Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মপরিবেশ: ‘বন্ধের পথে’ অ্যাপলের ভারতীয় কারখানা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
কর্মপরিবেশ: ‘বন্ধের পথে’ অ্যাপলের ভারতীয় কারখানা?
Share on FacebookShare on Twitter
ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত আইফোনের নির্মাণ কারখানাকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অতীত উদাহরণ বলছে, এই ধরনের পদক্ষেপের পর সাধারণত কারখানার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে প্রতিষ্ঠানটি।

খাদ্যে বিষক্রিয়ার আড়াইশ’ কর্মীর অসুস্থ হয়ে পড়া এবং কর্মীদের আবাসন ব্যবস্থার দুরবস্থার পরপরই অ্যাপল কারখানাটি ‘অন প্রোবেশন’ ঘোষণা করলেও কার্যত এর মানে কী, সে বিষয়ে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

তবে, অ্যাপল ব্যাখ্যা না দিলেও, অতীতে ‘অন প্রোবেশন’-এ থাকা কারখানাগুলোয় নতুন পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া থেকে অ্যাপল বিরত থেকেছে বলেই উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

ভারতীয় কারখানাটির কর্মীদের আবাসন ব্যবস্থা এবং ডাইনিংয়ের পরিস্থিতি সরেজমিন তদন্ত করে অ্যাপল বলছে, এই দুই বিষয়ে মান সম্মত সেবা পাচ্ছেন না কর্মীরা। অ্যাপলের হয়ে কারখানাটি পরিচালনার দায়িত্বে আছে তাইওয়ানের প্রতিষ্ঠান ‘ফক্সকন’।

ভারতের স্থানীং সংবাদপত্রগুলোর প্রতিবেদন বলছে সম্প্রতি খাধ্যে বিষক্রিয়ার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আড়াইশ’ নারী কর্মী। এদের মধ্যে হাসপাতালে নিতে হয়েছিল দেড়শ’ কর্মীকে। ওই ঘটনায় ক্ষমা চেয়ে তদন্ত করার কথা বলেছে ফক্সকন।

“আমাদের কর্মীদের যে সমস্যাগুলোর মুখে পড়তে হচ্ছে তার জন্য আমরা সত্যিই দুঃখিত” এক বিবৃতিতে বলেছে প্রতিষ্ঠানটি।

আমরা যে সুবিধা ও সেবা দেই তাৎক্ষণিকভাবে সেগুলো উন্নত করার পদক্ষেপ নিয়েছি।”

কর্মস্থলের দুর্দশা নিয়ে প্রতিবাদ শুরু করেছিলেন কর্মীরা। কর্মীদের প্রতিবাদের মুখে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ আছে কারখানাটির উৎপাদন।

এ প্রসঙ্গে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, “ফক্সকন শ্রীপারুমবুদুর-এ খাদ্য ও আবাসন ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ করেছিলাম। আমরা জানতে পেরেছি, কারখানা থেকে দূরে রয়েছে এমন কয়েকটি আবাসন ব্যবস্থা এবং সেখানকার ডাইনিং আমাদের চাহিদা অনুযায়ী মানসম্মত নয়।”

বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছে ওই মুখপাত্র।

চেন্নাই থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে ১৭ হাজার কর্মী কাজ করেন বলে জানিয়েছে বিবিসি। খাদ্যে বিষক্রিয়া এবং তার ফলশ্রুতিতে কর্মীদের প্রতিবাদের ঘটনায় ফক্সকনকে কর্মীদের আবাসন ব্যবস্থা যাচাই করে দেখতে বলেছে তামিলনাড়ু রাজ্য সরকার।

গেল বছর বকেয়া বেতনের দাবিতে বেঙ্গালুরুর একটি কারখানার কর্মীরা দাঙ্গা শুরু করায় ওই কারখানাকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছিল অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কী আছে পুতিনের বিশেষ স্মার্টফোনে?
নির্বাচিত

কী আছে পুতিনের বিশেষ স্মার্টফোনে?

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক
নির্বাচিত

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

১১ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে ৪ ক্যামেরা!
নির্বাচিত

১১ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে ৪ ক্যামেরা!

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই
নির্বাচিত

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস
প্রযুক্তি সংবাদ

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস

আইজিটিভি নিয়ে হতাশ ইনস্টাগ্রাম
নির্বাচিত

আইজিটিভি নিয়ে হতাশ ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
অটোমোবাইল

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

ভুল করে অন্য এক গ্রাহকের হিসাবে ৫০ হাজার...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ ডিসেম্বর ২০২১

কর্মপরিবেশ: ‘বন্ধের পথে’ অ্যাপলের ভারতীয় কারখানা?

Techzoom.TV |
TechzoomTV