Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 September 2026
হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
Share on FacebookShare on Twitter

ফোন হারিয়ে গেলে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। কারণ স্মার্টফোনে এখন ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, যোগাযোগের তথ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ ও অ্যাকাউন্টের তথ্য থাকে। তবে অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। গুগলের ফাইন্ড হাব ব্যবহার করে ফোনের অবস্থান শনাক্ত করা, দূর থেকে রিং বাজানো কিংবা ফোন লক করার মতো কাজ করা যায়। প্রয়োজন হলে ফোনের তথ্য মুছেও ফেলা সম্ভব।

গুগলের ফাইন্ড হাব কী?
হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন বা অন্য কোনো ডিভাইস খুঁজে বের করার জন্য গুগলের পরিষেবার নাম ফাইন্ড হাব। এটি আগে ফাইন্ড মাই ডিভাইস নামে পরিচিত ছিল। ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকলে এবং প্রয়োজনীয় সেটিংস আগে থেকে চালু থাকলে অন্য অ্যান্ড্রয়েড ফোন কিংবা কম্পিউটার থেকেই হারানো ডিভাইসটি খোঁজা যায়।

ফোন হারানোর আগেই যে সেটিংসগুলো দেখে রাখবেন
ফোন হারিয়ে যাওয়ার পর সেটিংস পরিবর্তন করার সুযোগ নাও থাকতে পারে। তাই আগে থেকেই কয়েকটি বিষয় পরীক্ষা করে রাখা ভালো। ফোনের লোকেশন ও ব্লুটুথ চালু রাখুন। ফাইন্ড হাবের সেটিংসে ডিভাইসের অবস্থান শনাক্ত করার অনুমতি সক্রিয় আছে কি না দেখে নিন। পাশাপাশি অফলাইন ফাইন্ডিং চালু থাকলে ফোন অফলাইনে থাকলেও সেটি শনাক্ত করার সুযোগ থাকতে পারে। ফোনে অবশ্যই পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে স্ক্রিন লক করে রাখুন। যে গুগল অ্যাকাউন্ট ফোনে ব্যবহার করছেন, সেটির পাসওয়ার্ড ও লগইন সংক্রান্ত তথ্যও মনে রাখুন।

হারানো অ্যান্ড্রয়েড ফোন খুঁজবেন কীভাবে?
অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপ খুলতে পারেন। চাইলে কম্পিউটার বা অন্য ফোনের ওয়েব ব্রাউজার থেকেও গুগলের ফাইন্ড হাব পরিষেবা ব্যবহার করা যায়। এরপর হারিয়ে যাওয়া ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল, সেটি দিয়ে সাইন ইন করে তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইসটি নির্বাচন করুন।

ফোনটি শনাক্ত করা গেলে মানচিত্রে তার শেষ জানা অবস্থান দেখতে পারবেন। ফোনটি আশপাশে কোথাও পড়ে থাকলে প্লে সাউন্ড অপশন ব্যবহার করা যায়। এতে ফোনে জোরে রিং বাজবে এবং ফোনটি সাইলেন্ট মোডে থাকলেও শব্দ শোনা যেতে পারে। ফোনটি কাছাকাছি থাকলে ফাইন্ড নেয়ারবাই ফাইন্ড নেয়ারবাই ফিচার ব্যবহার করে সেটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা যায়।

ফোন চুরি হলে কী করবেন?
ফোনটি ফিরে পাওয়ার সম্ভাবনা কম মনে হলে নিরাপত্তার জন্য মার্ক অ্যাজ লস্ট অপশন ব্যবহার করে সেটি লক করে দিতে পারেন। প্রয়োজনে রিমোট লক ব্যবহার করেও ফোনের স্ক্রিন দূর থেকে লক করা যায়। এতে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য অন্যের হাতে পড়ার ঝুঁকি কমানো সম্ভব।

তবে ফোন ফেরত পাওয়ার আশা একেবারেই না থাকলে শেষ উপায় হিসেবে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। এতে ফোনের ভেতরে থাকা তথ্য মুছে যাবে। মনে রাখতে হবে, ফ্যাক্টরি রিসেট করার পর ফাইন্ড হাব ব্যবহার করে ফোনটি আর ট্র্যাক করা যাবে না। তাই ফোন মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যভাবে সেটি ফিরে পাওয়ার সুযোগ আছে কি না, সেটিও বিবেচনা করা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা

গুগল ম্যাপে মিলবে অটোরিকশাও
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপে মিলবে অটোরিকশাও

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা
নির্বাচিত

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা

এক দশকে যা দিয়েছে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এক দশকে যা দিয়েছে স্মার্টফোন

সিরি ও অ্যালেক্সাকে পেছনে ফেলেছে গুগল অ্যাসিস্ট্যান্ট
নির্বাচিত

সিরি ও অ্যালেক্সাকে পেছনে ফেলেছে গুগল অ্যাসিস্ট্যান্ট

কত ঘন্টা কাজ করেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, বেজোস দ্বিতীয়

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

তৈরি পোশাক খাতসহ দেশের শিল্প-প্রতিষ্ঠান প্রতিদিন পণ্য পরিবহনে...

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2026

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

Techzoom.TV |
TechzoomTV