Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের উচ্চ পারফরমেন্স যুক্ত আউটডোর টিভি ‘দ্য টেরেস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
স্যামসাংয়ের উচ্চ পারফরমেন্স যুক্ত আউটডোর টিভি ‘দ্য টেরেস’
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে, আমরা আমাদের বেশিরভাগ সময়ই বাড়িতেই কাটাচ্ছি। যারা এ সময় ঘরে বসে আউটডোর লাইফস্টাইলের সর্বাধিক সুবিধা পেতে চান, তাদের জন্য স্যামসাং ইলেকট্রনিক্স নিয়ে এসেছে আউটডোর টেলিভিশন ‘দ্য টেরেস’। এই টেলিভিশনটি টেরেস সাউন্ডবার সহ ঘরের বাইরে রাখা যায় এবং ব্যবহার করা যায়। পানি ও ধুলাবালি প্রতিরোধী হওয়া ছাড়াও, দেখার চমৎকার অভিজ্ঞতার জন্য দ্য টেরেস-এ রয়েছে অসাধারণ স্ক্রিন। বাড়িতে টেরেস টিভি আপনার লাইফস্টাইলকে যেভাবে সহজ ও উপভোগ্য করবে:

সাঁতারের সময় উপভোগ করুন আপনার প্রিয় অনুষ্ঠান
গরমের দিনে শীতল থাকার অন্যতম উপায় হচ্ছে বাড়ির বাগানে নিজের বা সন্তানদের জন্য ছোট পুলের ব্যবস্থা করা। এ সময় আপনি যদি টিভি’তে অনুষ্ঠান উপভোগ করতে চান, তবে অন্যান্য টিভি’র ক্ষেত্রে পানি যাতে টিভি’র কোন ক্ষতি না করতে পারে, সেজন্য পুল থেকে টিভি বেশ দূরে স্থাপনের প্রয়োজন হয়।

তবে, দ্য টেরেস’র ক্ষেত্রে আপনি পানির ঝাপটায় টেলিভিশনের ক্ষতির সম্ভাবনা নিয়ে সম্পূর্ণ চিন্তামুক্ত থাকতে পারবেন এবং টেলিভিশনটি সুবিধামতো স্থানে রাখতে পারবেন। পানি ও ধুলাবালি প্রতিরোধে এই আউটডোর টিভির রয়েছে আইপি৫৫ সার্টিফিকেশন। চরম বৈরি আবহাওয়াসহ যেকোনো ধরনের আবহাওয়া সহ্য করতে সক্ষম দ্য টেরেস। এটি অত্যন্ত টেকসই বলে, আপনি বিশ্রাম নেবার সময় আপনার প্রিয় টিভি অনুষ্ঠান স্ট্রিম করতে পারবেন বা আপনার সন্তানদের তাদের প্রিয় অ্যানিমেটেড শো দেখাতে পারবেন। যারা পুল ডে -কে আরও উপভোগ্য করে তুলতে আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ সাউন্ডট্র্যাক চান, তারা টেরেস সাউন্ডবারের উন্নত অভিজ্ঞতা নিতে পারবেন। টেরেস সাউন্ডবার ২১০ ওয়াট সাউন্ড প্রদান করে। আপনার স্মার্টফোনের সাথে সাউন্ডবার কানেক্ট করে তাৎক্ষণিকভাবে শুনতে পারবেন আপনার পছন্দের গান।

সূর্যের আলোতেও দেখা যাবে ঝকঝকে ছবি
কয়েক ঘণ্টা রোদ উপভোগের পর হয়তো সময় হলো বাড়ির বাগানে বসে খাওয়াদাওয়া করার। আপনি হয়তো ভাবছেন খাবার যখন রান্না হচ্ছে তখন সূর্যের অত্যাধিক আলোতে দ্য টেরেস কীভাবে সবাইকে টিভিতে বিনোদন উপভোগের সুযোগ করে দিবে? দ্য টেরেস উজ্জ্বল ছবির সাথে সুতীক্ষ্ণ গাঢ় রঙের কনট্রাস্ট সরাসরি সূর্যের আলোতেও সহজে মুভি উপভোগের সুযোগ করে দেয়।
দ্য টেরেসে সর্বোচ্চ ৪,০০০ নিটের ওপর এবং গড়ে ২,০০০ নিট ব্রাইটনেস সুবিধা রয়েছে; ফলে, ব্যবহারকারীরা দিনের মাঝামাঝি সময়েও স্বাচ্ছন্দ্যে ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন। দ্য টেরেসে আরও রয়েছে অ্যান্টি-রিফ্লেকশন প্রযুক্তি এবং এআই পিকচার কোয়ালিটি অপটিমাইজেশন প্রযুক্তি। কোনো আলাদা ওটিটি ডিভাইস সংযুক্ত না করে দ্য টেরেসের টিজেন ওএস থেকে আপনি বিস্তৃত পরিসরের জনপ্রিয় টিভি শো এবং মুভি উপভোগ করতে পারবেন।

আউটডোর গেমে যুক্ত করুন নতুন মাত্রা
বাগানে ভুরিভোজের পর আবহাওয়া সুন্দর থাকতে থাকতে বাইরে একটু বিশ্রাম নেয়া এবং একটা-দুটা গেম খেলার মতো আনন্দের আর কিছু হতে পারে না। দ্য টেরেসের সাথে আবহাওয়া উপভোগ করার পাশাপাশি আপনার প্রিয় ডিজিটাল গেমও খেলতে পারবেন।

এক ট্যাপে হারিয়ে যান স্মৃতির ক্যানভাসে
সারাদিন পর সময় হয় পরিবারের সকলের একসাথে পুরনো দিনের অমূল্য স্মৃতি ফিরে দেখার। দ্য টেরেস’র ট্যাপ ভিউ১ ফিচারের কল্যাণে স্মৃতিময় মুহূর্তগুলো ফিরে দেখতে মিডিয়া অন-স্ক্রিন শেয়ারের জন্য আপনাকে শুধু আপনার স্মার্টফোনটি টিভির পাশে আলতো করে ট্যাপ করতে হবে। দ্য টেরেসে আরও রয়েছে মাল্টি ভিউ২ ফিচার, যার ফলে আপনি টিভি স্ক্রিন স্প্লিটের মাধ্যমে একসাথে একাধিক কনটেন্ট উপভোগ করতে পারবেন।

কিছুদিন আগেও আমরা মনে করতাম ব্যক্তিগত টিভি কেবল ঘরের ভেতরেই রাখা যায়। এখন, দ্য টেরেস ও দ্য টেরেস সাউন্ডবার আপনার ঘরের আউটডোর অভিজ্ঞতায় যুক্ত করতে পারে নতুন মাত্রা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি
গেম

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি

এক নজরে দেখে নিন কি আছে নকিয়া ১ প্লাস স্মার্টফোনটিতে
প্রযুক্তি সংবাদ

এক নজরে দেখে নিন কি আছে নকিয়া ১ প্লাস স্মার্টফোনটিতে

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত
নির্বাচিত

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত

দূর্ভিক্ষ খাদ্যের অভাবে নয় সুষ্ঠ বন্টনের অভাবে হয়ে : পলক
প্রযুক্তি সংবাদ

দূর্ভিক্ষ খাদ্যের অভাবে নয় সুষ্ঠ বন্টনের অভাবে হয়ে : পলক

অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন
নির্বাচিত

অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

দেশের অর্থনীতিতে ধস: অবৈধ মোবাইলের আড়ালে বছরে ৯৬ হাজার কোটি টাকা পাচার!

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
অটোমোবাইল

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ সেপ্টেম্বর ২০২১

স্যামসাংয়ের উচ্চ পারফরমেন্স যুক্ত আউটডোর টিভি ‘দ্য টেরেস’

Techzoom.TV |
TechzoomTV