Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 October 2026
প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রহণ, আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি নীতিগত ধারাবাহিকতার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগ ও উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’-এ রূপান্তরের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ অক্টোবর, শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

সিজিএসের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এবং এক সহস্রাধিক বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক, গবেষক ও উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন।

প্রযুক্তি রূপান্তর, এআই ও তারুণ্যের বিকাশ:

বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় অগ্রগতির কেন্দ্রে রেখে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী উন্নয়নের সবচেয়ে বড় চালিকাশক্তি। এই জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে ভাষাগত ও কারিগরি দক্ষতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরকে রাষ্ট্রীয় নীতিতে গ্রহণ করা হচ্ছে। উদ্ভাবন, স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার। আমরা চাই আমাদের তরুণেরা বৈশ্বিক মঞ্চে প্রতিযোগিতা করুক এবং জাতীয় মেধা পাচার বা ‘ব্রেইন ড্রেন’ স্থায়ীভাবে ‘ব্রেইন সার্কুলেশনে’ রূপান্তরিত হোক।” তিনি উল্লেখ করেন, প্রাথমিক পর্যায় থেকেই সন্তানদের চরিত্র গঠন, ক্রীড়া ও মূল্যবোধের পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ থাকবে। প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের দেওয়া হবে বিনামূল্যে স্কুলব্যাগ, ইউনিফর্ম, মিড-ডে মিল ও উপবৃত্তি; পাশাপাশি স্নাতক পর্যায় পর্যন্ত নারীশিক্ষার অবৈতনিক সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে।

সামাজিক সুরক্ষা ও প্রযুক্তিভিত্তিক নাগরিক সেবা

একপার্যায়ে প্রযুক্তিভিত্তিক সমন্বিত প্রশাসনিক সেবা নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কাঠামোর সংস্কার তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রান্তিক পরিবারগুলোর সুবিধার্থে প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সরাসরি আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হবে। কৃষকের জন্য ‘কৃষক কার্ড’, চিকিৎসার জন্য ‘হেলথ কার্ড’ এবং চূড়ান্ত পর্যায়ে সব সরকারি নাগরিক সেবা একটি ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘ইউনিভার্সেল কার্ড’ চালু করা হবে। এছাড়া প্রাথমিক চিকিৎসা ও মা-শিশু স্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে, যার প্রায় ৮০ শতাংশই হবেন নারী।

সবুজ প্রযুক্তি, পানি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি

দেশের ভৌগোলিক সুরক্ষা ও পরিবেশবান্ধব শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব ‘লিড সার্টিফাইড’ কারখানার মধ্যে ৫৩টিই এখন বাংলাদেশে। সৌরবিদ্যুতের বিস্তার ও বর্জ্য পুনর্ব্যবহার প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। কৃষিকে অর্থনীতির মূল ভিত্তি উল্লেখ করে আধুনিক সেচ, কৃষি অর্থায়ন ও রপ্তানিমুখী প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পানি নিরাপত্তা নিশ্চিতে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন, দীর্ঘমেয়াদি পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার ঘোষণা দেন তিনি।

বঙ্গোপসাগর অঞ্চলকে যৌথ সমৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির করিডোরে রূপান্তরের আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, গভীর সমুদ্রবন্দর, আধুনিক নৌপথ, উপকূলীয় সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি), লজিস্টিকস ও আঞ্চলিক সরবরাহ চেইনে অপার সম্ভাবনা রয়েছে। এই অভিন্ন ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সদস্য রাষ্ট্রগুলোকে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক আশ্রয়ের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মিয়ানমারে যে সংকটের সূচনা, তার টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর রাজনৈতিক চাপ ও টেকসই অর্থায়ন অব্যাহত রাখতে হবে।” বাংলাদেশ জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সকল বৈশ্বিক অংশীদারের সাথে কাজ করে যাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন
প্রযুক্তি সংবাদ

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন

‘ঈদের আগেই ঈদের খুশি’ ক্যাম্পেইনে ভিভোর নজরকাড়া অফার
নির্বাচিত

‘ঈদের আগেই ঈদের খুশি’ ক্যাম্পেইনে ভিভোর নজরকাড়া অফার

স্মার্ট, স্লিক ও অনন্য ফিচারের সমন্বয়ে টেলিভিশন প্রযুক্তির রূপান্তর
প্রযুক্তি সংবাদ

স্মার্ট, স্লিক ও অনন্য ফিচারের সমন্বয়ে টেলিভিশন প্রযুক্তির রূপান্তর

বঙ্গবন্ধুর মন্ত্রীত্ব গ্রহণ উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর মন্ত্রীত্ব গ্রহণ উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন মোস্তাফা জব্বার

যানজট এড়াতে ট্যাক্সি উড়বে আকাশে, ঘণ্টায় যাবে ২৯০ কিলোমিটার
অটোমোবাইল

যানজট এড়াতে ট্যাক্সি উড়বে আকাশে, ঘণ্টায় যাবে ২৯০ কিলোমিটার

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে
প্রযুক্তি বাজার

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে...

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2026

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Techzoom.TV |
TechzoomTV