এসব উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সহায়ক ইকোসিস্টেম, দক্ষ মানবসম্পদ এবং শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরিতে পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি।

ফলে এখন পর্যন্ত পাওয়া ফলাফল ওই ধারণার সীমাবদ্ধতা স্পষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভিন্ন পথ দেখায় বলেও উল্লেখ করেন অধ্যাপক রকনুজ্জামান।

ইকোসিস্টেমের অভাবে যশোরে সংকট

যশোর হাইটেক পার্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পার্কটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত এই পার্কে বর্তমানে ৪০টি কোম্পানি রয়েছে।

তবে এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ইকোসিস্টেম সহায়তা না দিয়ে অনেকটা নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার মতে, কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে কোম্পানিগুলোকে উদ্যোক্তা বা অংশীদার হিসেবে না দেখে শুধু ভাড়াটে হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি প্রশিক্ষিত কর্মীদের ধরে রাখা, স্থাপনার রক্ষণাবেক্ষণ এবং তুলনামূলক বেশি ইউটিলিটি খরচও পার্কটির বড় সমস্যা।

রাজশাহীতে সম্ভাবনা থাকলেও সহায়তা সীমিত

অন্যদিকে রাজশাহী হাইটেক পার্কের অভিজ্ঞতায় তুলনামূলক ইতিবাচক চিত্র তুলে ধরেন নেট্রো সিস্টেমস লিমিটেড ও টেলজেনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী মো. আশাফুদ্দোজা শিশির।

তিনি বলেন, প্রযুক্তি উদ্যোগের ক্ষেত্রে রাজশাহী বাংলাদেশের একটি বিরল সফল উদাহরণ। ২০১৬ সালে একটি ইনকিউবেশন সেন্টার থেকে যাত্রা শুরু করা কয়েকটি প্রযুক্তি উদ্যোগ এরই মধ্যে বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে।

তবে হাইটেক পার্কে কোম্পানিগুলোর জন্য বাস্তব সুবিধা এখনো মূলত কর অব্যাহতির মধ্যেই সীমিত বলে মন্তব্য করেন তিনি। স্টার্টআপগুলোর জন্য কর্তৃপক্ষের সরাসরি সহায়তাও প্রায় নেই বলে জানান এই উদ্যোক্তা।

‘প্রতিশ্রুতির চক্রে’ আটকে পার্ক

ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ. রহমান বলেন, হাইটেক পার্ক নিয়ে বড় বড় প্রতিশ্রুতির একটি দীর্ঘ চক্র তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পার্ক নির্মাণ করা হলেও বাস্তবে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।

বেসিসের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কালিয়াকৈর হাইটেক পার্কে জমির প্লট বরাদ্দ পাওয়ার পরও প্রয়োজনীয় সহায়ক সেবা না থাকায় পরবর্তী সময়ে অনেকে তাদের বরাদ্দ ফিরিয়ে দিয়েছেন।

শুধু কর সুবিধা নয়, দরকার প্রযুক্তি উৎপাদন

হাইটেক পার্কগুলোর পরিকল্পনা ও সরকারি নীতির মধ্যে অসঙ্গতির বিষয়টি তুলে ধরেন ডিএনএস সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফেল কবির।

তিনি বলেন, শুধু রপ্তানি কর প্রণোদনার ওপর নির্ভর না করে হাইটেক পার্কগুলোর লক্ষ্য হওয়া উচিত ছিল মাদারবোর্ড ও চিপ ফ্যাব্রিকেশনের মতো মৌলিক প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা তৈরি করা।

একই সঙ্গে ইপিজেডের মতো মানসম্মত অবকাঠামো ও সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

ভুল জায়গায় পার্ক নির্মাণের অভিযোগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব হাইটেক পার্কের স্থান নির্বাচনের বিষয়টিকে অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

তার মতে, বিদ্যমান ইপিজেড বা বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে সংযুক্ত না করে অর্থনৈতিকভাবে দুর্বল এলাকায় এসব পার্ক স্থাপন করা হয়েছে। স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড নেই—এমন এলাকায় ভারী ভৌত অবকাঠামো নির্মাণই বাংলাদেশের হাইটেক পার্কগুলোর অন্যতম বড় ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

শুধু অবকাঠামো নয়, প্রশিক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই বিশেষ সহকারী।

প্রয়োজন ‘সফট ইনফ্রাস্ট্রাকচার’

আলোচনার সমাপনী বক্তব্যে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দীর্ঘমেয়াদে সফল হতে হলে শুধু ভৌত অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করলে হবে না। দক্ষ মানবসম্পদ, সফট ইনফ্রাস্ট্রাকচার এবং শিল্পের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা অবশ্য হাইটেক পার্কের বর্তমান মডেল পুরোপুরি বাতিল করার পক্ষে মত দেননি। বরং প্রয়োজনীয় ইউটিলিটি সুবিধা, জবাবদিহিমূলক প্রশাসন এবং কার্যকর ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করে মডেলটিকে নতুনভাবে সাজানোর ওপর জোর দেন তারা।

তাদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে শুধু ভাড়াটে হিসেবে বিবেচনা না করে অংশীদার হিসেবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া গেলে হাইটেক পার্কগুলো দেশের প্রযুক্তি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও উদ্ভাবনের কার্যকর কেন্দ্র হয়ে উঠতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলাদেশ হাইটেক পার্কহাইটেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?
নির্বাচিত

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?

ডুয়াল টোন ও সানরুফ মিলবে টাটার নতুন গাড়িতে
অটোমোবাইল

ডুয়াল টোন ও সানরুফ মিলবে টাটার নতুন গাড়িতে

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
কিভাবে করবেন

ফেসবুকে কাউকে এড়িয়ে যাওয়ার ৫ কৌশল

৩ হাজার স্যাটেলাইট পাঠাতে চায় অ্যামাজন, লক্ষ্য ইন্টারনেট ব্যবসা
প্রযুক্তি সংবাদ

স্পেসএক্সের আরো ৫৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ

বেস্ট বাজেট টিডব্লিউএস (TWS F9)
প্রযুক্তি সংবাদ

বেস্ট বাজেট টিডব্লিউএস (TWS F9)

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন,...

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 September 2026

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix