Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 September 2026
ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
Share on FacebookShare on Twitter

সরকারি ভাতা বিতরণ ব্যবস্থায় সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের অনুসন্ধানের মধ্যে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। ১৩ সেপ্টেম্বর, রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের ১৬ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ১২৭টি শেয়ার অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। এসব শেয়ারের অভিহিত মূল্য ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকা।

দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের ৩২ হাজার ৬৫০ কোটি ৭৬ লাখ টাকার বেশি সরকারি ভাতা ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী, সোনালী ব্যাংকের মাধ্যমে এই অর্থ ‘নগদ’-এর ই-মানি হিসেবে গ্রাহকের ওয়ালেটে জমা হওয়ার কথা।

তবে যেসব গ্রাহক এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভাতা উত্তোলন করেননি—মৃত্যু, পাসওয়ার্ড ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে—তাদের ওয়ালেট থেকে সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে ই-মানি সরিয়ে নেওয়া হতো বলে অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, প্রথমে এসব অর্থ ২৪ হাজার ১৫৯টি ভুয়া উদ্যোক্তা ওয়ালেটে এবং পরে ৬৪৮টি ভুয়া ডিএসও (DSO) ওয়ালেটে স্থানান্তর করা হয়। এরপর ৩৪টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের ব্যাংক হিসাবের মাধ্যমে ট্রাস্টকাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে ‘রিফান্ড’-এর নামে ১ হাজার ৭০৬ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ২২৯ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

এর মধ্যে শুধু আটটি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই প্রায় ১ হাজার ৩২৭ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০১৬ সালের ৮ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ ‘লেয়ারিং’ করে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের নামে থাকা ১৬ কোটি ৮৪ লাখের বেশি শেয়ার কেনা হয়। এসব শেয়ার মিয়ার্স হোল্ডিংস লিমিটেডের নামে ১১ কোটি ৮৬ লাখের বেশি শেয়ার, ফিনটেক হোল্ডিংস লিমিটেডের নামে ২ কোটি ৫৭ লাখের বেশি শেয়ার এবং ব্লু ওয়াটার হোল্ডিংস লিমিটেড, সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, চৌধুরী ফ্রন্টিয়ারসহ মোট ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নামে ধারণ করা আছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা এসব শেয়ার বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে অর্থ বিদেশে পাচারের অপচেষ্টা করছেন। শেয়ারহোল্ডারদের বিদেশি প্রতিষ্ঠান বা নাগরিক হিসেবে দেখানো হলেও বিদেশ থেকে শেয়ার কেনার অর্থ আসার কোনো তথ্য অনুসন্ধানে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি অনুযায়ী, এসব শেয়ার দ্রুত অবরুদ্ধ করা না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে—এমন আশঙ্কার কথা আবেদনে উল্লেখ করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশের কপি নিবন্ধক (যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহ), ‘নগদ’-এর প্রশাসক এবং সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) পরিচালনার জন্য ২০১৭ সালের ১৪ ডিসেম্বর থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডকে মাস্টার এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে ডাক বিভাগের ৫১ শতাংশ এবং থার্ড ওয়েভ টেকনোলজিসের ৪৯ শতাংশ পাওয়ার কথা ছিল।

পরবর্তীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশের পর ২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ করে। তানভীর আহমেদ মিশুক ও তাঁর স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদসোনালী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপগ্যালারি থেকে অ্যাপ ডাউনলোড করে ফ্লাগশিপ স্মার্টফোন জিতুন
ছাড় ও অফার

অ্যাপগ্যালারি থেকে অ্যাপ ডাউনলোড করে ফ্লাগশিপ স্মার্টফোন জিতুন

প্রথম ভিনগ্রহের শব্দ পাঠালো পারসিভারেন্স
নির্বাচিত

প্রথম ভিনগ্রহের শব্দ পাঠালো পারসিভারেন্স

করোনা রোগী শনাক্তে স্মার্ট চশমা
প্রযুক্তি সংবাদ

করোনা রোগী শনাক্তে স্মার্ট চশমা

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি
নির্বাচিত

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু
ই-কমার্স

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু

জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

কিশোরীর ক্যানসার শনাক্তে সহায়তা করলো স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2026

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix