Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 September 2026
বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে ঢাকায় সরাসরি অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একইসঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, ‘মেটার সাথে অত্যন্ত ফলপ্রসূ একটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর মিটিংয়ে থাকার কথা ছিল, কিন্তু সময়ের কারণে থাকতে পারেননি। মেটার সাথে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে এবং তারা আগ্রহী একটা ফোকাল পয়েন্ট ঢাকায় করতে। কারণ বাংলাদেশ ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অন্যতম বৃহত্তম দেশ।’

মেটার সাথে আলোচনায় বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও কথা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, ‘পাশাপাশি আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে। আমাদের এডুকেশন ইনস্টিটিউশনগুলোর সাথেও মেটা কাজ করতে চায়।’

তিনি জানান, বিশেষ করে যেভাবে ডিজিটাল হ্যারাসমেন্ট হচ্ছে, শুধু বাংলাদেশে নয় বিভিন্ন জায়গায় সেটা আলোচনায় এসেছে। এছাড়া বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে মেটা কীভাবে এই ডিজিটাল হ্যারাসমেন্ট কমাতে সাহায্য করতে পারে, সরকারের সাথে কাজ করতে পারে, সরকারের বিভিন্ন সংস্থার সাথে কাজ করতে পারে—সেগুলোও আলোচনায় ওঠে এসেছে। তারা ভেরি মাচ ইন্টারেস্টেড।

শামা ওবায়েদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে প্রথম বাজেটটি দেওয়া হয়েছে, এ বছর বাজেটে যেভাবে ই-কমার্স এবং টেকনোলজিকে প্রাধান্য দিয়ে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সেটা নিয়েও কথা হয়েছে এবং তারা সেটার প্রসংশা করেছে। ভবিষ্যতে বাংলাদেশের টিমের সাথে তারা গভীরভাবে কাজ করতে খুবই আগ্রহী। পাশাপাশি তারা পর্যালোচনা করবে যে, তারা কখন কীভাবে ঢাকায় অফিস খুলবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘ড. ইউনূসের সাথে একটি মিটিং হয়েছে। মক্কা প্যাক্ট নিয়ে কোনো আলোচনা হয়নি। এখানে যেটা আলোচনা হয়েছে, সেটা সাধারণ আলোচনা। এর মধ্যে দেশের বিভিন্নখাতে ট্রেড, ইনভেস্টমেন্ট, ডিফেন্স ইনভেস্টমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত। ডিসকাশন খুবই আন্তরিক ছিল, আশা করা যাচ্ছে এর মাধ্যমে পার্টনারশিপ এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে। যখন আলোচনায় বসব তখন এসব বিষয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘আজকের আলোচনায় এলডিসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, এই আলোচনা আমরা বাইরে রেখেছি। এখানে কোভিডের একটা বিষয় আছে, পোস্ট কোভিড। ১৫ বছর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক পরিস্থিতি ছিল, এখানে গণতান্ত্রিক একটা ঘাটতি ছিল, গভীর ঘাটতি, প্রাতিষ্ঠানিক ভঙ্গুর পরিস্থিতি ইত্যাদি এবং বিষেশভাবে উল্লেখযোগ্য হলো জ্বালানি সংকট। এই কনটেক্সটা আস্তে আস্তে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের এক্সটেনশনের আবেদনে। আমরা সমর্থন পাচ্ছি এবং এই সমর্থনে আমরা পজিটিভ। ইতোমধ্যে জ্বালানি সংকট বিষয়ে বিশেষ যে কমিটিগুলো আছে সেগুলোকে পজিটিভ নির্দেশনা দিয়েছে জাতিসংঘের সাধারণ সভায়।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বচ্ছ ডিসপ্লের টিভি আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

স্বচ্ছ ডিসপ্লের টিভি আনছে শাওমি

জুনে আসছে সাশ্রয়ী দামের নতুন আইফোন
প্রযুক্তি সংবাদ

জুনে আসছে সাশ্রয়ী দামের নতুন আইফোন

যে কোনো মোবাইল নম্বরের তথ্য বের করবেন যেভাবে
নির্বাচিত

যেভাবে বের করবেন অপরাধীর মোবাইল নম্বরের তথ্য

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব
নির্বাচিত

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব

ওয়াইফাই হ্যাক করে গোপন তথ্য চুরি!
প্রযুক্তি পরামর্শ

ওয়াইফাই হ্যাক করে গোপন তথ্য চুরি!

টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক
অটোমোবাইল

টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2026

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV