Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 25 September 2026
স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
Share on FacebookShare on Twitter

স্ক্রিন নেই, ওজন মাত্র ১২ গ্রাম তবুও স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য একাধিক সেন্সর রয়েছে এতে। গুগলের নতুন ফিটবিট এয়ার এবার বাজারে আসতে চলেছে। ফিটবিট এয়ার-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে কোনো ডিসপ্লে নেই।

মাত্র ১২ গ্রাম ওজনের এই ট্র্যাকারটি মূলত স্বাস্থ্য ও ফিটনেসের তথ্য সংগ্রহের দিকে নজর দিয়েছে। এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলেরোমিটার ও জাইরোস্কোপ। পাশাপাশি SpO2 মাপার জন্য লাল ও ইনফ্রারেড সেন্সর এবং ত্বকের তাপমাত্রা পরিমাপের সেন্সরও রয়েছে। ডিভাইসটি ৫০ মিটার পর্যন্ত পানি প্রতিরোধ করতে পারে।

ফিটবিট এয়ার ২৪ ঘণ্টা হার্ট রেট পর্যবেক্ষণ, স্টেপ কাউন্ট, ক্যালোরি বার্ন, দূরত্ব, কার্ডিও লোড ও রেডিনেস স্কোরের মতো তথ্য ট্র্যাক করতে পারে। ঘুমের বিভিন্ন ধাপ, বিশ্রামকালীন হার্ট রেট, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি এবং অ্যাকটিভ জোন মিনিটস-ও পর্যবেক্ষণ করা যায়। ফিটনেসের ক্ষেত্রে ৪০টির বেশি ব্যায়াম মোড রয়েছে। ব্যবহারকারীর বিভিন্ন শারীরিক কার্যকলাপ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার সুবিধাও থাকছে। সঙ্গে রয়েছে সাইলেন্ট অ্যালার্ম ও স্মার্ট ওয়েক ফিচার।

ফিটবিট এয়ারে লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জে এটি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে গুগল। মাত্র পাঁচ মিনিট চার্জ দিলেই এক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলেও দাবি করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রোয়েড ও আইওএস দুই ধরনের স্মার্টফোনের সঙ্গেই কাজ করবে। ব্লুটুথ ৫.০-এর মাধ্যমে ফোনের সঙ্গে সংযোগ স্থাপন করে এটি তথ্য সিঙ্ক করবে। তবে সিঙ্ক করার জন্য ফোনে ইন্টারনেট সংযোগ ও লোকেশন পারমিশন প্রয়োজন হবে।

ফিটবিট এয়ারে গুগল হেলথ কোচের সুবিধাও থাকছে। এর মাধ্যমে ব্যবহারকারীর ফিটনেস ও সুস্থতার তথ্যের ভিত্তিতে ব্যক্তিগতকৃত গাইডলাইন পাওয়ার সুযোগ মিলবে। অর্থাৎ, ডিসপ্লে না থাকলেও নিয়মিত স্বাস্থ্য ও শরীরচর্চার তথ্য নজরে রাখতে চাইলে ফিটবিট এয়ার একটি আলাদা ধরনের পরিধানযোগ্য ডিভাইস হিসেবে বাজারে আসছে। ইতোমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ডিভাইসটির তালিকা দেখা গেছে। ফলে এর দাম ও ফিচার নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ফ্লিপকার্টের তালিকায় গুগল ফিটবিট এয়ার-এর দাম ১৩ হাজার ৯৯৯ রুপি দেখানো হয়েছে। গুগল জানিয়েছে, অক্টোবর মাসে ভারতে ফিটবিট এয়ার লঞ্চ করা হবে। নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফিটনেস ট্র্যাকিংস্মার্টব্যান্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি
নির্বাচিত

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি

স্মার্টওয়াচেই করা যাবে ইসিজি, মাপা ব্লাড প্রেশার
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচেই করা যাবে ইসিজি, মাপা ব্লাড প্রেশার

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন

ফাইভজি সামিট আয়োজন করবে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

ফাইভজি সামিট আয়োজন করবে রিয়েলমি

পানিকে ভাইরাসমুক্ত রাখে ইউভি-সি প্রযুক্তির বোতল
প্রযুক্তি সংবাদ

পানিকে ভাইরাসমুক্ত রাখে ইউভি-সি প্রযুক্তির বোতল

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন (EO) স্যাটেলাইট...

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 September 2026

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

Techzoom.TV |
TechzoomTV